শেয়ারFacebookWhatsApp

উদ্দীপক i-এর সঙ্গে 'নিমগাছ' গল্পের সাদৃশ্য ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপক i-এর সঙ্গে 'নিমগাছ' গল্পের নিমগাছ প্রতীকে নারীর অপরিসীম আত্মত্যাগের সাদৃশ্য রয়েছে। 'নিমগাছ' গল্পটি একটি প্রতীকী গল্প। এ গল্পে লেখক নিমগাছ প্রতীকে সংসারে নারীর অপরিসীম আত্মত্যাগকে ফুটিয়ে তুলেছেন। গৃহকর্মা-নিপুণা লক্ষ্মীবউটা নিমগাছের মতো সবার প্রয়োজনে এগিয়ে এলেও কেউ তাকে যোগ্য সম্মানটুকু দেয় না। উদ্দীপকেও নারীর অসীম আত্মত্যাগের দিকটি প্রকাশ পেয়েছে। উদ্দীপকের নারী অন্যের জন্য জীবন বিলিয়ে দিলেও কেউ কখনো তার মনের কথা জানতে চায়নি। আঘাতে আঘাতে মনের ভিতর ক্ষত অরিরত বেড়ে চললেও কখনো সে ক্ষণকালের জন্য মুখ ভার করে থাকেনি। বিষয়টি 'নিমগাছ' গল্পের নিমগাছ প্রতীকে নারীর অপরিসীম আত্মত্যাগের দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

SSC বাংলা ১ম পত্র নিমগাছ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · নিমগাছ · সৃজনশীল

উদ্দীপক i-এর সঙ্গে 'নিমগাছ' গল্পের সাদৃশ্য ব্যাখ্যা করো।

উদ্দীপক

i. বিলিয়ে দিয়ে জীবনটাকে করছে সময় পার কেউ বুঝেনি কোনোকালে মনের কথা তার। পাচ্ছে আঘাত, বাড়ছে ক্ষত মনের ভেতর অবিরত তবু তো সে ক্ষণতরে করছে না মুখ ভার। ii. তোমায় ওরা দেয়নি কোনো মূল্য আমার কাছে তুমি যে অতুল্য। তাই তো তোমায় স্মরে- হৃদয় আমার মুগ্ধতাতে ভরে।

উত্তর

নিমগাছ চর্মরোগের অব্যর্থ মহৌষধ।

উত্তর

'মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে'- বলতে নিমগাছের শিকড় মাটির গভীরে ছড়িয়ে যাওয়াকে বোঝানো হয়েছে। নিমগাছ গল্পে নিমগাছের উপকারিতা তুলে ধরা হয়েছে। বস্তুত এখানে নিমগাছের প্রতীকী অর্থে গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউটির সংসারের প্রাত্যহিক কর্তব্য, দায়িত্ব ও মায়ায় জড়িয়ে যাওয়া বোঝানো হয়েছে। মাটির নিচে গাছের শিকড় যেমন অনেক দূর বিস্তৃত তেমনই বিস্তৃত গৃহবধূর কর্মপরিধি ও মমত্ববোধ। সংসারের বেড়াজালে আবদ্ধ গৃহবধূর কর্তব্য ও দায়িত্বের পরিধিও অনেক। প্রশ্নোক্ত কথাটি দ্বারা এটাই বোঝানো হয়েছে।

