চিত্র 'X [গণিত] দ্বারা কিভাবে লিঙ্গ নির্ধারিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্র 'X [গণিত] অর্থাৎ ক্রোমোজোম লিঙ্গ নির্ধারনে প্রধান ভূমিকা পালন করে। মানব শিশুর লিঙ্গ নির্ধারণে প্রধান ভূমিকা পালন করে ক্রোমোজোম। মানবদেহে মোট ২৩ জোড়া ক্রোমোজোম থাকে। এর মধ্যে ২২ জোড়া ক্রোমোজোম স্ত্রী ও পুরুষদেহে একই রকম। এদেরকে অটোসোম বলে। বাকি ১ জোড়া ক্রোমোজোম স্ত্রী ও পুরুষ দেহে আলাদা। এদেরকে বলা হয় সেক্স ক্রোমোজোম। দুটি সেক্স ক্রোমোজোম যদি একই রকম হয় (XX) তাহলে শিশু হয় মেয়ে। আবার সেক্সক্রোমোসোম দুটি ভিন্ন প্রকার হলে (XY) শিশু হয় ছেলে। শিশুদেহে ক্রোমোজোমের আগমন ঘটে পিতা-মাতা থেকে। তাই ক্রোমোজোমকে বলা হয় বংশগতির ধারক ও বাহক। মাতৃদেহ থেকে একটি এবং পিতৃদেহ থেকে একটি ক্রোমোজোম এসে দুটি ক্রোমোজোম মিলে শিশুর একজোড়া সেক্স ক্রোমোজোম গঠিত হয়। মায়ের দেহের দুটি সেক্স ক্রোমোজোম একই ধরনের বলে (XX) তা থেকে একটি এসে পিতার X ক্রোমোজোমের সাথে মিলিত হলে XX ধরনের জোড় নির্দেশ করে যা দ্বারা শিশুর লিঙ্গ নির্ধারিত হয় মেয়ে শিশু। আবার মায়ের দেহ থেকে আগত X ক্রোমোজোম পিতার Y ক্রোমোজোমের সাথে মিলিত হয়ে XY জোড় তৈরি করে যা দ্বারা শিশুর লিঙ্গ নির্ধারিত হয় ছেলে শিশু। সুতরাং, উল্লিখিত আলোচনা থেকে এটি স্পষ্টই প্রতীয়মান হয় যে লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোম অপরিসীম গুরুত্ব বহন করে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি · সৃজনশীল
চিত্র 'X দ্বারা কিভাবে লিঙ্গ নির্ধারিত হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Dinajpur · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
