"উদ্দীপকটিতে 'নিমগাছ' গল্পের সমগ্র ভাব প্রকাশ পায়নি"-মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে নিমগাছের প্রতীকে নারীর অপরিসীম আত্মত্যাগ, সামাজিক গুরুত্ব পুরোপুরি ফুটে না ওঠায় "উদ্দীপকটিতে 'নামগাছ' গল্পের সমগ্র ভাব প্রকাশ পায়নি" মন্তব্যটি যথার্থ। 'নিমগাছ' গল্পে একটি নিমগাছের প্রতীকে গৃহকর্ম-নিপুণা এক লক্ষ্মীবউয়ের জীবনবাস্তবতা তুলে ধরা হয়েছে। নিমগাছ যেমন নানাবিধ উপকার করেও মানুষের যত্ন পায় না, তেমনই লক্ষ্মীবউটিও সংসারের জন্য জীবন উজাড় করে অক্লান্ত পরিশ্রম করেও কারও সহমর্মিতা পায় না। এর মাধ্যমে গল্পকার নারীর অপরিসীম আত্মত্যাগ, নারীর মানবিক মর্যাদা, পারিবারিক ও সামাজিক গুরুত্ব উপলব্ধি করার ইঙ্গিত দিয়েছেন। উদ্দীপকে পথিক যখন পথ চলতে চলতে ক্লান্ত তখন গাছের ছায়াতেই বসে বিশ্রামের জন্য। গাছের ছায়ায় শরীর জুড়িয়ে গাছের ফল খেয়ে নিজেকে পরিতৃপ্ত করলেও যাওয়ার সময় গাছের ডাল ভেঙে গাছকে কষ্ট দিয়ে চলে যায়। 'নিমগাছ' গল্পে মূলত নিমগাছের মধ্য দিয়ে প্রতীকী অর্থে লেখক গৃহকর্ম-নিপুণা গৃহবধূর জীবন তুলে ধরেছেন। উদ্দীপকে গাছের নিঃস্বার্থ ত্যাগের দিকটি ফুটে উঠেছে। 'নিমগাছ' গল্পে নিমগাছের উপকারিতার অন্তরালে নারীর জীবনের অপরিসীম আত্মত্যাগ বিধৃত হয়েছে। একজন গৃহবধূ সংসারে নানা অবদান রাখলেও তার কোনো মূল্যায়ন করা হয় না। সে তার পছন্দ মতো কোথাও যেতেও পারে না। তার ভেতরে মুক্তির কামনা থাকলেও কোনো উপায় নেই। যেমন নিম গাছের শিকড়ের গভীরতার কারণে তার অন্য কোথাও চলে যাওয়ার উপায় নেই। কবি যখন প্রশংসা করে তখন তার মন চায় কবির সঙ্গে চলে যেতে। উদ্দীপকে এ বিষয়গুলো অনুপস্থিত। তাই বলা যায়, "উদ্দীপকটিতে 'নিমগাছ' গল্পের সমগ্র ভাব প্রকাশ পায়নি" মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র নিমগাছ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · নিমগাছ · সৃজনশীল
"উদ্দীপকটিতে 'নিমগাছ' গল্পের সমগ্র ভাব প্রকাশ পায়নি"-মন্তব্যটি বিশ্…
উদ্দীপক
Dhaka · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর