শেয়ারFacebookWhatsApp

উদ্দীপক ও 'নিমগাছ' গল্পের চেতনাগত ভিন্নতাটুকু বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপক ও 'নিমগাছ' গল্পের চেতনাগত ভিন্নতা হচ্ছে উদ্দীপকে বিদ্রোহ ও মুক্তিচেতনা প্রাধান্য পেলেও 'নিমগাছ' গল্পে নীরব কষ্ট ও অবহেলার অনুভূতিই প্রধান হয়ে উঠেছে। 'নিমগাছ' গল্পে দেখা যায়, নিঃস্বার্থ উপকারী নিমগাছ পরার্থে নিজেকে নিঃশেষ করেও অবহেলিত থাকে। কেউ তার সৌন্দর্য ও উপকারিতার মূল্যায়ন করে না। সমাজে নারীর অবস্থান নিমগাছের মতোই। অপরের কল্যাণে সে নিজকে সর্বদা নিয়োজিত রাখলেও কেউ তার মূল্যায়ন করে না, বরং অবহেলা করে। উদ্দীপকে নারীর শক্তি ও সম্ভাবনাকে বাঁধন ভেঙে মুক্ত আকাশে উড়তে উদ্বুদ্ধ করা হয়েছে। এটি পরিবর্তন, বিপ্লব ও নারীর আত্মপ্রতিষ্ঠার আহ্বান। কিন্তু 'নিমগাছ' গল্পের চেতনা সম্পূর্ণ বিপরীত- এখানে আছে অবহেলা, ব্যবহার, পরিচয়হীনতা ও সমাজের কঠোর রক্ষণশীলতার প্রতিফলন। নিমগাছের মতোই নারীর অবস্থানও নীরবভাবে সহ্য করে যাওয়া। 'নিমগাছ' গল্পটি দেখায় বন্দিত্বের বাস্তবতা। উদ্দীপকটি নারীর জীবনে মুক্তির ডাক দেয় নারীর আত্মমুক্তির জন্য শক্তিশালী ঘোষণা বহন করে। অপরদিকে 'নিমগাছ' গল্পটি সমাজে নারীর প্রতীকী নির্যাতন ও নিপীড়নের বাস্তব চিত্র তুলে ধরে। বাড়ির পেছনে আবর্জনার স্তূপে দাঁড়িয়ে থাকা নিঃস্বার্থ উপকারী নিমগাছের মতো নারীও অবহেলিত হতে থাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে। এক্ষেত্রে নারী যেন হয়ে উঠে অসহায় পুতুল। তার মানবিক মর্যাদা কিংবা সামাজিক ও পারিবারিক গুরুত্বকে সর্বত্রই উপেক্ষা করা হয়। নারীর এই বন্দি ও অসহায় অবস্থাকে তুলে ধরা হয়েছে নিমগাছ প্রতীকের মধ্য দিয়ে। তাই বলা যায়, উদ্দীপক ও 'নিমগাছ' গল্পের মধ্যে ভাববস্তুর দিক থেকে অনেকটাই চেতনাগত ভিন্নতা রয়েছে। উদ্দীপকে যেখানে রয়েছে নারীমুক্তির আহ্বান, 'নিমগাছ' গল্পে সেখানে রয়েছে নারীর অসহায় ও নির্মম বাস্তবতা।

SSC বাংলা ১ম পত্র নিমগাছ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · নিমগাছ · সৃজনশীল

উদ্দীপক ও 'নিমগাছ' গল্পের চেতনাগত ভিন্নতাটুকু বিশ্লেষণ করো।

উদ্দীপক

আমাদের সামাজিক প্রেক্ষাপটে নারীরা যে নির্যাতিত-অবদমিত এ বোধ আমাদের কখনো জাগেনি। উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত পুরুষতান্ত্রিক রক্ষণশীল মনমানসিকতা আমাদের রক্তে বহমান। তাই বলতে চাই, 'নারী তুমি স্রোতস্বিনী হও নারী তুমি কলম্বনা হও, যা কিছু স্থাবর সব ভাসিয়ে বেড়াও, তুমি সৃষ্টি করো, তুমি ধ্বংস করো, তুমি পৃথিবীর বুকে উদ্দাম স্বাধীন নৃত্য করো, তুমি কালী হও, নারী তুমি একবার শেষবার বাঁধভাঙা বিদ্রোহ করো।'

