শেয়ারFacebookWhatsApp

'উদ্দীপকের কলি যেন বাঙালি নারীর বাস্তব প্রতিচ্ছবি'-'নিমগাছ' গল্পের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ কর।

উত্তর: "উদ্দীপকের 'কলি' যেন বাঙালি নারীর বাস্তব প্রতিচ্ছবি"- মন্তব্যটি যথার্থ। কেননা সে গৃহবদ্ধ হিসেবে নিঃশর্তভাবে সংসারের কাজ করেছে। 'নিমগাছ' গল্পে নিমগাছ প্রতীকের সূত্রে গল্পকার দেখিয়েছেন নারীর অপরিসীম আত্মত্যাগ। নারীর মানবিক মর্যাদা, পারিবারিক ও সামাজিক গুরুত্ব উপলব্ধি করার ইঙ্গিত রয়েছে উক্ত গল্পটিতে। একটি নিমগাছ যেমন অজস্র উপকার করেও বিনিময়ে পায় অযত্ন ও অবহেলা তেমনই গৃহবধূও অক্লান্ত পরিশ্রম করে বিনিময়ে সংসার থেকে দুঃখ-কষ্ট পেয়ে থাকে। গল্পের গৃহবধূ যেন বাঙালি নারীর বাস্তব প্রতিচ্ছবি। উদ্দীপকে সংসারের প্রতি গভীর মনোযোগী নারীর প্রতি পুরুষের অবহেলা ও মানসিক নির্যাতনের দিকটি তুলে ধরা হয়েছে। এখানে গৃহবধূ কলি তার সন্তান, সংসার গভীর মনোযোগ দিয়ে আগলে রাখলেও সামান্য বিষয় নিয়ে স্বামী নিপুনের অবহেলার শিকার। নিপুনের বাবা-মাকে নিজের মা-বাবার মতো সেবা-যত্ন দিয়ে আগলে রাখলেও নিপুন কলিকে তার যোগ্য মর্যাদা দেয় না। সে বহুজাতিক কোম্পানির চাকরি নিয়ে ব্যস্ত থাকে। সন্তানদের স্কুলে আনা-নেওয়াসহ সংসারের সমস্ত কাজই কলি একা করে থাকে। অথচ সেসব কাজের কোনো মূল্যায়ন সে পায় না। এ বিষয়টি 'নিমগাছ' গল্পের গৃহলক্ষ্মীবউটির সংসারের সব কাজ করেও মূল্যায়ন না পাওয়ার সঙ্গে একসূত্রে গাঁথা। এই গল্প লেখক দেখিয়েছেন পরিবারে নারীর আত্মত্যাগ ও অবমূল্যায়িত হওয়ার বিষয়টি। 'নিমগাছ' গল্পে নিমগাছের প্রতীকে লেখক গৃহকর্ম-নিপুণা এক লক্ষ্মীবউয়ের জীবন-যন্ত্রণাকে নির্দেশ করেছেন। সেই বউ শ্বশুরবাড়িতে সবার জন্য নিবেদিতপ্রাণ, অথচ তার প্রতি কেউ সদয় নয়। সেই জীবন থেকে সে মুক্তি চাইলেও সংসারের শিকড় ছিন্ন করে আসতে পারে না। উদ্দীপকের কলিও সংসারে সবার জন্য সারা দিন খেটেও যথাযোগ্য মর্যাদা পায় না। সন্তান ও সংসার নিয়ে দিন কাটলেও স্বামীর অবহেলার শিকার হয়। এই দিক বিবেচনায় বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

SSC বাংলা ১ম পত্র নিমগাছ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · নিমগাছ · সৃজনশীল

