উদ্দীপকের মাহফুজের মাধ্যমে 'উপেক্ষিত, শক্তির উদ্বোধন' প্রবন্ধের যে দিকটির ইঙ্গিত করা হয়েছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মাহফুজের মাধ্যমে 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধের সমাজের আভিজাত্য-গর্বিত সম্প্রদায়ের মনোভাবের দিকটি প্রতিফলিত হয়েছে। সমাজে মানুষে মানুষে বৈষম্য বিদ্যমান। এই শ্রেণিবৈষম্যের কারণে আমরা আজ পিছিয়ে পড়েছি। ধনিক শ্রেণির মানুষ নানাভাবে দরিদ্রদের অবহেলা ও শোষণ করে আসছে। এ অবস্থা থেকে বের হয়ে আসতে না পারলে সমাজের উন্নতি সম্ভব নয়। উদ্দীপকে খেটে খাওয়া দরিদ্র মানুষের প্রতি চরম অবহেলা ও ঘৃণা প্রকাশ পেয়েছে চেয়ারম্যানের ছেলে মাহফুজের আচরণে। সে তাদের বাড়িতে দাওয়াত খেতে আসা নিম্নশ্রেণির মানুষদের দেখে বিরক্ত হয়। এ বিষয়টি 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধে প্রকাশিত সমাজের আভিজাত্য-গর্বিত সম্প্রদায়ের আচরণ ও মানসিকতার প্রতি ইঙ্গিত করে। আমাদের দেশের দশ আনা শক্তি যাদের ওপর নির্ভর করছে তাদেরই শোষণ ও অবহেলা করে আসছে তথাকথিত ভদ্র সম্প্রদায়। উদ্দীপকের মাহফুজের মাধ্যমে প্রবন্ধের এই ভদ্র সম্প্রদায়ের মানসিকতার ইঙ্গিত পাওয়া যায়।
SSC বাংলা ১ম পত্র উপেক্ষিত শক্তির উদ্বোধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · উপেক্ষিত শক্তির উদ্বোধন · সৃজনশীল
উদ্দীপকের মাহফুজের মাধ্যমে 'উপেক্ষিত, শক্তির উদ্বোধন' প্রবন্ধের যে …
উদ্দীপক
Jessore · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর