স্তন্যপায়ী প্রাণীর লিঙ্গ নির্ধারণে 'Q [গণিত] এর ভূমিকাই মুখ্য-বিশ্লেষণ কর।
উত্তর: স্তন্যপায়ী প্রাণীর লিঙ্গ নির্ধারনে 'Q [গণিত] অর্থাৎ ক্রোমোজোম প্রধান ভূমিকা পালন করে। মানব শিশুর লিঙ্গ নির্ধারণে প্রধান ভূমিকা পালন করে ক্রোমোজোম। মানবদেহে মোট ২৩ জোড়া ক্রোমোজোম থাকে। এর মধ্যে ২২ জোড়া ক্রোমোজোম স্ত্রী ও পুরুষদেহে একই রকম। এদেরকে অটোসোম বলে। বাকি ১ জোড়া ক্রোমোজোম স্ত্রী ও পুরুষ দেহে আলাদা। এদেরকে বলা হয় সেক্স ক্রোমোজোম। দুটি সেক্স ক্রোমোজোম যদি একই রকম হয় (XX) তাহলে শিশু হয় মেয়ে। আবার সেক্স ক্রোমোজোম দুটি ভিন্ন প্রকার হলে (XY) শিশু হয় ছেলে। শিশুদেহে ক্রোমোজোমের আগমন ঘটে পিতা-মাতা থেকে। তাই ক্রোমোজোমকে বলা হয় বংশগতির ধারক ও বাহক। মাতৃদেহ থেকে একটি এবং পিতৃদেহ থেকে একটি ক্রোমোজোম এসে দুটি ক্রোমোজোম মিলে শিশুর একজোড়া সেক্স ক্রোমোজোম গঠিত হয়। মায়ের দেহের দুটি সেক্স ক্রোমোজোম একই ধরনের বলে (XX) তা থেকে একটি এসে পিতার X ক্রোমোজোমের সাথে মিলিত হলে XX ধরনের জোড় নির্দেশ করে যা দ্বারা শিশুর লিঙ্গ নির্ধারিত হয় মেয়ে শিশু। আবার মায়ের দেহ থেকে আগত X ক্রোমোজোম পিতার Y ক্রোমোজোমের সাথে মিলিত হয়ে XY জোড় তৈরি করে যা দ্বারা শিশুর লিঙ্গ নির্ধারিত হয় ছেলে শিশু। সুতরাং, উল্লিখিত আলোচনা থেকে এটি স্পষ্টই প্রতীয়মান হয় যে মানব শিশুর লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোম অপরিসীম গুরুত্ব বহন করে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি · সৃজনশীল
স্তন্যপায়ী প্রাণীর লিঙ্গ নির্ধারণে 'Q এর ভূমিকাই মুখ্য-বিশ্লেষণ কর।
উদ্দীপক

Comilla · 2020
উত্তর
উত্তর
উত্তর
এই পদ্ধতিতে হাইড্রোজেন বন্ধন ভেঙে গিয়ে DNA সূত্র দুটি আলাদা হয়ে যায়। তখন কোষের ভিতর ভাসমান নিওক্লিওটাইডগুলো থেকে A-এর সাথে T, T আর সাথে A, C-এর সাথে G এবং G -এর সাথে C যুক্ত হয়ে সূত্রদুটি তার পরিপূরক নতুন সূত্র তৈরি করে। DNA এর দুটি সূত্রের ভিতর একটি পুরাতন সূত্র রয়ে যায়, তার সাথে একটি নতুন সূত্র যুক্ত হয়ে পরিপূর্ণ DNA অণুর সৃষ্টি হয়। এভাবে সৃষ্ট DNA এর প্রতিটিতে অর্ধেক পুরাতন এবং অর্ধেক নতুন সূত্র থাকায় একে অর্ধ-রক্ষণশীল পদ্ধতি বলে।
এভাবে DNA অনুলিপন নামক বিশেষ প্রক্রিয়ার দ্বারা DNA অণুর সংখ্যা বৃদ্ধি ঘটে।উত্তর