'উদ্দীপকের কলি যেন বাঙালি নারীর বাস্তব প্রতিচ্ছবি'-'নিমগাছ' গল্পের …

উদ্দীপক

কলি ও নিপুনের ছয় বছরের সংসারে দুইটি ফুটফুটে সন্তান রয়েছে। নিপুনের মা-বাবা বৃদ্ধ হওয়ায় কলি নিজের মা-বাবার মতো সেবাযত্ন দিয়ে তাদের আগলে রেখেছে। নিপুন একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করে। সংসারের প্রতি মন দেওয়ার সময় নেই তার। কলি সন্তানদের স্কুলে আনা-নেওয়া, রান্না-বান্না, বাজার করাসহ সংসারের যাবতীয় কাজ করে থাকে। কিন্তু সামান্য ছোটখাটো বিষয় নিয়ে নিপুন কলির সঙ্গে কলহ করে। সে কলিকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়ার হুমকি দেয়। কিন্তু সন্তানদের মুখের দিকে তাকিয়ে কলি নিপুনের শত লাঞ্ছনা সহ্য করে যাচ্ছে।

Dhaka · 2022

উত্তর

বনফুলের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়।

উত্তর

নিমের হাওয়া ভালো, থাক, কেটো না'- কথাটি দ্বারা নিমগাছের উপকারী দিক বিবেচনায় তা না কাটাকে বোঝানো হয়েছে। সাধারণ অর্থে নিমগাছ একটি ঔষধি গুণসম্পন্ন গাছ। এ গাছ আপনা-আপনি বেড়ে ওঠে। এ গাছের যত্ন না করলেও ঔষধি গুণ রয়েছে। নিমগাছের হাওয়া শরীরের জন্য উপকারী কারণ এটি আশেপাশের বাতাস বিশুদ্ধ রাখে। নিমগাছের কারণে বাতাসে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে। তাই বাড়ির পাশে নিমগাছ গজালে বিজ্ঞরা প্রশ্নোক্ত উক্তিটি করেন।

উত্তর

উদ্দীপকের নিপুনের আচরণের সঙ্গে 'নিমগাছ' গল্পের গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউটির প্রতি অবহেলা ও অমানবিক আচরণের দিকের সাদৃশ্য রয়েছে। 'নিমগাছ' গল্পে নিমগাছের প্রতীকে গল্পকার একজন লক্ষ্মীবউয়ের জীবনবাস্তবতার নির্মম চিত্র তুলে ধরেছেন। লক্ষ্মীবউটি নিজের কর্মকুশলতা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সংসারের যাবতীয় কাজকর্ম করে। এভাবে সে সবাইকে সুখে-শান্তিতে রাখে। কিন্তু কেউই তার যত্ন - নেয় না। সবাই তাকে অবহেলা করে। একজন কবির আচরণ তার ভালো লাগলেও সংসারের জালে আবদ্ধ থাকায় তাও সে পারে না। উদ্দীপকে সংসারের যাবতীয় কাজে গভীর মনোযোগী কলির প্রতি তার স্বামী নিপুনের অবহেলার দিকটি লক্ষ করা যায়। নিপুন বহুজাতিক কোম্পানির একজন চাকরিজীবী। সংসারের দিকে মন দেওয়ার তার কোনো সময় নেই। নিপুনের বাবা-মাকে সেবা-যত্ন, সন্তানদের দেখাশোনা, তাদেরকে স্কুলে আনা-নেওয়া করা, রান্নাবান্না করাসহ সমস্ত কাজই করে তার স্ত্রী কলি। অথচ ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে নিপুন কলির সঙ্গে ঝগড়া করে। তাকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়ার হুমকি দেয়। তার এই আচরণ 'নিমগাছ' গল্পের গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউটির প্রতি পরিবারের লোকজনের অবহেলার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সাধারণ অর্থে নিমগাছের উপকারীভোগীরা যেমন নিমগাছের ছাল, পাতা, ডাল ভেঙে নিয়ে অমানবিকতার পরিচয় দেয়, তেমনই অমানবিকতার শিকার গৃহলক্ষ্মীবউটি। সে সংসারে সবার জন্য খেটেও চরম অবহেলার শিকার হয় যা উদ্দীপকের নিপুনের আচরণে প্রকাশ পেয়েছে।

