G ও H এর জীবকুল দ্বারা গঠিত খাদ্য শিকলের মধ্যে কোনটিতে অধিক শক্তি ব্যয় হয়? তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের উল্লেখিত 'G [গণিত] বক্সের জীবকুল দ্বারা গঠিত খাদ্যশিকল হলো- ঘাস → ঘাসফড়িং → ব্যাঙ → সাপ অপরদিকে, 'H [গণিত] বক্সের জীবকুল দ্বারা গঠিত খাদ্য শিকল হলো- পচা আবর্জনা → ছত্রাক → কেঁচো → ছোট পাখি। এই খাদ্যশিকল দুটির মধ্যে 'G [গণিত] বক্স দ্বারা গঠিত খাদ্যশিকলে অধিক শক্তি ব্যয় হয়। নিচে তা তুলনামূলকভাবে বিশ্লেষণ করা হলো- সাধারণত, যেকোনো বাস্তুতন্ত্রের কোনো একটি ট্রফিক লেভেলে যতটুকু শক্তি থাকে তার প্রায় ১০% ঠিক পরবর্তী ট্রফিক লেভেলে সঞ্চারিত হতে পারে। বাকী ৯০% তাপ হিসেবে পরিবেশে বিমুক্ত হয় কিংবা আংশিকভাবে অব্যবহৃত থেকে যায়। খাদ্যশিকলে শক্তির এ ক্রমবর্ধমান ক্ষয়ের কারণে খাদ্যশিকল যত দীর্ঘ হবে, ঊর্ধ্বতম ট্রফিক লেভেলে শক্তির পরিমাণ ততই কমতে থাকবে এবং এক পর্যায়ে এসে আর কোনো শক্তিই অবশিষ্ট থাকবে না। পক্ষান্তরে খাদ্যশিকল ছোট হলে শক্তির পরিমাণ কম হ্রাস পাবে। এখন দেখা যাচ্ছে যে উদ্দীপকের 'G [গণিত] ও 'H [গণিত] বক্স দ্বারা গঠিত খাদ্যশিকলের দুটোতেই ৪ টি করে খাদ্যস্তর রয়েছে। সেই হিসেবে দুটি শিকলেই শক্তির ব্যয় সমান হওয়ায় কথা। কিন্তু 'G [গণিত] জীবকুল দ্বারা গঠিত খাদ্যশিকলটি একটি সম্পূর্ণ খাদ্যশিকল। এ খাদ্যশিকলে উৎপাদক সরাসরি সূর্য হতে শক্তি সংগ্রহ করে। ফলে এ শক্তি প্রবাহের সময় এই খাদ্যশিকলে অধিক শক্তি ব্যয় হবে। অন্যদিকে 'H [গণিত] জীবকুল দ্বারা গঠিত খাদ্যশিকলটি একটি অসম্পূর্ণ খাদ্যশিকল। এ খাদ্যশিকলটি পচা আবর্জনা হতে শুরু হয়েছে। তাই এই খাদ্যশিকলে শক্তির পরিমাণও অতি অল্প। এ খাদ্যশিকলে একস্তর হতে অন্যস্তরে শক্তিপ্রবাহের সময় শক্তির ব্যয়ও কম হবে। এজন্য খাদ্যন্তর সংখ্যা সমান হওয়া সত্ত্বেও 'H [গণিত] বক্স দ্বারা গঠিত খাদ্যশিকলের তুলনায় 'G [গণিত] বক্স দ্বারা গঠিত খাদ্যশিকলে অধিক শক্তি ব্যয় হবে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১৩ : জীবের পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১৩ : জীবের পরিবেশ · সৃজনশীল
G ও H এর জীবকুল দ্বারা গঠিত খাদ্য শিকলের মধ্যে কোনটিতে অধিক শক্তি ব…
উদ্দীপক
Mymensingh · 2020
উত্তর
উত্তর
উত্তর

উত্তর