উত্তর

'শনিবারের চিঠি'তে ব্যঙ্গ-কবিতা ও প্যারোডি লিখে বনফুলের সাহিত্য অঙ্গনে প্রবেশ।

উত্তর

নতুন লোকটা নিমগাছের সৌন্দর্যে বিমোহিত হয়ে মুগ্ধদৃষ্টিতে নিমগাছের দিকে চেয়ে রইল। 'নিমগাছ' গল্পে নতুন লোকটি একজন কবি। কবির কাছে প্রয়োজনের চেয়ে সৌন্দর্যই মুখ্য। অন্য সবাই নিমগাছকে প্রয়োজনের দিক থেকে বিচার করলেও কবি নিমগাছকে অবলোকন করেছেন শৈল্পিক দৃষ্টি দিয়ে। ফলে নিমগাছের সবুজ পাতা আর থোকা থোকা সাদা ফুল তাকে মুগ্ধ করেছে। সেই মুগ্ধতা এতটাই গভীর যে, ফুলগুলোকে তার কাছে একঝাঁক নক্ষত্রের মতো মনে হয়েছে। আর এ কারণেই নতুন লোকটা তথা করি মুগ্ধদৃষ্টিতে নিমগাছের দিকে চেয়ে রইল।

উত্তর

উদ্দীপকে 'নিমগাছ' গল্পের নারীর সম্ভাবনা, সৌন্দর্য ও শক্তিকে পুরুষতান্ত্রিক সমাজ উপেক্ষা ও ব্যবহার করে- এই দিকটিকে ইঙ্গিত করা হয়েছে। 'নিমগাছ' গল্পে দেখা যায়, গাছটি চারপাশের সকলের উপকার করলেও কেউ তাকে প্রতিদান দেয় না। সবাই তার ছাল, পাতা, ডাল কেবল প্রয়োজনমতো ব্যবহার করে। নিমগাছের মতো অপরের কল্যাণে নারীরও রয়েছে অপরিসীম আত্মত্যাগ। কিন্তু অপরের কল্যাণে নিজেকে নিঃশেষ করে দিলেও নারী কখনো স্বীকৃতি পায় না। উদ্দীপকে নারীর শক্তি, সম্ভাবনা, সৃজনশীলতা ও বিদ্রোহী সত্তার প্রতি আহ্বান করা হয়েছে, যেখানে বলা হয়েছে নারী যেন সমস্ত বাঁধন ছিন্ন করে নিজের স্বাধীন পরিচয় প্রতিষ্ঠা করে। বিপরীতে 'নিমগাছ' গল্পে দেখা যায়- এক শক্তিশালী, উপকারী সত্তাকে, যে অবহেলা ও ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ; তার সৌন্দর্য বা ব্যক্তিত্ব কেউ মূল্যায়ন করে না। নিমগাছ যেমন সকলের নিঃস্বার্থ উপকার করেও আবর্জনার পাশে দাঁড়িয়ে থেকে স্বীকৃতি পায় না, ঠিক তেমনই নারীও অপরের কল্যাণে নিজেকে নিয়োজিত করেও কোনো মূল্যায়ন পায় না। তাই সার্বিক পর্যালোচনায় বলা যায়, উদ্দীপক ও 'নিমগাছ' গল্পটি হয়ে উঠেছে নারীকে উপেক্ষা করার ও প্রকৃত স্বীকৃতি না দেওয়ার বাস্তব প্রতিচ্ছবি।

