অধ্যায়-১৩ : জীবের পরিবেশ জীববিজ্ঞান

SSC জীববিজ্ঞান এর অধ্যায়-১৩ : জীবের পরিবেশ অধ্যায়ের বোর্ড প্রশ্ন ও MCQ অনুশীলন করো।

১৩৪

প্রশ্ন

জীববিজ্ঞান

বিষয়

SSC

ক্লাস

সাম্প্রতিক প্রশ্ন

SSCজীববিজ্ঞানসৃজনশীল

উদ্দীপক

question image

Barisal · 2016

খাদক কাকে বলে?

উত্তর

বাস্তুসংস্থানের যেসব জীব নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না এবং খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উৎপাদকের উপর নির্ভরশীল তাদেরকে খাদক বলে।
প্রজাতিগত বৈচিত্র্য বলতে কী বোঝ?

উত্তর

প্রজাতিগত বৈচিত্র্য বলতে সাধারণত পৃথিবীতে বিরাজমান জীবসমূহের মোট প্রজাতির সংখ্যাকেই বুঝায়। কারণ পৃথকযোগ্য বৈশিষ্ট্যের জন্যই এক প্রজাতি থেকে অন্য প্রজাতি ভিন্নতর। যেমন- বাঘের সাথে হরিণের আকার, স্বভাব, হিংস্রতা, সংখ্যা বৃদ্ধির ধরন ভিন্ন হয়ে থাকে। এক প্রজাতির সাথে অন্য প্রজাতির বিভিন্ন বিষয়ে ভিন্নতাই প্রজাতিগত বৈচিত্র্য।
উদ্দীপকের রেখাচিত্রটি কিসের- ব্যাখ্যা করো।

উত্তর

উদ্দীপকের রেখাচিত্রটি একটি স্থলজ খাদ্যজালের। এখানে যে উৎপাদক ও বিভিন্ন স্তরের খাদক রয়েছে তারা অধিকাংশই স্থলজ এবং খুব সামান্য সংখ্যক খাদক উভচর প্রকৃতির। আবার উক্ত বাস্তুতন্ত্রের খাদ্যশিকলে একই খাদক বিভিন্ন স্তরে স্থান পেয়েছে। এভাবে উদ্দীপকের রেখাচিত্রটিতে একাধিক খাদ্য শিকল একত্রিত হয়ে একটি জালের মতো গঠন তৈরি করেছে, যাকে বলা হয় খাদ্যজাল। আবার, যেহেতু এ খাদ্যজালের উৎপাদক ও বিভিন্ন স্তরের খাদক অধিকাংশই স্থলজ সেহেতু এটিকে স্থলজ খাদ্যজাল বলা যেতে পারে। উদ্দীপকের রেখাচিত্রটিতে পাঁচটি খাদ্যশিকল মিলিত হয়ে এ খাদ্যজালটি তৈরি করেছে।
উদ্দীপকের রেখাচিত্রে বহুবিধ শিকল বিদ্যমান— মূল্যায়ন করো।

উত্তর

উদ্দীপকে স্থলজ খাদ্যজালের একটি রেখাচিত্র দেখানো হয়েছে। এখানে পাঁচটি সুস্পষ্ট খাদ্যশিকল একটি জালের ন্যায় গঠন তৈরি করেছে। এ খাদ্যজালে তিনটি খাদক যেমন- ব্যাঙ, খরগোশ এবং মানুষ বিভিন্ন স্তরে রয়েছে। তবে সবকটি খাদ্যশিকলের সর্বোচ্চ খাদকের স্থানে রয়েছে সাপ। এ খাদ্যজালের খাদ্যশিকলগুলোকে বিশ্লেষণ করলে দেখা যাবে যে, এখানে বহুবিধ খাদ্যশিকল রয়েছে। নিচের বিশ্লেষণমূলক আলোচনা থেকে তা সহজেই মূল্যায়ন করা যায়। রেখাচিত্র তথা খাদ্যজালটিতে উপস্থিত ৫টি খাদ্যশিকল হলো— i. সবুজ ঘাস → ফড়িং → ব্যাঙ → সাপ ii. সবুজ ঘাস → খরগোশ → সাপ iii. সবুজ ঘাস → ফড়িং → ব্যাঙ → মানুষ → সাপ iv. সবুজ ঘাস → খরগোশ → মানুষ → সাপ v. সবুজ ঘাস → গরু → মানুষ → সাপ। এ খাদ্য শিকলগুলোর তিনটি খাদক, যথা- ব্যাঙ, খরগোশ এবং মানুষ বিভিন্ন সময় বিভিন্ন স্তরে অবস্থান করেছে। এছাড়া সবকটি শিকলের সর্বোচ্চ খাদক সাপ হওয়ায় শিকলগুলোর মধ্যে একটা জালের গঠন সৃষ্টি হয়েছে। সুতরাং উদ্দীপকের রেখাচিত্রটি বিশ্লেষণের মাধ্যমে প্রমাণিত হয়, সেখানে বহুবিধ শিকল তথা উপরের ৫টি শিকল জালের ন্যায় একত্রিত হয়ে অবস্থান করছে।

সম্পূর্ণ প্রশ্ন দেখো