থ্যালাসেমিয়া রোগের কারণ ব্যাখ্যা কর।
উত্তর: থ্যালাসেমিয়া রক্তের লোহিত রক্ত কণিকার এক অস্বাভাবিক অবস্থাজনিত রোগের নাম। এই রোগে লোহিত রক্ত কণিকাগুলো নষ্ট হয়। ফলে রোগী রক্ত শূন্যতায় ভোগে। এই রোগ বংশ পরম্পরায় হয়ে থাকে। থ্যালাসেমিয়া বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ বংশবাহিত রক্তজনিত সমস্যা। লোহিত রক্তকোষ দু'ধরনের প্রোটিন দ্বারা তৈরি, [গণিত] গ্লোবিউলিন এবং [গণিত] গ্লোবিউলিন। থ্যালাসেমিয়া হয় লোহিত রক্ত কোষে এ দু'টি প্রোটিনের জিন নষ্ট বা অনুপস্থিত থাকার কারণে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি · সৃজনশীল
থ্যালাসেমিয়া রোগের কারণ ব্যাখ্যা কর।
উত্তর