উত্তর

উদ্দীপক ও 'নিমগাছ' গল্পের চেতনাগত ভিন্নতা হচ্ছে উদ্দীপকে বিদ্রোহ ও মুক্তিচেতনা প্রাধান্য পেলেও 'নিমগাছ' গল্পে নীরব কষ্ট ও অবহেলার অনুভূতিই প্রধান হয়ে উঠেছে। 'নিমগাছ' গল্পে দেখা যায়, নিঃস্বার্থ উপকারী নিমগাছ পরার্থে নিজেকে নিঃশেষ করেও অবহেলিত থাকে। কেউ তার সৌন্দর্য ও উপকারিতার মূল্যায়ন করে না। সমাজে নারীর অবস্থান নিমগাছের মতোই। অপরের কল্যাণে সে নিজকে সর্বদা নিয়োজিত রাখলেও কেউ তার মূল্যায়ন করে না, বরং অবহেলা করে। উদ্দীপকে নারীর শক্তি ও সম্ভাবনাকে বাঁধন ভেঙে মুক্ত আকাশে উড়তে উদ্বুদ্ধ করা হয়েছে। এটি পরিবর্তন, বিপ্লব ও নারীর আত্মপ্রতিষ্ঠার আহ্বান। কিন্তু 'নিমগাছ' গল্পের চেতনা সম্পূর্ণ বিপরীত- এখানে আছে অবহেলা, ব্যবহার, পরিচয়হীনতা ও সমাজের কঠোর রক্ষণশীলতার প্রতিফলন। নিমগাছের মতোই নারীর অবস্থানও নীরবভাবে সহ্য করে যাওয়া। 'নিমগাছ' গল্পটি দেখায় বন্দিত্বের বাস্তবতা। উদ্দীপকটি নারীর জীবনে মুক্তির ডাক দেয় নারীর আত্মমুক্তির জন্য শক্তিশালী ঘোষণা বহন করে। অপরদিকে 'নিমগাছ' গল্পটি সমাজে নারীর প্রতীকী নির্যাতন ও নিপীড়নের বাস্তব চিত্র তুলে ধরে। বাড়ির পেছনে আবর্জনার স্তূপে দাঁড়িয়ে থাকা নিঃস্বার্থ উপকারী নিমগাছের মতো নারীও অবহেলিত হতে থাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে। এক্ষেত্রে নারী যেন হয়ে উঠে অসহায় পুতুল। তার মানবিক মর্যাদা কিংবা সামাজিক ও পারিবারিক গুরুত্বকে সর্বত্রই উপেক্ষা করা হয়। নারীর এই বন্দি ও অসহায় অবস্থাকে তুলে ধরা হয়েছে নিমগাছ প্রতীকের মধ্য দিয়ে। তাই বলা যায়, উদ্দীপক ও 'নিমগাছ' গল্পের মধ্যে ভাববস্তুর দিক থেকে অনেকটাই চেতনাগত ভিন্নতা রয়েছে। উদ্দীপকে যেখানে রয়েছে নারীমুক্তির আহ্বান, 'নিমগাছ' গল্পে সেখানে রয়েছে নারীর অসহায় ও নির্মম বাস্তবতা।
SSCবাংলা ১ম পত্রনিমগাছ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ষাট বছরের বৃদ্ধ মকবুলের সাথে বিয়ে হয় তেরো বছরের টুনির। ধানভানা থেকে শুরু করে জমির কাজ সবই মকবুল টুনির দ্বারা করায়। টুনির কর্মদক্ষতার জন্য মকবুলের চাচাতো ভাই মন্ত্র টুনির রূপে ও গুণে মুগ্ধ। টুনি মাঝে মাঝে স্বপ্ন দেখে মঞ্জুর সাথে চলে যাওয়ার। কিন্তু সে যেতে পারে না। [যশোর বোর্ড ২০১৫]
ক
বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হয়?
খ
নিমগাছটার লোকটার সাথে চলে যেতে ইচ্ছে করে কেন?
গ
উদ্দীপকের মকবুল 'নিমগাছ' গল্পের কার প্রতিনিধি? ব্যাখ্যা কর।
ঘ
"টুনি যেন 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউ"- তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.নিমগাছটার লোকটার সাথে চলে যেতে ইচ্ছে করে কেন?

