শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সঙ্গে 'নিমগাছ' রচনার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকটির সঙ্গে 'নিমগাছ' গল্পের নিমগাছের উপকার ও তার উপেক্ষিত হওয়ার দিকটির সাদৃশ্য রয়েছে। 'নিমগাছ' গল্পে নিমগাছের বিভিন্ন উপকারী দিক বর্ণনা করা হয়েছে। কবিরাজ তার চিকিৎসার কাজে, সাধারণ মানুষ প্রাত্যহিক প্রয়োজনে নিমগাছকে বারবার ব্যবহার করলেও কেউ তার যত্ন নেয় না। এর ফলে বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই একে দাঁড়ি থাকতে হয়। নিমগাছের প্রতীকে গল্পকার মূলত একজন লক্ষ্মীবউয়ের জীবনবাস্তবতা তুলে ধরেছেন। উদ্দীপকে গাছের অসহায় ও নিদারুণ পরিণতি তুলে ধরা হয়েছে। পথিক ক্লান্ত হয়ে গাছের তলে বসে তার ক্লান্তি দূর করে, গাছের ফল খেয়ে আনন্দ পায়। কিন্তু যাওয়ার সময় গাছের ডাল ভেঙে নিয়ে চলে যায়। তাতে গাছ ব্যথা পেলেও কিছু না বলে অকাতর হয়ে নিজের অবস্থানেই থাকে। 'নিমগাছ' গল্পে একটি নিমগাছের করুণ পরিণতি দেখানো হয়েছে। নিমগাছ আমাদের দৈনন্দিন জীবনে নানান কাজে লাগে। নিমগাছের গুরুত্ব অনেক হলেও কেউ তার যত্ন নেয় না। গাছের ছাল তুলে ফেললে, পাতা ছিঁড়লে, ডাল ভেঙে ফেললে, চারপাশে ময়লা আবর্জনা ফেলে রাখলেও নিমগাছ নিরুপায় ও অসহায় হয়ে নিজের জায়গাতেই থাকে। তাই বলা যায়, উদ্দীপকটির সঙ্গে 'নিমগাছ' গল্পের নিমগাছের পরিস্থিতির সাদৃশ্য রয়েছে।

SSC বাংলা ১ম পত্র নিমগাছ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · নিমগাছ · সৃজনশীল

উদ্দীপকের সঙ্গে 'নিমগাছ' রচনার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।

উদ্দীপক

তরুতলে বসি পান্থ শ্রান্তি করে দূর, ফল আস্বাদনে পায় আনন্দ প্রচুর। বিদায়ের কালে হাতে ডাল ভেঙে লয়, তরু তবু অকাতর- কিছু নাহি কয়।

Dinajpur · 2022

উত্তর

বনফুলের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়।

উত্তর

সাধারণভাবে নিমগাছের শিকড় মাটির গভীরে প্রবেশ করা এবং বিস্তৃত হওয়া বোঝালেও এ ক্ষেত্রে প্রতীকী অর্থে লক্ষ্মীবউয়ের প্রাত্যহিক প্রয়োজনের সঙ্গে জড়িয়ে যাওয়ার কথা বলা হয়েছে। নিমগাছ একটি ঔষধি বৃক্ষ। এই গাছের রয়েছে নানা গুণ ও উপকারিতা। অথচ কেউ এই গাছের যত্ন নেয় না। একদিন এক লোক এসে শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রইল এবং নিমের ফুলগুলোকে এক ঝাঁক নক্ষত্রের সঙ্গে তুলনা করল। তাঁর প্রশংসায় মুগ্ধ নিমগাছটি তাঁর সঙ্গে চলে যেতে চাইল। কিন্তু যাওয়া হয় না। বস্তুত এখানে নিমগাছের প্রতীকী অর্থে গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউটির সংসারের প্রাত্যহিক কর্তব্য, দায়িত্ব ও মায়ায় জড়িয়ে যাওয়া বোঝানো হয়েছে। মাটির নিচে গাছের শিকড় যেমন অনেক দূর বিস্তৃত তেমনই বিস্তৃত গৃহবধূর কর্মপরিধি ও মমত্ববোধ। সংসারের বেড়াজালে আবদ্ধ গৃহবধূর কর্তব্য ও দায়িত্বের পরিধিও অনেক। এসব বোঝাতেই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।

