শেয়ারFacebookWhatsApp

R চিত্রের উপাদানটির মাধ্যমে কীভাবে ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করা যায়? বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের চিত্র 'R [গণিত] হলো DNA। বর্তমান শতাব্দীতে DNA টেস্ট এক নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মৃতব্যক্তি শনাক্তকরণ ছাড়াও ব্যবহৃত উপাদানটি সুবিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো- কোনো অপরাধীকে নির্ভুলভাবে শনাক্ত করণে DNA টেস্ট বর্তমানে সর্বাপেক্ষা নির্ভরযোগ্য পদ্ধতি। এক্ষেত্রে DNA টেস্ট সুসম্পন্ন করার জন্য প্রথমে প্রয়োজন জৈবিক নমুনা। ব্যক্তির হাড়, দাঁত, চুল, রক্ত, লালা, বীর্য ইত্যাদি জৈবিক নমুনা হতে পারে। অপরাধস্থল কিংবা অপরাধের শিকার এমন ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত জৈবিক নমুনা DNA নকশার সাথে তুলনা করা হয়। কোন মানুষের DNA নকশার মাধ্যমে ঐ মানুষের পরিচিতি সম্পর্কে অবগত হওয়া যায়। আর কোন জৈবিক নমুনার মাধ্যমে ব্যক্তি সনাক্তকরণ প্রক্রিয়া হলো ডিএনএ টেস্ট বা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। এই পদ্ধতিতে প্রথমে নমুনা থেকে রাসায়নিক প্রক্রিয়ায় DNA আলাদা করে নিতে হয় এবং একাধিক সীমাবদ্ধ এনজাইম দিয়ে DNA গুলো কেটে ছোট ছোট টুকরা করা হয়। তারপর এক বিশেষ পদ্ধতিতে DNA টুকরোগুলো তাদের দৈর্ঘ্য অনুসারে বিভিন্ন ব্যান্ড আকারে আলাদা করা হয়। এরপর এক ধরনের বিশেষ নাইট্রোসেলুলোজ কাগজে রেডিও অ্যাকটিভ আইসোটোপ DNA প্রোবের সাথে হাইব্রিডাইজ করে এক্স-রে ফিল্মের উপর রেখে অটোরেডিওগ্রাফ পদ্ধতিতে দৃশ্যমান ব্যান্ডের সারিগুলো নির্ণয় করা হয় এবং অপরাধস্থল থেকে প্রাপ্ত নমুনার সাথে সন্দেহভাজন নমুনার মিল ও অমিল চিহ্নিত করে তুলনা করা হয়। অপরাধস্থলে প্রাপ্ত নমুনার সাথে সন্দেহভাজনের নমুনার নকশা মিলে গেলে ঐ ব্যক্তি অপরাধী প্রমাণিত হয়, অন্যথায় সে নির্দোষ প্রমাণিত হয়। তাই বলা যায় যে, DNA এর মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব।

SSC জীববিজ্ঞান অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি · সৃজনশীল

R চিত্রের উপাদানটির মাধ্যমে কীভাবে ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করা …

উদ্দীপক

question image

Mymensingh · 2021

উত্তর

যে দৈহিক বা শারীরবৃত্তিক আচরণগত বৈশিষ্ট্যাবলি কোনো জীবকে তার পরিবেশের অস্তিত্ব রক্ষা ও বংশ বিস্তার আরও সুরক্ষিত করে তোলে, তাই অভিযোজন।

উত্তর

থ্যালাসেমিয়া রক্তের লোহিত রক্ত কণিকার এক অস্বাভাবিক অবস্থাজনিত রোগের নাম। এই রোগে লোহিত রক্ত কণিকাগুলো নষ্ট হয়। ফলে রোগী রক্ত শূন্যতায় ভোগে। এই রোগ বংশ পরম্পরায় হয়ে থাকে। থ্যালাসেমিয়া বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ বংশবাহিত রক্তজনিত সমস্যা। লোহিত রক্তকোষ দু'ধরনের প্রোটিন দ্বারা তৈরি, α\alpha গ্লোবিউলিন এবং β\beta গ্লোবিউলিন। থ্যালাসেমিয়া হয় লোহিত রক্ত কোষে এ দু'টি প্রোটিনের জিন নষ্ট বা অনুপস্থিত থাকার কারণে।

উত্তর

উদ্দীপকের চিত্র R হলো ডিএনএ। নিচে ডিএনএ এর গঠন ব্যাখ্যা করা হলো- ক্রোমোজোমের প্রধান উপাদান DNA এর পূর্ণরূপ হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক এসিড। এটি সাধারণত দুই সূত্রবিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। একটি সূত্র অন্যটির পরিপূরক। এতে পাঁচ কার্বনযুক্ত শর্করা, নাইট্রোজেনঘটিত বেস বা ক্ষার (এডিনিন, গুয়ানিন, সাইটোসিন ও থাইমিন) এবং অজৈব ফসফেট থাকে। এই তিনটি উপাদানকে একত্রে 'নিউক্লিওটাইড' বলে। DNA ক্রোমোজোমের স্থায়ী পদার্থ। নাইট্রোজেন বেসগুলো দুধরনের, পিউরিন এবং পাইরিমিডিন। এডিনিন (A) ও গুয়ানিন (G) বেস হলো পিউরিন এবং সাইটোসিন (C) ও থায়ামিন (T) বেস হলো পাইরিমিডিন। একটি সূত্রের এডিনিন (A) অন্য সূত্রের থায়ামিন (T) এর সাথে দুটি হাইড্রোেজন বন্ড দিয়ে যুক্ত (A = T) থাকে এবং একটি সূত্রের গুয়ানিন (G), অন্য সূত্রের সাইটোসিনের (C) সাথে তিনটি হাইড্রোজেন বন্ড (G ≡ C) দিয়ে যুক্ত থাকে। অর্থাৎ এই বন্ধন সর্বদা একটি পিউরিন এবং একটি পাইরিমিডিনের মধ্যে হয়ে থাকে। সুতরাং দুটি সূত্রের একটি অন্যটির পরিপূরক কিন্তু এক রকম নয়। হেলিক্সের প্রতিটি পূর্ণ ঘূর্ণন 34 A˚34 \mathrm{~Å} (Angstrom) দৈর্ঘ্য বিশিষ্ট এবং একটি পূর্ণ ঘূর্ণনের মধ্যে 10 টি নিউক্লিওটাইড থাকে। সুতরাং পার্শ্ববর্তী দুটি নিউক্লিওটাইডের দূরত্ব (উপর থেকে নিচে) 3.4 A˚3.4 \mathrm{~Å} (1A˚=10101\mathrm{Å} = 10^{-10} মিটার)। DNA-এর দুটি পলিনিউক্লিওটাইড সূত্র বিপরীতভাবে অবস্থান করে। অনেকটা প্যাঁচানো সিঁড়ির ধাপের মতো, ক্ষারগুলো শায়িতভাবে (Flat) প্রধান অক্ষের সাথে লম্বভাবে অবস্থান করে। অর্থাৎ DNA অণুর বাইরের দিকে দণ্ড দুটি (প্রধান অক্ষ) পর পর সুগার এবং ফসফেট দিয়ে গঠিত এবং এদের ভিতরের দিকে N2\mathrm{N}_2 বেস অবস্থান করে।

উত্তর

উদ্দীপকের চিত্র 'RR^{\prime} হলো DNA। বর্তমান শতাব্দীতে DNA টেস্ট এক নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মৃতব্যক্তি শনাক্তকরণ ছাড়াও ব্যবহৃত উপাদানটি সুবিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো- কোনো অপরাধীকে নির্ভুলভাবে শনাক্ত করণে DNA টেস্ট বর্তমানে সর্বাপেক্ষা নির্ভরযোগ্য পদ্ধতি। এক্ষেত্রে DNA টেস্ট সুসম্পন্ন করার জন্য প্রথমে প্রয়োজন জৈবিক নমুনা। ব্যক্তির হাড়, দাঁত, চুল, রক্ত, লালা, বীর্য ইত্যাদি জৈবিক নমুনা হতে পারে। অপরাধস্থল কিংবা অপরাধের শিকার এমন ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত জৈবিক নমুনা DNA নকশার সাথে তুলনা করা হয়। কোন মানুষের DNA নকশার মাধ্যমে ঐ মানুষের পরিচিতি সম্পর্কে অবগত হওয়া যায়। আর কোন জৈবিক নমুনার মাধ্যমে ব্যক্তি সনাক্তকরণ প্রক্রিয়া হলো ডিএনএ টেস্ট বা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। এই পদ্ধতিতে প্রথমে নমুনা থেকে রাসায়নিক প্রক্রিয়ায় DNA আলাদা করে নিতে হয় এবং একাধিক সীমাবদ্ধ এনজাইম দিয়ে DNA গুলো কেটে ছোট ছোট টুকরা করা হয়। তারপর এক বিশেষ পদ্ধতিতে DNA টুকরোগুলো তাদের দৈর্ঘ্য অনুসারে বিভিন্ন ব্যান্ড আকারে আলাদা করা হয়। এরপর এক ধরনের বিশেষ নাইট্রোসেলুলোজ কাগজে রেডিও অ্যাকটিভ আইসোটোপ DNA প্রোবের সাথে হাইব্রিডাইজ করে এক্স-রে ফিল্মের উপর রেখে অটোরেডিওগ্রাফ পদ্ধতিতে দৃশ্যমান ব্যান্ডের সারিগুলো নির্ণয় করা হয় এবং অপরাধস্থল থেকে প্রাপ্ত নমুনার সাথে সন্দেহভাজন নমুনার মিল ও অমিল চিহ্নিত করে তুলনা করা হয়। অপরাধস্থলে প্রাপ্ত নমুনার সাথে সন্দেহভাজনের নমুনার নকশা মিলে গেলে ঐ ব্যক্তি অপরাধী প্রমাণিত হয়, অন্যথায় সে নির্দোষ প্রমাণিত হয়। তাই বলা যায় যে, DNA এর মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব।
SSCজীববিজ্ঞানঅধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.DNA অনুলিপন বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।

