উদ্দীপকের আলোকে করিমের রোগটির পরিণতি ভয়াবহ কেন? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে করিম থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। থ্যালাসেমিয়া রক্তের লোহিত রক্ত কণিকার এক অস্বাভাবিক অবস্থাজনিত রোগের নাম। এই রোগে লোহিত রক্ত কণিকাগুলো নষ্ট হয়। ফলে রোগী রক্তশূন্যতায় ভোগে। এই রোগ বংশপরম্পরায় হয়ে থাকে। এটি একটি অটোসোমাল রিসিসিভ ডিজঅর্ডার, অর্থাৎ বাবা ও মা উভয়ইে এ রোগের বাহক বা রোগী হলে তবেই তা সন্তানে রোগ লক্ষণ হিসেবে প্রকাশ পায়। লোহিত রক্তকোষ দুধরনের প্রোটিন দিয়ে তৈরি, [গণিত] -গ্লোবিউলিন এবং [গণিত] -গ্লোবিউলিন। থ্যালাসেমিয়া হয় লোহিত রক্তকোষে এ দুটি প্রোটিনের জিন নষ্ট থাকার কারণে, যার ফলে ত্রুটিপূর্ণ লোহিত রক্তকোষ উৎপাদিত হয়। দুধরনের জিনের সমস্যার জন্য দুধরনের থ্যালাসেমিয়া দেখা যায়, আলফা ( [গণিত] ) থ্যালাসেমিয়া এবং বিটা ( [গণিত] ) থ্যালাসেমিয়া। তীব্র থ্যালাসেমিয়ার কারণে জন্মের আগেই মায়ের পেটে শিশুর মৃত্যু হতে পারে। থ্যালাসেমিয়া মেজর আক্রান্ত শিশুরা জন্মের পর প্রথম বছরেই জটিল রক্তশূন্যতা রোগে ভোগে। সাধারণত নির্দিষ্ট সময় পর পর রক্ত প্রদান এবং নির্দিষ্ট ঔষধ খাইয়ে থ্যালাসেমিয়া চিকিৎসা দেওয়া হয়। রোগীদের লৌহ সমৃদ্ধ ফল বা ঔষধ খেতে দেয়া হয় না, কারণ তা শরীরে জমে গিয়ে শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি সাধন করে। এছাড়া যকৃত নষ্ট হলে জন্ডিস, অগ্নাশয় নষ্ট হলে ডায়াবেটিস ইত্যাদি নানা প্রকার রোগ ও রোগলক্ষণ দেখা দিতে পারে। থ্যালাসেমিয়া রোগীর ৩০ বছরের বেশি বেঁচে থাকার সম্ভাবনা কম, যদি এসব সমস্যা একবার শুরু হয়। উপরের আলোচনা থেকে তাই বলা যায় যে, করিমের রোগটি পরিণতি খুব ভয়াবহ।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি · সৃজনশীল
উদ্দীপকের আলোকে করিমের রোগটির পরিণতি ভয়াবহ কেন? বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
