ভ্রূণের রেচনে অমরার ভূমিকা কী?
উত্তর: যে বিশেষ অঙ্গের মাধ্যমে মাতৃ জরায়ুতে ক্রমবর্ধমান ভ্রূণ এবং মাতৃ জরায়ু-টিস্যুর মধ্যে সম্পর্ক স্থাপিত হয়, তাকে অমরা বা গর্ভফুল বলে। ভ্রূণ থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশনে অমরা বৃক্কের মতো কাজ করে। ভ্রূণ দেহে বিপাকের ফলে যে নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থ উৎপন্ন হয়, তা অমরার মাধ্যমে ভ্রূণদেহ থেকে অপসারিত হয়। অমরা, আম্বিলিকাল কর্ড দ্বারা ভ্রূণের নাভির সাথে যুক্ত থাকে এবং এসব নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থ অপসারণে সাহায্য করে। এভাবে ভ্রূণের রেচনে অমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১৩ : জীবের পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১৩ : জীবের পরিবেশ · সৃজনশীল
ভ্রূণের রেচনে অমরার ভূমিকা কী?
উত্তর