DNA অনুলিপন বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.লিমুলাস কোন ধরনের ফসিল? ব্যাখ্যা করো।

লিমুলাস কোন ধরনের ফসিল? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হওয়ার কারণ কী? ব্যাখ্যা করো।

পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হওয়ার কারণ কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সন্তান ছেলে বা মেয়ে হওয়ার জন্য কে দায়ী? ব্যাখ্যা করো।

সন্তান ছেলে বা মেয়ে হওয়ার জন্য কে দায়ী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রোটোজোয়াতে অযৌন জনন হয় কেন? ব্যাখ্যা করো।

প্রোটোজোয়াতে অযৌন জনন হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.মেয়েরা সাধারণত সেক্স-লিংকড রোগে আক্রান্ত হয় না কেন? ব্যাখ্যা করো।

মেয়েরা সাধারণত সেক্স-লিংকড রোগে আক্রান্ত হয় না কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রজাতির টিকে থাকায় বিবর্তন গুরুত্বপূর্ণ কেন?

প্রজাতির টিকে থাকায় বিবর্তন গুরুত্বপূর্ণ কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.অর্ধ-সংরক্ষণশীল পদ্ধতি বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।

অর্ধ-সংরক্ষণশীল পদ্ধতি বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.যোগ্যতমের উর্ধ্বতন বলতে কী বুঝায়?

যোগ্যতমের উর্ধ্বতন বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.থ্যালাসেমিয়ার চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করো।

থ্যালাসেমিয়ার চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dinajpur · 2016

প্রকট বৈশিষ্ট্য কী?
RNA বলতে কী বোঝ?
উদ্দীপকের চিত্র 'XX^{\prime} এর গঠন বর্ণনা করো ।
উদ্দীপকের 'AA^{\prime} চিহ্নিত অংশটি লিঙ্গ নির্ধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ- যুক্তিসহ বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dinajpur · 2016

প্রকট বৈশিষ্ট্য কী?
RNA বলতে কী বোঝ?
উদ্দীপকের চিত্র 'XX^{\prime} এর গঠন বর্ণনা করো ।
উদ্দীপকের 'AA^{\prime} চিহ্নিত অংশটি লিঙ্গ নির্ধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ- যুক্তিসহ বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

DNA অনুলিপন বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।লিমুলাস কোন ধরনের ফসিল? ব্যাখ্যা করো।পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হওয়ার কারণ কী? ব্যাখ্যা করো।সন্তান ছেলে বা মেয়ে হওয়ার জন্য কে দায়ী? ব্যাখ্যা করো।প্রোটোজোয়াতে অযৌন জনন হয় কেন? ব্যাখ্যা করো।মেয়েরা সাধারণত সেক্স-লিংকড রোগে আক্রান্ত হয় না কেন? ব্যাখ্যা করো।প্রজাতির টিকে থাকায় বিবর্তন গুরুত্বপূর্ণ কেন?অর্ধ-সংরক্ষণশীল পদ্ধতি বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।যোগ্যতমের উর্ধ্বতন বলতে কী বুঝায়?থ্যালাসেমিয়ার চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করো।উদ্দীপকের 'A [গণিত] চিহ্নিত অংশটি লিঙ্গ নির্ধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ- যুক্তউদ্দীপকের চিত্র 'X [গণিত] এর গঠন বর্ণনা করো ।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।