উত্তর

উদ্দীপক i-এর সঙ্গে 'নিমগাছ' গল্পের নিমগাছ প্রতীকে নারীর অপরিসীম আত্মত্যাগের সাদৃশ্য রয়েছে। 'নিমগাছ' গল্পটি একটি প্রতীকী গল্প। এ গল্পে লেখক নিমগাছ প্রতীকে সংসারে নারীর অপরিসীম আত্মত্যাগকে ফুটিয়ে তুলেছেন। গৃহকর্মা-নিপুণা লক্ষ্মীবউটা নিমগাছের মতো সবার প্রয়োজনে এগিয়ে এলেও কেউ তাকে যোগ্য সম্মানটুকু দেয় না। উদ্দীপকেও নারীর অসীম আত্মত্যাগের দিকটি প্রকাশ পেয়েছে। উদ্দীপকের নারী অন্যের জন্য জীবন বিলিয়ে দিলেও কেউ কখনো তার মনের কথা জানতে চায়নি। আঘাতে আঘাতে মনের ভিতর ক্ষত অরিরত বেড়ে চললেও কখনো সে ক্ষণকালের জন্য মুখ ভার করে থাকেনি। বিষয়টি 'নিমগাছ' গল্পের নিমগাছ প্রতীকে নারীর অপরিসীম আত্মত্যাগের দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উদ্দীপক ii-এর ভাবার্থ 'নিমগাছ' গল্পের কবির উদারনৈতিক ভাবাবেগের বিষয়ের ইঙ্গিত দেওয়ায়- উদ্দীপক ii-এর ভাবার্থ 'নিমগাছ' গল্পের লেখকের ভাবনাকে প্রতিফলিত করতে পেরেছে। 'নিমগাছ' গল্পে লেখক নিমগাছ প্রতীকে নারীর আত্মত্যাগের বিষয়টিকে সামনে এনেছেন। সবাই নিমগাছের উপকারিতা ভোগ করলেও কেউ তার যত্ন করেনি। অবশেষে কবি এসে নিমগাছের সৌন্দর্যের প্রশংসা করে। উদ্দীপক ii-এর কবিতাংশের কবিও এমন কারও প্রশংসা করেছেন যে ব্যক্তি সবার কাছে অবহেলিত। কবি বলেছেন, কেউ তার উদ্দিষ্ট ব্যক্তির কোনো মূল্য না দিলেও তিনি কবির কাছে সব সময় অমূল্য। একমাত্র কবিই তার মূল্য বুঝতে পেরে হৃদয়ের মুগ্ধতাভরে তাকে স্মরণ করেছেন, যা 'নিমগাছ' গল্পের কবি কর্তৃক নিমগাছের প্রশংসা করার সাথে তুলনীয়। 'নিমগাছ' গল্পের লেখক এ গল্পের কবি চরিত্রের মধ্য দিয়ে নিমগাছ প্রতীকে গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউয়ের প্রশংসা করেছেন। সবাই নিমগাছের ভেষজ উপকারিতার কথা বিচার করে এর বিভিন্ন অঙ্গ নিয়ে গেলেও একমাত্র কবিই মুগ্ধ দৃষ্টিতে নিমগাছের সৌন্দর্য উপভোগ করে তার প্রশংসা করেছেন। এই প্রশংসা মূলত লেখকেরই ভাবনার প্রতিফলন, যা উদ্দীপকের কবিতাংশের কবির প্রশংসার সাথে তুলনীয়। তাই আলোচ্য মন্তব্যটি সমর্থনযোগ্য।
SSCবাংলা ১ম পত্রনিমগাছ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ষাট বছরের বৃদ্ধ মকবুলের সাথে বিয়ে হয় তেরো বছরের টুনির। ধানভানা থেকে শুরু করে জমির কাজ সবই মকবুল টুনির দ্বারা করায়। টুনির কর্মদক্ষতার জন্য মকবুলের চাচাতো ভাই মন্ত্র টুনির রূপে ও গুণে মুগ্ধ। টুনি মাঝে মাঝে স্বপ্ন দেখে মঞ্জুর সাথে চলে যাওয়ার। কিন্তু সে যেতে পারে না। [যশোর বোর্ড ২০১৫]
ক
বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হয়?
খ
নিমগাছটার লোকটার সাথে চলে যেতে ইচ্ছে করে কেন?
গ
উদ্দীপকের মকবুল 'নিমগাছ' গল্পের কার প্রতিনিধি? ব্যাখ্যা কর।
ঘ
"টুনি যেন 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউ"- তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.নিমগাছটার লোকটার সাথে চলে যেতে ইচ্ছে করে কেন?

