“ছোটলোকদের অন্তর কাঁচের ন্যায় স্বচ্ছ"- এ কথা দ্বারা লেখক কী বোঝাতে চেয়েছেন তা ব্যাখ্যা কর।
উত্তর: “ছোটলোকদের অন্তর কাচের মতো স্বচ্ছ” বলতে উপেক্ষিত সম্প্রদায়ের অতি সরল ও উদার মনমানসিকতাকে বোঝানো হয়েছে। উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধে লেখক সাম্যবাদী চেতনা এবং গণতন্ত্রের জন্য উপেক্ষিত শক্তির জাগরণের দিকটি তুলে ধরেছেন। প্রবন্ধে নিম্ন শ্রেণি সহজ-সরল মানুষকে তথাকথিত উচ্চ শ্রেণির লোকেরা ছোটলোক বলে অভিহিত করেছে। লেখক এই অবহেলিত সম্প্রদায়ের আচরণ সম্পর্কে বলেছেন এদের অন্তর কাচের ন্যায় স্বচ্ছ। কারণ এই উপেক্ষিত সম্প্রদায় মনোভাবের দিক থেকে অত্যন্ত সরল ও উদার। আর তথাকথিত ভদ্রলোকদের অন্তর অস্বচছ তারা অহংকারী এবং অভিজাত্যের গর্বে গর্বিত।
SSC বাংলা ১ম পত্র উপেক্ষিত শক্তির উদ্বোধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · উপেক্ষিত শক্তির উদ্বোধন · সৃজনশীল
“ছোটলোকদের অন্তর কাঁচের ন্যায় স্বচ্ছ"- এ কথা দ্বারা লেখক কী বোঝাতে চেয়েছেন তা ব্যাখ্যা কর।
উত্তর