"সাদৃশ্য থাকলেও উদ্দীপক ও পঠিত ভ্রমণকাহিনির মধ্যে কিছু ক্ষেত্রে ভিন্নতা রয়েছে।”- বিশ্লেষণ কর।
উত্তর: "সাদৃশ্য থাকলেও উদ্দীপক ও পঠিত ভ্রমণকাহিনির মধ্যে কিছু ক্ষেত্রে ভিন্নতা রয়েছে।”- মন্তব্যটি যথার্থ। কেননা ডেনিসের মধ্যে লেখকের মতো ভ্রমণপিপাসু বা প্রকৃতিপ্রেমী মনোভাব দেখা যায় না। 'প্রবাস বন্ধু' রচনায় সৈয়দ মুজতবা আলী আফগানিস্তানে থাকাকালীন অভিজ্ঞতা বর্ণনা করেছেন। রচনায় সেই দেশের ভূমি, পরিবেশ, জলবায়ু, মানুষ, বিচিত্র খাদ্য সম্পর্কে বর্ণনা করেছেন হাস্যরসাত্মকভাবে। এই ভ্রমণকাহিনিতে তার বর্ণনায় প্রকৃতিপ্রেমী মনোভাব ফুটে উঠেছে। উদ্দীপকের রাশিয়ান নাগরিক ডেনিস বাঙালি সহকর্মী সুজনের আমন্ত্রণে প্রায়ই ছুটির দিনে তাদের বাড়িতে যায়। সুজন তাকে দেশীয় খাবার দিয়ে আপ্যায়ন করে এবং তাকে নিয়ে ঘুরে বেড়ায়। তার আতিথেয়তা ও বন্ধুত্বে মুগ্ধ হয় ডেনিস। এখানে সুজনের আতিথেয়তা ও ডেনিসের অন্য দেশ থেকে আগমনের বিষয়টিতে 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির মিল থাকলেও অন্যান্য ক্ষেত্রে ভিন্নতা পরিলক্ষিত হয়। 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে লেখক তাঁর ভ্রমণ অভিজ্ঞতার মাধ্যমে সেই দেশের ঐতিহ্য, মানুষ, প্রকৃতি ও কৃষ্টি তুলে ধরেছেন। এই ভ্রমণকাহিনিতে প্রকৃতি ও মানুষের বর্ণনা থেকে লেখকের ভ্রমণপিয়াসী ও প্রকৃতিপ্রেমী মনোভাব প্রকাশ পেয়েছে। এসব উদ্দীপকে নেই। উদ্দীপকে ডেনিস ছিল প্রবাসী, 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে লেখক ছিলেন প্রবাসী ও তাঁরা নিজ নিজ ক্ষেত্রে অতিথি। কিন্তু তাঁরা চারিত্রিক দিক থেকে ভিন্ন। আলোচ্য ভ্রমণকাহিনিতে লেখক আফগানিস্তানের মানুষ, প্রকৃতি, কৃষ্টি, প্রস্তর ভূমি এবং বরফশীতল জলবায়ুসহ বিভিন্ন দিক তুলে ধরেছেন। কিন্তু উদ্দীপকের ডেনিসের তেমন কোনো বর্ণনা, প্রকৃতিপ্রেম প্রকাশ পায়নি। এসব কারণে বলা যায়, 'সাদৃশ্য থাকলেও উদ্দীপক ও পঠিত ভ্রমণকাহিনির মধ্যে কিছু ক্ষেত্রে ভিন্নতা রয়েছে।
SSC বাংলা ১ম পত্র উপেক্ষিত শক্তির উদ্বোধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · উপেক্ষিত শক্তির উদ্বোধন · সৃজনশীল
"সাদৃশ্য থাকলেও উদ্দীপক ও পঠিত ভ্রমণকাহিনির মধ্যে কিছু ক্ষেত্রে ভিন…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর