প্রদত্ত ছকের বস্তুসমূহ বাস্তুতন্ত্রের 'কোন কোন উপাদানের অন্তর্ভুক্ত- বর্ণনা করো।
উত্তর: যে কোনো বাস্তুসংস্থানের মূল দু'টি উপাদান রয়েছে, যার একটি হচ্ছে জড় উপাদান এবং অপরটি জীব উপাদান। জড় উপাদান: ছকের উপাদানগুলোর মধ্যে জড় উপাদানগুলো হলো মাটি, অক্সিজেন, নাইট্রোজেন, পানি, সৌরশক্তি ও হিউমাস। এর মধ্যে মাটি, অক্সিজেন, নাইট্রোজেন ও পানি হচ্ছে অজৈব উপাদান, হিউমাস জৈব উপাদান এবং সৌরশক্তি ভৌত উপাদান। জীব উপাদান: ছকের জীব উপাদানগুলোর মধ্যে রয়েছে সবুজ উদ্ভিদ, ইঁদুর, সাপ, ময়ূর, ব্যাকটেরিয়া ও ছত্রাক। এর মধ্যে সবুজ উদ্ভিদ হলো উৎপাদক। আর পরভোজী খাদকের মধ্যে রয়েছে ইঁদুর, সাপ ও ময়ূর। এখানে ইঁদুর প্রথম স্তরের খাদক, সাপ দ্বিতীয় স্তরের খাদক এবং ঈগল তৃতীয় বা সর্বোচ্চ স্তরের খাদক। আর পরভোজী বিয়োজকের মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া ও ছত্রাক।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১৩ : জীবের পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১৩ : জীবের পরিবেশ · সৃজনশীল
প্রদত্ত ছকের বস্তুসমূহ বাস্তুতন্ত্রের 'কোন কোন উপাদানের অন্তর্ভুক্ত…
উদ্দীপক

Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
