শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকটি 'নিমগাছ' গল্পের সম্পূর্ণ ভাব ধারণ করে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: না, উদ্দীপকটি 'নিমগাছ' গল্পের সম্পূর্ণ ভাব ধারণ করে না। সমাজে নানা রকম মানুষ বাস করে। তাদের মধ্যে এমন মানুষও আছেন যারা নিজেদের স্বার্থের কথা চিন্তা না করে পরের হিতের জন্য কাজ করেন। 'নিমগাছ' গল্পে লেখক নিমগাছের প্রতীকে গৃহকর্ম-নিপুণা এক লক্ষ্মীবউয়ের জীবন-যন্ত্রণাকে নির্দেশ করেছেন। সংসারে সবার অবহেলায় গৃহবধূর জীবনের সব সৌন্দর্য হারিয়ে গেছে। সেই সংসারে তার গণ্ডিবন্ধ জীবন উপেক্ষিত, অথচ তাকে ছাড়া সংসারের অন্যরা অচল। একদিন এক কবি সেই নিমগাছের সৌন্দর্য আবিষ্কার করে, সংসারের সঙ্গে তার শেকড় এমনভাবে জড়িয়ে গেছে যে, কবির ডাকে সাড়া দেওয়ার উপায় নেই। অনুরূপভাবে উদ্দীপকের গৃহবধূও ১৯ বছর বয়স থেকে সংসারের প্রয়োজনে নিয়োজিত ছিল। তার বিনিময়ে শেষ বয়সে সে চরম অবহেলার শিকার। শেষ জীবনে এসে অসুস্থতার জন্য সে সবার কাছে বোঝা হয়ে গেছে। 'নিমগাছ' গল্পে এক গৃহবধূর সংসারে অবদানের দিকটি প্রকাশ পেয়েছে। সেই সঙ্গে প্রকাশ পেয়েছে অবহেলিত হওয়ার দিকটি। 'নিমগাছ' গল্পে একজন কবি নিমগাছের সাধারণ উপকারী দিকের বাইরে গিয়ে তার সৌন্দর্য আবিষ্কার করেছেন। উদ্দীপকের জরিনার ক্ষেত্রে তেমনটি ঘটেনি। সে আজীবন সংসারে সবার দ্বারা উপেক্ষিত হয়েছে। সংসারের মায়ায় সে সংসার ছেড়ে যেতেও পারেনি। অথচ আজ তাকে সবাই বোঝা মনে করে। এখানে তার সৌন্দর্য ও তা প্রকাশের কোনো বিষয় ফুটে ওঠেনি। এসব দিক বিচারে বলা যায়, মিল থাকলেও উদ্দীপকটি 'নিমগাছ' গল্পের সমগ্র ভাব ধারণ করে না।

SSC বাংলা ১ম পত্র নিমগাছ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · নিমগাছ · সৃজনশীল

উদ্দীপকটি 'নিমগাছ' গল্পের সম্পূর্ণ ভাব ধারণ করে কি? তোমার উত্তরের স…

উদ্দীপক

জরিনা ৭০ বছরের বৃদ্ধা। অসুস্থতার কারণে সবাই তাকে সংসারের বোঝা মনে করে। অথচ ১৯ বছর বয়সে বিবাহ হওয়ার পর থেকে সংসারের বেড়াজালে সে বাঁধা ছিল। অবজ্ঞার কথা ভেবে সংসার ছেড়ে চলে যেতে ইচ্ছে হয়। কিন্তু স্বামী-সন্তান, আত্মীয়-স্বজনের মায়া ত্যাগ করতে পারে না।

Chittagong · 2020

উত্তর

নিমের কচি পাতাগুলো অনেকে খায় কারণ তা যকৃতের পক্ষে ভাবি উপকারী।

উত্তর

ঔষধি গুণের কারণে কবিরাজরা নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ। নিমগাছ ঔষধি গুণসম্পন্ন গাছ। নিমপাতা চর্মরোগের অব্যর্থ মহৌষধ। খোস-পাঁচড়া, দাদ, হাজা, চুলকানিতে নিমপাতা ও নিমগাছের ছাল অত্যন্ত উপকারী। নিমের কচিপাতা যকৃতের জন্য অত্যন্ত উপকারী। নিমের কচি ডাল চিবালে দাঁত ভালো থাকে। আর এসব ঔষধি গুণের কারণে কবিরাজরা নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ।

উত্তর

উদ্দীপকের সঙ্গে 'নিমগাছ' গল্পের সাদৃশ্য হলো সংসারে গৃহবধূর অবদান ও অবস্থানের বর্ণনায়। এই পৃথিবী নারী-পুরুষের সম্মিলিত শ্রমে ও অবদানে টিকে রয়েছে। অথচ আমাদের সমাজ নারীর এই অবদান স্বীকার করে না। তাদের অবহেলা করে দূরে সরিয়ে রাখে। উদ্দীপকে ৭০ বছর বয়সী বৃদ্ধা জরিনার সংসারে নিঃস্বার্থ অবদানের দিকটি প্রকাশ পেয়েছে। ১৯ বছর বয়সে বিয়ে হওয়ার পর থেকে সে সংসারের বেড়াজালে বন্দি হয়ে আছে। শত অবজ্ঞা ও অবহেলায়ও স্বামী-সন্তানদের সে ত্যাগ করতে পারেনি। অথচ অসুস্থতার কারণে আজ সবাই তাকে সংসারের বোঝা মনে করে। 'নিমগাছ' গল্পে লেখক নিমগাছের বিভিন্ন উপকারী দিক বর্ণনার মধ্য দিয়ে একজন গৃহবধূর নিঃস্বার্থ অবদানের দিকটি তুলে ধরেছেন। সেই সঙ্গে পরিবারের কঠিন দায়িত্ব পালন করার পরও গৃহলক্ষ্মী বউটির প্রতি সবার অবহেলা ও অবজ্ঞার বিষয়টিও গল্পে উঠে এসেছে। উদ্দীপকের সঙ্গে নিমগাছ গল্পের সাদৃশ্য হলো সংসারে গৃহবধূর অবদান ও অবস্থানের বর্ণনায়।

উত্তর

না, উদ্দীপকটি 'নিমগাছ' গল্পের সম্পূর্ণ ভাব ধারণ করে না। সমাজে নানা রকম মানুষ বাস করে। তাদের মধ্যে এমন মানুষও আছেন যারা নিজেদের স্বার্থের কথা চিন্তা না করে পরের হিতের জন্য কাজ করেন। 'নিমগাছ' গল্পে লেখক নিমগাছের প্রতীকে গৃহকর্ম-নিপুণা এক লক্ষ্মীবউয়ের জীবন-যন্ত্রণাকে নির্দেশ করেছেন। সংসারে সবার অবহেলায় গৃহবধূর জীবনের সব সৌন্দর্য হারিয়ে গেছে। সেই সংসারে তার গণ্ডিবন্ধ জীবন উপেক্ষিত, অথচ তাকে ছাড়া সংসারের অন্যরা অচল। একদিন এক কবি সেই নিমগাছের সৌন্দর্য আবিষ্কার করে, সংসারের সঙ্গে তার শেকড় এমনভাবে জড়িয়ে গেছে যে, কবির ডাকে সাড়া দেওয়ার উপায় নেই। অনুরূপভাবে উদ্দীপকের গৃহবধূও ১৯ বছর বয়স থেকে সংসারের প্রয়োজনে নিয়োজিত ছিল। তার বিনিময়ে শেষ বয়সে সে চরম অবহেলার শিকার। শেষ জীবনে এসে অসুস্থতার জন্য সে সবার কাছে বোঝা হয়ে গেছে। 'নিমগাছ' গল্পে এক গৃহবধূর সংসারে অবদানের দিকটি প্রকাশ পেয়েছে। সেই সঙ্গে প্রকাশ পেয়েছে অবহেলিত হওয়ার দিকটি। 'নিমগাছ' গল্পে একজন কবি নিমগাছের সাধারণ উপকারী দিকের বাইরে গিয়ে তার সৌন্দর্য আবিষ্কার করেছেন। উদ্দীপকের জরিনার ক্ষেত্রে তেমনটি ঘটেনি। সে আজীবন সংসারে সবার দ্বারা উপেক্ষিত হয়েছে। সংসারের মায়ায় সে সংসার ছেড়ে যেতেও পারেনি। অথচ আজ তাকে সবাই বোঝা মনে করে। এখানে তার সৌন্দর্য ও তা প্রকাশের কোনো বিষয় ফুটে ওঠেনি। এসব দিক বিচারে বলা যায়, মিল থাকলেও উদ্দীপকটি 'নিমগাছ' গল্পের সমগ্র ভাব ধারণ করে না।
SSCবাংলা ১ম পত্রনিমগাছ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ষাট বছরের বৃদ্ধ মকবুলের সাথে বিয়ে হয় তেরো বছরের টুনির। ধানভানা থেকে শুরু করে জমির কাজ সবই মকবুল টুনির দ্বারা করায়। টুনির কর্মদক্ষতার জন্য মকবুলের চাচাতো ভাই মন্ত্র টুনির রূপে ও গুণে মুগ্ধ। টুনি মাঝে মাঝে স্বপ্ন দেখে মঞ্জুর সাথে চলে যাওয়ার। কিন্তু সে যেতে পারে না। [যশোর বোর্ড ২০১৫]
ক
বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হয়?
খ
নিমগাছটার লোকটার সাথে চলে যেতে ইচ্ছে করে কেন?
গ
উদ্দীপকের মকবুল 'নিমগাছ' গল্পের কার প্রতিনিধি? ব্যাখ্যা কর।
ঘ
"টুনি যেন 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউ"- তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.নিমগাছটার লোকটার সাথে চলে যেতে ইচ্ছে করে কেন?

নিমগাছটার লোকটার সাথে চলে যেতে ইচ্ছে করে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হয়?

বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

(i) একটি ভাঙ্গা কুলার আত্মকথন: "আজ সমাদর না থাকলেও একদিন আমার কদর ছিল। সকলে আমাকে দিয়ে নানান কাজ করত। চাল পরিষ্কার, ধান থেকে চিটাগুলোকে আলাদা করা, আরও কত কী! কিন্তু এখন আমি বুড়ো হয়েছি। আজ চুলোর পাশে অনাদরে পড়ে আছি।” (ii) 'গাইবান্ধার নাকাইহাট এলাকায় শওকত আলী নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষক বাড়িতে গড়ে তুলেছেন বিলুপ্ত ও দুর্লভ প্রজাতির প্রায় এক হাজার ঔষধি ও ফলদ গাছের বাগান। সেই সঙ্গে বিলুপ্তপ্রায় ও দুর্লভ গাছের প্রজাতি ধরে রাখতে গাছের চারা দিচ্ছেন বিনামূল্যে।

Barisal · 2020

ক
'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটি কী?
খ
নিমগাছটা লোকটার সঙ্গে চলে যেতে পারে না কেন? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপক (ii) এর সাথে 'নিমগাছ' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
ঘ
"উদ্দীপক (i) এর আত্মকথনই যেন নিমগাছ গল্পের মূল সুর”- মন্তব্যটির যথার্থতা প্রতিপন্ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.নিমগাছটা লোকটার সঙ্গে চলে যেতে পারে না কেন? ব্যাখ্যা কর।

নিমগাছটা লোকটার সঙ্গে চলে যেতে পারে না কেন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটি কী?

'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

(i) “তরুতলে বসি পান্থ শ্রান্তি করে দূর ফল আস্বাদনে পায় আনন্দ প্রচুর। বিদায়ের কালে হাতে ডাল ভেঙ্গে লয়, তরু তবু অকাতর, কিছু নাহি কয়। (ii) নদী কভু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান, স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত বংশী করে নিজ সুরে অপরে মোহিত, শস্য জন্মাইয়া নাহি খায় জলধরে সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে।

Sylhet · 2020

ক
কবিরাজ কে?
খ
নিমগাছটির কেন কবির সাথে চলে যেতে ইচ্ছে করল?
গ
উদ্দীপক (i) এর সাথে 'নিমগাছ' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপক (ii) 'নিমগাছ' গল্পের সমগ্র ভাবকে তুলে ধরেছে কি? তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.নিমগাছটির কেন কবির সাথে চলে যেতে ইচ্ছে করল?

নিমগাছটির কেন কবির সাথে চলে যেতে ইচ্ছে করল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কবিরাজ কে?

কবিরাজ কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"টুনি যেন 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউ"- তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।উদ্দীপকের মকবুল 'নিমগাছ' গল্পের কার প্রতিনিধি? ব্যাখ্যা কর।নিমগাছটার লোকটার সাথে চলে যেতে ইচ্ছে করে কেন?বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হয়?"উদ্দীপক (i) এর আত্মকথনই যেন নিমগাছ গল্পের মূল সুর”- মন্তব্যটির যথার্থতা প্রতিপনউদ্দীপক (ii) এর সাথে 'নিমগাছ' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।নিমগাছটা লোকটার সঙ্গে চলে যেতে পারে না কেন? ব্যাখ্যা কর।'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটি কী?উদ্দীপক (ii) 'নিমগাছ' গল্পের সমগ্র ভাবকে তুলে ধরেছে কি? তোমার মতামত দাও।উদ্দীপক (i) এর সাথে 'নিমগাছ' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।নিমগাছটির কেন কবির সাথে চলে যেতে ইচ্ছে করল?কবিরাজ কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকটি 'নিমগাছ' গল্পের সম্পূর্ণ ভাব ধারণ করে কি? তোমার উত্তরের স… | Prosthuti