উত্তর

উদ্দীপকটির সঙ্গে 'নিমগাছ' গল্পের নিমগাছের উপকার ও তার উপেক্ষিত হওয়ার দিকটির সাদৃশ্য রয়েছে। 'নিমগাছ' গল্পে নিমগাছের বিভিন্ন উপকারী দিক বর্ণনা করা হয়েছে। কবিরাজ তার চিকিৎসার কাজে, সাধারণ মানুষ প্রাত্যহিক প্রয়োজনে নিমগাছকে বারবার ব্যবহার করলেও কেউ তার যত্ন নেয় না। এর ফলে বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই একে দাঁড়ি থাকতে হয়। নিমগাছের প্রতীকে গল্পকার মূলত একজন লক্ষ্মীবউয়ের জীবনবাস্তবতা তুলে ধরেছেন। উদ্দীপকে গাছের অসহায় ও নিদারুণ পরিণতি তুলে ধরা হয়েছে। পথিক ক্লান্ত হয়ে গাছের তলে বসে তার ক্লান্তি দূর করে, গাছের ফল খেয়ে আনন্দ পায়। কিন্তু যাওয়ার সময় গাছের ডাল ভেঙে নিয়ে চলে যায়। তাতে গাছ ব্যথা পেলেও কিছু না বলে অকাতর হয়ে নিজের অবস্থানেই থাকে। 'নিমগাছ' গল্পে একটি নিমগাছের করুণ পরিণতি দেখানো হয়েছে। নিমগাছ আমাদের দৈনন্দিন জীবনে নানান কাজে লাগে। নিমগাছের গুরুত্ব অনেক হলেও কেউ তার যত্ন নেয় না। গাছের ছাল তুলে ফেললে, পাতা ছিঁড়লে, ডাল ভেঙে ফেললে, চারপাশে ময়লা আবর্জনা ফেলে রাখলেও নিমগাছ নিরুপায় ও অসহায় হয়ে নিজের জায়গাতেই থাকে। তাই বলা যায়, উদ্দীপকটির সঙ্গে 'নিমগাছ' গল্পের নিমগাছের পরিস্থিতির সাদৃশ্য রয়েছে।

উত্তর

"উদ্দীপকটিতে 'নিমগাছ' গল্পের সমগ্র ভাব প্রকাশ পায়নি"-মন্তব্যটি যথার্থ। কেননা উদ্দীপকে কেবল নিমগাছ তথা লক্ষ্মীবউটির নিঃস্বার্থ ত্যাগের দিকটি ফুটে উঠেছে। 'নিমগাছ' গল্পে একটি নিমগাছের প্রতীকে গৃহকর্ম-নিপুণা এক লক্ষ্মীবউয়ের জীবনবাস্তবতা তুলে ধরা হয়েছে। নিমগাছ যেমন নানাবিধ উপকার করেও মানুষের যত্ন পায় না, তেমনই লক্ষ্মীবউটিও সংসারের জন্য জীবন উজাড় করে অক্লান্ত পরিশ্রম করেও কারও সহমর্মিতা পায় না। এর মাধ্যমে গল্পকার নারীর অপরিসীম আত্মত্যাগ, নারীর মানবিক মর্যাদা, পারিবারিক ও সামাজিক গুরুত্ব উপলব্ধি করার ইঙ্গিত দিয়েছেন। উদ্দীপকে তরু অর্থাৎ গাছের বাস্তব পরিণতি ফুটে উঠেছে। পথিক যখন পথ চলতে চলতে ক্লান্ত হয়ে যায় তখন গাছের ছায়াতেই বসে বিশ্রামের জন্য। গাছের ছায়ায় শরীর জুড়িয়ে গাছের ফল খেয়ে নিজেকে পরিতৃপ্ত করলেও যাওয়ার সময় গাছের ডাল ভেঙে গাছকে কষ্ট দিয়ে চলে যায়। কিন্তু গাছ নিঃস্বার্থভাবে পথিকের সেবা করার পরও এই কষ্ট মুখ বুজে সহ্য করে, কোনো প্রতিবাদ করে না। উদ্দীপকে গাছের মাধ্যমে আমাদের উপকার ও গাছের ত্যাগ স্বীকারের দিকটি প্রকাশ পেয়েছে। 'নিমগাছ' গল্পে নিমগাছ সম্পর্কে বলা হয়েছে। নিমগাছ আমাদের যে উপকার করে সেই দিকগুলো বর্ণনা করা হয়েছে। নিমগাছ অনেক উপকারী হলেও আমরা তার কোনো যত্ন নিই না, তাকে অবহেলায় ফেলে রাখি। মূলত গল্পে নিমগাছের মধ্য দিয়ে প্রতীকী অর্থে লেখক গৃহকর্ম-নিপুণা গৃহবধূর জীবন তুলে ধরেছেন। একজন গৃহবধূ সংসারে নানা অবদান রাখলেও তার কোনো মূল্যায়ন করা হয় না। সে তার পছন্দমতো কোথাও যেতেও পারে না। নিমগাছের মতোই শিকড়ের টানে সংসারে মুখ বুজে পড়ে থাকে। উদ্দীপকে গাছের নিঃস্বার্থ ত্যাগের দিকটি ফুটে উঠেছে। 'নিমগাছ' গল্পে পরিবেশে নিমগাছের উপকারিতার অন্তরালে নারীর জীবনের অপরিসীম আত্মত্যাগ বিধৃত হয়েছে। যেখানে তার ভেতরে মুক্তির কামনা থাকলেও কোনো উপায় নেই। যেমন নিমগাছের শিকড়ের গভীরতার কারণে তার অন্য কোথাও চলে যাওয়ার উপায় নেই। উদ্দীপকে এ বিষয়গুলো অনুপস্থিত। তাই বলা যায়, উদ্দীপকটিতে 'নিমগাছ' গল্পের সমগ্র ভাব প্রকাশ পায়নি মন্তব্যটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্রনিমগাছ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ষাট বছরের বৃদ্ধ মকবুলের সাথে বিয়ে হয় তেরো বছরের টুনির। ধানভানা থেকে শুরু করে জমির কাজ সবই মকবুল টুনির দ্বারা করায়। টুনির কর্মদক্ষতার জন্য মকবুলের চাচাতো ভাই মন্ত্র টুনির রূপে ও গুণে মুগ্ধ। টুনি মাঝে মাঝে স্বপ্ন দেখে মঞ্জুর সাথে চলে যাওয়ার। কিন্তু সে যেতে পারে না। [যশোর বোর্ড ২০১৫]
ক
বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হয়?
খ
নিমগাছটার লোকটার সাথে চলে যেতে ইচ্ছে করে কেন?
গ
উদ্দীপকের মকবুল 'নিমগাছ' গল্পের কার প্রতিনিধি? ব্যাখ্যা কর।
ঘ
"টুনি যেন 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউ"- তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.নিমগাছটার লোকটার সাথে চলে যেতে ইচ্ছে করে কেন?

নিমগাছটার লোকটার সাথে চলে যেতে ইচ্ছে করে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হয়?

বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

(i) একটি ভাঙ্গা কুলার আত্মকথন: "আজ সমাদর না থাকলেও একদিন আমার কদর ছিল। সকলে আমাকে দিয়ে নানান কাজ করত। চাল পরিষ্কার, ধান থেকে চিটাগুলোকে আলাদা করা, আরও কত কী! কিন্তু এখন আমি বুড়ো হয়েছি। আজ চুলোর পাশে অনাদরে পড়ে আছি।” (ii) 'গাইবান্ধার নাকাইহাট এলাকায় শওকত আলী নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষক বাড়িতে গড়ে তুলেছেন বিলুপ্ত ও দুর্লভ প্রজাতির প্রায় এক হাজার ঔষধি ও ফলদ গাছের বাগান। সেই সঙ্গে বিলুপ্তপ্রায় ও দুর্লভ গাছের প্রজাতি ধরে রাখতে গাছের চারা দিচ্ছেন বিনামূল্যে।

Barisal · 2020

ক
'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটি কী?
খ
নিমগাছটা লোকটার সঙ্গে চলে যেতে পারে না কেন? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপক (ii) এর সাথে 'নিমগাছ' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
ঘ
"উদ্দীপক (i) এর আত্মকথনই যেন নিমগাছ গল্পের মূল সুর”- মন্তব্যটির যথার্থতা প্রতিপন্ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.নিমগাছটা লোকটার সঙ্গে চলে যেতে পারে না কেন? ব্যাখ্যা কর।

নিমগাছটা লোকটার সঙ্গে চলে যেতে পারে না কেন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটি কী?

'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

(i) “তরুতলে বসি পান্থ শ্রান্তি করে দূর ফল আস্বাদনে পায় আনন্দ প্রচুর। বিদায়ের কালে হাতে ডাল ভেঙ্গে লয়, তরু তবু অকাতর, কিছু নাহি কয়। (ii) নদী কভু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান, স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত বংশী করে নিজ সুরে অপরে মোহিত, শস্য জন্মাইয়া নাহি খায় জলধরে সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে।

Sylhet · 2020

ক
কবিরাজ কে?
খ
নিমগাছটির কেন কবির সাথে চলে যেতে ইচ্ছে করল?
গ
উদ্দীপক (i) এর সাথে 'নিমগাছ' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপক (ii) 'নিমগাছ' গল্পের সমগ্র ভাবকে তুলে ধরেছে কি? তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.নিমগাছটির কেন কবির সাথে চলে যেতে ইচ্ছে করল?

নিমগাছটির কেন কবির সাথে চলে যেতে ইচ্ছে করল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কবিরাজ কে?

কবিরাজ কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"টুনি যেন 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউ"- তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।উদ্দীপকের মকবুল 'নিমগাছ' গল্পের কার প্রতিনিধি? ব্যাখ্যা কর।নিমগাছটার লোকটার সাথে চলে যেতে ইচ্ছে করে কেন?বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হয়?"উদ্দীপক (i) এর আত্মকথনই যেন নিমগাছ গল্পের মূল সুর”- মন্তব্যটির যথার্থতা প্রতিপনউদ্দীপক (ii) এর সাথে 'নিমগাছ' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।নিমগাছটা লোকটার সঙ্গে চলে যেতে পারে না কেন? ব্যাখ্যা কর।'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটি কী?উদ্দীপক (ii) 'নিমগাছ' গল্পের সমগ্র ভাবকে তুলে ধরেছে কি? তোমার মতামত দাও।উদ্দীপক (i) এর সাথে 'নিমগাছ' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।নিমগাছটির কেন কবির সাথে চলে যেতে ইচ্ছে করল?কবিরাজ কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।