নিমগাছটার লোকটার সাথে চলে যেতে ইচ্ছে করে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হয়?

বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

(i) একটি ভাঙ্গা কুলার আত্মকথন: "আজ সমাদর না থাকলেও একদিন আমার কদর ছিল। সকলে আমাকে দিয়ে নানান কাজ করত। চাল পরিষ্কার, ধান থেকে চিটাগুলোকে আলাদা করা, আরও কত কী! কিন্তু এখন আমি বুড়ো হয়েছি। আজ চুলোর পাশে অনাদরে পড়ে আছি।” (ii) 'গাইবান্ধার নাকাইহাট এলাকায় শওকত আলী নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষক বাড়িতে গড়ে তুলেছেন বিলুপ্ত ও দুর্লভ প্রজাতির প্রায় এক হাজার ঔষধি ও ফলদ গাছের বাগান। সেই সঙ্গে বিলুপ্তপ্রায় ও দুর্লভ গাছের প্রজাতি ধরে রাখতে গাছের চারা দিচ্ছেন বিনামূল্যে।

Barisal · 2020

ক
'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটি কী?
খ
নিমগাছটা লোকটার সঙ্গে চলে যেতে পারে না কেন? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপক (ii) এর সাথে 'নিমগাছ' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
ঘ
"উদ্দীপক (i) এর আত্মকথনই যেন নিমগাছ গল্পের মূল সুর”- মন্তব্যটির যথার্থতা প্রতিপন্ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.নিমগাছটা লোকটার সঙ্গে চলে যেতে পারে না কেন? ব্যাখ্যা কর।

নিমগাছটা লোকটার সঙ্গে চলে যেতে পারে না কেন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটি কী?

'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

(i) “তরুতলে বসি পান্থ শ্রান্তি করে দূর ফল আস্বাদনে পায় আনন্দ প্রচুর। বিদায়ের কালে হাতে ডাল ভেঙ্গে লয়, তরু তবু অকাতর, কিছু নাহি কয়। (ii) নদী কভু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান, স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত বংশী করে নিজ সুরে অপরে মোহিত, শস্য জন্মাইয়া নাহি খায় জলধরে সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে।

Sylhet · 2020

ক
কবিরাজ কে?
খ
নিমগাছটির কেন কবির সাথে চলে যেতে ইচ্ছে করল?
গ
উদ্দীপক (i) এর সাথে 'নিমগাছ' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপক (ii) 'নিমগাছ' গল্পের সমগ্র ভাবকে তুলে ধরেছে কি? তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.নিমগাছটির কেন কবির সাথে চলে যেতে ইচ্ছে করল?

নিমগাছটির কেন কবির সাথে চলে যেতে ইচ্ছে করল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কবিরাজ কে?

কবিরাজ কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"টুনি যেন 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউ"- তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।উদ্দীপকের মকবুল 'নিমগাছ' গল্পের কার প্রতিনিধি? ব্যাখ্যা কর।নিমগাছটার লোকটার সাথে চলে যেতে ইচ্ছে করে কেন?বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হয়?"উদ্দীপক (i) এর আত্মকথনই যেন নিমগাছ গল্পের মূল সুর”- মন্তব্যটির যথার্থতা প্রতিপনউদ্দীপক (ii) এর সাথে 'নিমগাছ' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।নিমগাছটা লোকটার সঙ্গে চলে যেতে পারে না কেন? ব্যাখ্যা কর।'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটি কী?উদ্দীপক (ii) 'নিমগাছ' গল্পের সমগ্র ভাবকে তুলে ধরেছে কি? তোমার মতামত দাও।উদ্দীপক (i) এর সাথে 'নিমগাছ' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।নিমগাছটির কেন কবির সাথে চলে যেতে ইচ্ছে করল?কবিরাজ কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।