উত্তর

"উদ্দীপকের 'কলি' যেন বাঙালি নারীর বাস্তব প্রতিচ্ছবি"- মন্তব্যটি যথার্থ। কেননা সে গৃহবদ্ধ হিসেবে নিঃশর্তভাবে সংসারের কাজ করেছে। 'নিমগাছ' গল্পে নিমগাছ প্রতীকের সূত্রে গল্পকার দেখিয়েছেন নারীর অপরিসীম আত্মত্যাগ। নারীর মানবিক মর্যাদা, পারিবারিক ও সামাজিক গুরুত্ব উপলব্ধি করার ইঙ্গিত রয়েছে উক্ত গল্পটিতে। একটি নিমগাছ যেমন অজস্র উপকার করেও বিনিময়ে পায় অযত্ন ও অবহেলা তেমনই গৃহবধূও অক্লান্ত পরিশ্রম করে বিনিময়ে সংসার থেকে দুঃখ-কষ্ট পেয়ে থাকে। গল্পের গৃহবধূ যেন বাঙালি নারীর বাস্তব প্রতিচ্ছবি। উদ্দীপকে সংসারের প্রতি গভীর মনোযোগী নারীর প্রতি পুরুষের অবহেলা ও মানসিক নির্যাতনের দিকটি তুলে ধরা হয়েছে। এখানে গৃহবধূ কলি তার সন্তান, সংসার গভীর মনোযোগ দিয়ে আগলে রাখলেও সামান্য বিষয় নিয়ে স্বামী নিপুনের অবহেলার শিকার। নিপুনের বাবা-মাকে নিজের মা-বাবার মতো সেবা-যত্ন দিয়ে আগলে রাখলেও নিপুন কলিকে তার যোগ্য মর্যাদা দেয় না। সে বহুজাতিক কোম্পানির চাকরি নিয়ে ব্যস্ত থাকে। সন্তানদের স্কুলে আনা-নেওয়াসহ সংসারের সমস্ত কাজই কলি একা করে থাকে। অথচ সেসব কাজের কোনো মূল্যায়ন সে পায় না। এ বিষয়টি 'নিমগাছ' গল্পের গৃহলক্ষ্মীবউটির সংসারের সব কাজ করেও মূল্যায়ন না পাওয়ার সঙ্গে একসূত্রে গাঁথা। এই গল্প লেখক দেখিয়েছেন পরিবারে নারীর আত্মত্যাগ ও অবমূল্যায়িত হওয়ার বিষয়টি। 'নিমগাছ' গল্পে নিমগাছের প্রতীকে লেখক গৃহকর্ম-নিপুণা এক লক্ষ্মীবউয়ের জীবন-যন্ত্রণাকে নির্দেশ করেছেন। সেই বউ শ্বশুরবাড়িতে সবার জন্য নিবেদিতপ্রাণ, অথচ তার প্রতি কেউ সদয় নয়। সেই জীবন থেকে সে মুক্তি চাইলেও সংসারের শিকড় ছিন্ন করে আসতে পারে না। উদ্দীপকের কলিও সংসারে সবার জন্য সারা দিন খেটেও যথাযোগ্য মর্যাদা পায় না। সন্তান ও সংসার নিয়ে দিন কাটলেও স্বামীর অবহেলার শিকার হয়। এই দিক বিবেচনায় বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্রনিমগাছ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ষাট বছরের বৃদ্ধ মকবুলের সাথে বিয়ে হয় তেরো বছরের টুনির। ধানভানা থেকে শুরু করে জমির কাজ সবই মকবুল টুনির দ্বারা করায়। টুনির কর্মদক্ষতার জন্য মকবুলের চাচাতো ভাই মন্ত্র টুনির রূপে ও গুণে মুগ্ধ। টুনি মাঝে মাঝে স্বপ্ন দেখে মঞ্জুর সাথে চলে যাওয়ার। কিন্তু সে যেতে পারে না। [যশোর বোর্ড ২০১৫]
ক
বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হয়?
খ
নিমগাছটার লোকটার সাথে চলে যেতে ইচ্ছে করে কেন?
গ
উদ্দীপকের মকবুল 'নিমগাছ' গল্পের কার প্রতিনিধি? ব্যাখ্যা কর।
ঘ
"টুনি যেন 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউ"- তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.নিমগাছটার লোকটার সাথে চলে যেতে ইচ্ছে করে কেন?

