"তাহার আত্মা তোমার আত্মার মতোই ভাম্বর, আর মহা-আত্মার অংশ।"- এখানে লেখক কী বোঝাতে চেয়েছেন?
উত্তর: "তাহার আত্মা তোমার আত্মার মতোই ভাম্বর, আর মহা-আত্মার অংশ।"- লেখক এখানে তাঁর সাম্যবাদী মানসিকতায় সবাইকে সমান করে দেখার বিষয়টি বোঝাতে চেয়েছেন। লেখক উপেক্ষিত মানুষকে বা 'তথাকথিত ছোটলোক' সম্প্রদায়কে সমান গুরুত্ব দিয়েছেন। ভদ্র সম্প্রদায় যাদেরকে ছোটলোক বলে উপেক্ষা করে তারাও সবার মতোই মানুষ। ছোট-বড়, উঁচু-নিচু বলে তাদেরকে আলাদা করে দেখা উচিত নয়। ধর্ম, সম্প্রদায় বা জাতিগত বিভেদও দূর করা উচিত। কেননা সবাই একই স্রষ্টার সৃষ্টি। সবাই মানবাত্মার অংশ। ভদ্র-অভদ্র সব মানুষের প্রাণই প্রাণোদীপ্ত ও উজ্জ্বল।
SSC বাংলা ১ম পত্র উপেক্ষিত শক্তির উদ্বোধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · উপেক্ষিত শক্তির উদ্বোধন · সৃজনশীল
"তাহার আত্মা তোমার আত্মার মতোই ভাম্বর, আর মহা-আত্মার অংশ।"- এখানে লেখক কী বোঝাতে চেয়েছেন?
উত্তর