নিমগাছটার লোকটার সাথে চলে যেতে ইচ্ছে করে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হয়?

বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

(i) একটি ভাঙ্গা কুলার আত্মকথন: "আজ সমাদর না থাকলেও একদিন আমার কদর ছিল। সকলে আমাকে দিয়ে নানান কাজ করত। চাল পরিষ্কার, ধান থেকে চিটাগুলোকে আলাদা করা, আরও কত কী! কিন্তু এখন আমি বুড়ো হয়েছি। আজ চুলোর পাশে অনাদরে পড়ে আছি।” (ii) 'গাইবান্ধার নাকাইহাট এলাকায় শওকত আলী নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষক বাড়িতে গড়ে তুলেছেন বিলুপ্ত ও দুর্লভ প্রজাতির প্রায় এক হাজার ঔষধি ও ফলদ গাছের বাগান। সেই সঙ্গে বিলুপ্তপ্রায় ও দুর্লভ গাছের প্রজাতি ধরে রাখতে গাছের চারা দিচ্ছেন বিনামূল্যে।

Barisal · 2020

ক
'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটি কী?
খ
নিমগাছটা লোকটার সঙ্গে চলে যেতে পারে না কেন? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপক (ii) এর সাথে 'নিমগাছ' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
ঘ
"উদ্দীপক (i) এর আত্মকথনই যেন নিমগাছ গল্পের মূল সুর”- মন্তব্যটির যথার্থতা প্রতিপন্ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.নিমগাছটা লোকটার সঙ্গে চলে যেতে পারে না কেন? ব্যাখ্যা কর।

নিমগাছটা লোকটার সঙ্গে চলে যেতে পারে না কেন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটি কী?

'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

(i) “তরুতলে বসি পান্থ শ্রান্তি করে দূর ফল আস্বাদনে পায় আনন্দ প্রচুর। বিদায়ের কালে হাতে ডাল ভেঙ্গে লয়, তরু তবু অকাতর, কিছু নাহি কয়। (ii) নদী কভু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান, স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত বংশী করে নিজ সুরে অপরে মোহিত, শস্য জন্মাইয়া নাহি খায় জলধরে সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে।

Sylhet · 2020

ক
কবিরাজ কে?
খ
নিমগাছটির কেন কবির সাথে চলে যেতে ইচ্ছে করল?
গ
উদ্দীপক (i) এর সাথে 'নিমগাছ' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপক (ii) 'নিমগাছ' গল্পের সমগ্র ভাবকে তুলে ধরেছে কি? তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.নিমগাছটির কেন কবির সাথে চলে যেতে ইচ্ছে করল?

নিমগাছটির কেন কবির সাথে চলে যেতে ইচ্ছে করল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কবিরাজ কে?

কবিরাজ কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"টুনি যেন 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউ"- তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।উদ্দীপকের মকবুল 'নিমগাছ' গল্পের কার প্রতিনিধি? ব্যাখ্যা কর।নিমগাছটার লোকটার সাথে চলে যেতে ইচ্ছে করে কেন?বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হয়?"উদ্দীপক (i) এর আত্মকথনই যেন নিমগাছ গল্পের মূল সুর”- মন্তব্যটির যথার্থতা প্রতিপনউদ্দীপক (ii) এর সাথে 'নিমগাছ' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।নিমগাছটা লোকটার সঙ্গে চলে যেতে পারে না কেন? ব্যাখ্যা কর।'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটি কী?উদ্দীপক (ii) 'নিমগাছ' গল্পের সমগ্র ভাবকে তুলে ধরেছে কি? তোমার মতামত দাও।উদ্দীপক (i) এর সাথে 'নিমগাছ' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।নিমগাছটির কেন কবির সাথে চলে যেতে ইচ্ছে করল?কবিরাজ কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপক i-এর সঙ্গে 'নিমগাছ' গল্পের সাদৃশ্য ব্যাখ্যা করো। | Prosthuti