নিমগাছটার লোকটার সাথে চলে যেতে ইচ্ছে করে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হয়?

বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

(i) একটি ভাঙ্গা কুলার আত্মকথন: "আজ সমাদর না থাকলেও একদিন আমার কদর ছিল। সকলে আমাকে দিয়ে নানান কাজ করত। চাল পরিষ্কার, ধান থেকে চিটাগুলোকে আলাদা করা, আরও কত কী! কিন্তু এখন আমি বুড়ো হয়েছি। আজ চুলোর পাশে অনাদরে পড়ে আছি।” (ii) 'গাইবান্ধার নাকাইহাট এলাকায় শওকত আলী নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষক বাড়িতে গড়ে তুলেছেন বিলুপ্ত ও দুর্লভ প্রজাতির প্রায় এক হাজার ঔষধি ও ফলদ গাছের বাগান। সেই সঙ্গে বিলুপ্তপ্রায় ও দুর্লভ গাছের প্রজাতি ধরে রাখতে গাছের চারা দিচ্ছেন বিনামূল্যে।

Barisal · 2020

ক
'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটি কী?
খ
নিমগাছটা লোকটার সঙ্গে চলে যেতে পারে না কেন? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপক (ii) এর সাথে 'নিমগাছ' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
ঘ
"উদ্দীপক (i) এর আত্মকথনই যেন নিমগাছ গল্পের মূল সুর”- মন্তব্যটির যথার্থতা প্রতিপন্ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.নিমগাছটা লোকটার সঙ্গে চলে যেতে পারে না কেন? ব্যাখ্যা কর।

নিমগাছটা লোকটার সঙ্গে চলে যেতে পারে না কেন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটি কী?

'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

(i) “তরুতলে বসি পান্থ শ্রান্তি করে দূর ফল আস্বাদনে পায় আনন্দ প্রচুর। বিদায়ের কালে হাতে ডাল ভেঙ্গে লয়, তরু তবু অকাতর, কিছু নাহি কয়। (ii) নদী কভু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান, স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত বংশী করে নিজ সুরে অপরে মোহিত, শস্য জন্মাইয়া নাহি খায় জলধরে সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে।

Sylhet · 2020

ক
কবিরাজ কে?
খ
নিমগাছটির কেন কবির সাথে চলে যেতে ইচ্ছে করল?
গ
উদ্দীপক (i) এর সাথে 'নিমগাছ' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপক (ii) 'নিমগাছ' গল্পের সমগ্র ভাবকে তুলে ধরেছে কি? তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.নিমগাছটির কেন কবির সাথে চলে যেতে ইচ্ছে করল?

নিমগাছটির কেন কবির সাথে চলে যেতে ইচ্ছে করল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কবিরাজ কে?

কবিরাজ কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"টুনি যেন 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউ"- তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।উদ্দীপকের মকবুল 'নিমগাছ' গল্পের কার প্রতিনিধি? ব্যাখ্যা কর।নিমগাছটার লোকটার সাথে চলে যেতে ইচ্ছে করে কেন?বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হয়?"উদ্দীপক (i) এর আত্মকথনই যেন নিমগাছ গল্পের মূল সুর”- মন্তব্যটির যথার্থতা প্রতিপনউদ্দীপক (ii) এর সাথে 'নিমগাছ' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।নিমগাছটা লোকটার সঙ্গে চলে যেতে পারে না কেন? ব্যাখ্যা কর।'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটি কী?উদ্দীপক (ii) 'নিমগাছ' গল্পের সমগ্র ভাবকে তুলে ধরেছে কি? তোমার মতামত দাও।উদ্দীপক (i) এর সাথে 'নিমগাছ' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।নিমগাছটির কেন কবির সাথে চলে যেতে ইচ্ছে করল?কবিরাজ কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।