মিউচুয়ালিজম বলতে কী বুঝ?
উত্তর: যে আন্তঃসম্পর্কে পারস্পরিক সহাবস্থানে দু'টি জীব একে অন্যকে সহায়তা করে এবং দু'জনেই উপকৃত হয় তাই হলো মিউচুয়ালিজম। মিউচুয়ালিজমে জীবের ক্ষতির কোনো আশঙ্কা থাকে না। লাইকেন মিউচুয়ালিজমের একটি প্রকৃত উদাহরণ। এখানে শৈবাল সালোকসংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে এবং ছত্রাক শৈবালকে বাসস্থান প্রদানসহ বায়ু থেকে জলীয়বাষ্প সংগ্রহ ও উভয়ের ব্যবহারের জন্য খনিজ লবণ সংগ্রহ করে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১৩ : জীবের পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১৩ : জীবের পরিবেশ · সৃজনশীল
মিউচুয়ালিজম বলতে কী বুঝ?
উত্তর
