উদ্দীপকের সাথে 'উপেক্ষিত শক্তির উদবোধন' প্রবন্ধের বৈসাদৃশ্য ব্যাখ্যা কর।
উত্তর: সবাইকে সমান দৃষ্টিতে দেখার দিক দিয়ে উদ্দীপকের সাথে 'উপেক্ষিত শক্তির উদবোধন' প্রবন্ধটি বৈসাদৃশ্যপূর্ণ। সমাজে উঁচু-নিচু, ধনী-গরিব, জাতি-ধর্মের বিভেদ দেখা যায়। কিন্তু এই বিভেদ কারও কাম্য হতে পারে না এবং তা সমাজের জন্য মঙ্গলজনকও নয়। তাই সমাজ থেকে এই বিভেদ দূর করা আবশ্যক। উদ্দীপকে পৌর মেয়রের সাম্যবাদী ও মানবিক দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়। তিনি সাধারণ মানুষকে বন্ধু ভেবে কাছে টেনেছেন। তাদেরকে তিনি অবজ্ঞা করেননি, উপেক্ষা করেননি। এটি 'উপেক্ষিত শক্তির উদবোধন' প্রবন্ধের ভদ্র সম্প্রদায়ের আচরণের সঙ্গে বৈসাদৃশ্য তৈরি করেছে। প্রবন্ধে উল্লিখিত ভদ্র সম্প্রদায় আভিজাত্য গৌরবে অন্ধ হয়ে তথাকথিত 'ছোটলোক' সম্প্রদায়কে উপেক্ষা করেছে, আলাদা করে রেখেছে। এই দিকটিই উদ্দীপকের সঙ্গে 'উপেক্ষিত শক্তির উদবোধন' প্রবন্ধের বৈসাদৃশ্য তৈরি করেছে।
SSC বাংলা ১ম পত্র উপেক্ষিত শক্তির উদ্বোধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · উপেক্ষিত শক্তির উদ্বোধন · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'উপেক্ষিত শক্তির উদবোধন' প্রবন্ধের বৈসাদৃশ্য ব্যাখ্য…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর