শেয়ারFacebookWhatsApp

উদ্দীপক (i) এর সাথে 'নিমগাছ' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।

উত্তর: (i) নং উদ্দীপকের সাথে 'নিমগাছ' গল্পের নিমগাছের প্রতি অবহেলা এবং নিমগাছের নিঃস্বার্থ অবদানের দিকটির সাদৃশ্য রয়েছে। গাছ আমাদের প্রকৃতির অন্যতম গুরুত্বপূর্ণ একটি সম্পদ। গাছের কারণে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে। এছাড়াও গাছ আমাদের মানবদেহেরও অনেক উপকার করে। তাই গাছের নিধন আমাদের পরিবেশের জন্য হুমকিস্বরূপ। (i) নং উদ্দীপকে গাছের প্রতি মানুষের অবহেলা এবং মানুষের প্রতি গাছের নিঃস্বার্থ অবদানের দিকটি ফুটে উঠেছে। উদ্দীপকের গাছের ছায়ায় বসে পথিক ক্লান্তি দূর করে, ফল খেয়ে তৃপ্তও হয়। আবার যাওয়ার সময় গাছের ডাল ভেঙে নিয়ে যায়, গাছের কথা ভাবে না। অপরদিকে গাছও নীরবে সব সহ্য করে। 'নিমগাছ' গল্পে নিমগাছের নানান গুণের কথা বলা হয়েছে। নিমগাছ বাড়ির পেছনে গজালে বিজ্ঞরা খুশি হন, কারণ এর অনেক গুণ রয়েছে। আবার অনেকে বলে নিমের হাওয়াও অনেক উপকারী। অথচ কেউ গাছটির যত্ন নেয় না। অবহেলায়-অনাদরে বেড়ে উঠতে থাকে নিমগাছ। যার যেভাবে উপকার নেওয়া দরকার সে নেয়, বিনিময়ে গাছের যত্ন কেউ করে না। এভাবে (i) নং উদ্দীপকের সঙ্গে 'নিমগাছ' গল্পের নিমগাছের প্রতি অবহেলার দিকটির সাদৃশ্য রয়েছে।

SSC বাংলা ১ম পত্র নিমগাছ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · নিমগাছ · সৃজনশীল

উদ্দীপক (i) এর সাথে 'নিমগাছ' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।

উদ্দীপক

(i) “তরুতলে বসি পান্থ শ্রান্তি করে দূর ফল আস্বাদনে পায় আনন্দ প্রচুর। বিদায়ের কালে হাতে ডাল ভেঙ্গে লয়, তরু তবু অকাতর, কিছু নাহি কয়। (ii) নদী কভু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান, স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত বংশী করে নিজ সুরে অপরে মোহিত, শস্য জন্মাইয়া নাহি খায় জলধরে সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে।

Sylhet · 2020

উত্তর

যিনি গাছগাছালি পরিশোধন করে মনুষ্যরোগের চিকিৎসা করেন তিনি হলেন কবিরাজ।

উত্তর

অনাদর ও অবহেলা থেকে মুক্তি পেতে কবির মতো একজন সৌন্দর্যপিয়াসী লোকের প্রশংসায় মুগ্ধ হয়ে নিমগাছটি তার সঙ্গে চলে যেতে চাইল। 'নিমগাছ' গল্পে সাধারণ অর্থে নিমগাছ ভেষজ গুণসম্পন্ন একটি গাছ। এর ছাল, পাতা, ডাল নানাভাবে মানুষের রোগ উপশম করে। অথচ কেউ এই গাছের সামান্যতম যত্ন নেয় না। একজন কবি একদিন নিমগাছের রূপ ও গুণের প্রশংসা করেন। এই সৌন্দর্যপিয়াসী কবির প্রশংসায় নিমগাছটি মুগ্ধ হয় এবং তার সঙ্গে চলে যেতে চায়। লোকটির সঙ্গে নিমগাছটির চলে যাওয়ার ইচ্ছা পোষণের মধ্য দিয়ে লেখক গৃহকর্ম-নিপুণা একজন গৃহবধূর নিগৃহীত ও অবহেলিত জীবনের মুক্তির বাসনা প্রকাশ করেছেন।

উত্তর

(i) নং উদ্দীপকের সাথে 'নিমগাছ' গল্পের নিমগাছের প্রতি অবহেলা এবং নিমগাছের নিঃস্বার্থ অবদানের দিকটির সাদৃশ্য রয়েছে। গাছ আমাদের প্রকৃতির অন্যতম গুরুত্বপূর্ণ একটি সম্পদ। গাছের কারণে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে। এছাড়াও গাছ আমাদের মানবদেহেরও অনেক উপকার করে। তাই গাছের নিধন আমাদের পরিবেশের জন্য হুমকিস্বরূপ। (i) নং উদ্দীপকে গাছের প্রতি মানুষের অবহেলা এবং মানুষের প্রতি গাছের নিঃস্বার্থ অবদানের দিকটি ফুটে উঠেছে। উদ্দীপকের গাছের ছায়ায় বসে পথিক ক্লান্তি দূর করে, ফল খেয়ে তৃপ্তও হয়। আবার যাওয়ার সময় গাছের ডাল ভেঙে নিয়ে যায়, গাছের কথা ভাবে না। অপরদিকে গাছও নীরবে সব সহ্য করে। 'নিমগাছ' গল্পে নিমগাছের নানান গুণের কথা বলা হয়েছে। নিমগাছ বাড়ির পেছনে গজালে বিজ্ঞরা খুশি হন, কারণ এর অনেক গুণ রয়েছে। আবার অনেকে বলে নিমের হাওয়াও অনেক উপকারী। অথচ কেউ গাছটির যত্ন নেয় না। অবহেলায়-অনাদরে বেড়ে উঠতে থাকে নিমগাছ। যার যেভাবে উপকার নেওয়া দরকার সে নেয়, বিনিময়ে গাছের যত্ন কেউ করে না। এভাবে (i) নং উদ্দীপকের সঙ্গে 'নিমগাছ' গল্পের নিমগাছের প্রতি অবহেলার দিকটির সাদৃশ্য রয়েছে।

উত্তর

না, উদ্দীপক (ii) 'নিমগাছ' গল্পের সমগ্র ভাবকে তুলে ধরেনি। সাধারণভাবে আমাদের সমাজের নারীরা আমাদের পরিবারকে নিঃস্বার্থভাবে সেবা দান করে। উদ্দীপক (ii)-এ নদী, বৃক্ষ, গাভী, কাঠ, স্বর্ণ, বর্শী, মেঘ ও সাধুর কথা বলা হয়েছে, যারা অন্যের জন্য সদা নিবেদিত। কবিতাংশটির মধ্য দিয়ে মূলত প্রকাশ পেয়েছে যে, পরের জন্য জীবন উৎসর্গ করার মধ্যেই মানবজীবনের চরম ও পরম সার্থকতা। মহৎ ব্যক্তিরা পরের জন্যই জীবন উৎসর্গ করেন। যেমন করে 'নিমগাছ' গল্পের লক্ষ্মী বধূটি তার সারাটা জীবন উৎসর্গ করে সংসারের সবার জন্য। কিন্তু এ বিষয়টি ছাড়াও আলোচ্য গল্পে গৃহবধূটির অবহেলার শিকার হওয়া এবং নিমগাছের সৌন্দর্যে কবির মুগ্ধ হওয়ার বিষয়ও প্রকাশ পেয়েছে। উদ্দীপক (ii) ও আলোচ্য গল্প উভয় জায়গায় পরার্থপরতার দিকটি ফুটে উঠেছে। কিন্তু এ বিষয়টি ছাড়াও 'নিমগাছ' গল্পে নিমগাছের রূপকে লেখক গৃহবধূর সৌন্দর্য, তার সংসারে উপেক্ষিত হওয়ার দিকটিও তুলে ধরেছেন, যা উদ্দীপক (ii)-এ প্রকাশ পায়নি। তাই বলা যায় যে, উদ্দীপক (ii) আলোচ্য গল্পের সমগ্র ভাব তুলে ধরেনি।
SSCবাংলা ১ম পত্রনিমগাছ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ষাট বছরের বৃদ্ধ মকবুলের সাথে বিয়ে হয় তেরো বছরের টুনির। ধানভানা থেকে শুরু করে জমির কাজ সবই মকবুল টুনির দ্বারা করায়। টুনির কর্মদক্ষতার জন্য মকবুলের চাচাতো ভাই মন্ত্র টুনির রূপে ও গুণে মুগ্ধ। টুনি মাঝে মাঝে স্বপ্ন দেখে মঞ্জুর সাথে চলে যাওয়ার। কিন্তু সে যেতে পারে না। [যশোর বোর্ড ২০১৫]
ক
বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হয়?
খ
নিমগাছটার লোকটার সাথে চলে যেতে ইচ্ছে করে কেন?
গ
উদ্দীপকের মকবুল 'নিমগাছ' গল্পের কার প্রতিনিধি? ব্যাখ্যা কর।
ঘ
"টুনি যেন 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউ"- তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.নিমগাছটার লোকটার সাথে চলে যেতে ইচ্ছে করে কেন?

নিমগাছটার লোকটার সাথে চলে যেতে ইচ্ছে করে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হয়?

বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

(i) একটি ভাঙ্গা কুলার আত্মকথন: "আজ সমাদর না থাকলেও একদিন আমার কদর ছিল। সকলে আমাকে দিয়ে নানান কাজ করত। চাল পরিষ্কার, ধান থেকে চিটাগুলোকে আলাদা করা, আরও কত কী! কিন্তু এখন আমি বুড়ো হয়েছি। আজ চুলোর পাশে অনাদরে পড়ে আছি।” (ii) 'গাইবান্ধার নাকাইহাট এলাকায় শওকত আলী নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষক বাড়িতে গড়ে তুলেছেন বিলুপ্ত ও দুর্লভ প্রজাতির প্রায় এক হাজার ঔষধি ও ফলদ গাছের বাগান। সেই সঙ্গে বিলুপ্তপ্রায় ও দুর্লভ গাছের প্রজাতি ধরে রাখতে গাছের চারা দিচ্ছেন বিনামূল্যে।

Barisal · 2020

ক
'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটি কী?
খ
নিমগাছটা লোকটার সঙ্গে চলে যেতে পারে না কেন? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপক (ii) এর সাথে 'নিমগাছ' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
ঘ
"উদ্দীপক (i) এর আত্মকথনই যেন নিমগাছ গল্পের মূল সুর”- মন্তব্যটির যথার্থতা প্রতিপন্ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.নিমগাছটা লোকটার সঙ্গে চলে যেতে পারে না কেন? ব্যাখ্যা কর।

নিমগাছটা লোকটার সঙ্গে চলে যেতে পারে না কেন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটি কী?

'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

(i) “তরুতলে বসি পান্থ শ্রান্তি করে দূর ফল আস্বাদনে পায় আনন্দ প্রচুর। বিদায়ের কালে হাতে ডাল ভেঙ্গে লয়, তরু তবু অকাতর, কিছু নাহি কয়। (ii) নদী কভু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান, স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত বংশী করে নিজ সুরে অপরে মোহিত, শস্য জন্মাইয়া নাহি খায় জলধরে সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে।

Sylhet · 2020

ক
কবিরাজ কে?
খ
নিমগাছটির কেন কবির সাথে চলে যেতে ইচ্ছে করল?
গ
উদ্দীপক (i) এর সাথে 'নিমগাছ' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপক (ii) 'নিমগাছ' গল্পের সমগ্র ভাবকে তুলে ধরেছে কি? তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিমগাছটির কেন কবির সাথে চলে যেতে ইচ্ছে করল?

নিমগাছটির কেন কবির সাথে চলে যেতে ইচ্ছে করল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কবিরাজ কে?

কবিরাজ কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জরিনা ৭০ বছরের বৃদ্ধা। অসুস্থতার কারণে সবাই তাকে সংসারের বোঝা মনে করে। অথচ ১৯ বছর বয়সে বিবাহ হওয়ার পর থেকে সংসারের বেড়াজালে সে বাঁধা ছিল। অবজ্ঞার কথা ভেবে সংসার ছেড়ে চলে যেতে ইচ্ছে হয়। কিন্তু স্বামী-সন্তান, আত্মীয়-স্বজনের মায়া ত্যাগ করতে পারে না।

Chittagong · 2020

ক
নিমের কচি পাতাগুলো অনেকে খায় কেন?
খ
কবিরাজরা নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ কেন? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের সাথে 'নিমগাছ' গল্পের সাদৃশ্য ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকটি 'নিমগাছ' গল্পের সম্পূর্ণ ভাব ধারণ করে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"টুনি যেন 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউ"- তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।উদ্দীপকের মকবুল 'নিমগাছ' গল্পের কার প্রতিনিধি? ব্যাখ্যা কর।নিমগাছটার লোকটার সাথে চলে যেতে ইচ্ছে করে কেন?বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হয়?"উদ্দীপক (i) এর আত্মকথনই যেন নিমগাছ গল্পের মূল সুর”- মন্তব্যটির যথার্থতা প্রতিপনউদ্দীপক (ii) এর সাথে 'নিমগাছ' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।নিমগাছটা লোকটার সঙ্গে চলে যেতে পারে না কেন? ব্যাখ্যা কর।'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটি কী?উদ্দীপক (ii) 'নিমগাছ' গল্পের সমগ্র ভাবকে তুলে ধরেছে কি? তোমার মতামত দাও।নিমগাছটির কেন কবির সাথে চলে যেতে ইচ্ছে করল?কবিরাজ কে?উদ্দীপকটি 'নিমগাছ' গল্পের সম্পূর্ণ ভাব ধারণ করে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।