উদ্দীপকের সাথে 'নিমগাছ' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকটির সঙ্গে 'নিমগাছ' গল্পের নিমগাছ তথা লক্ষ্মীবউয়ের উপকার করার এবং উপেক্ষিত হওয়ার দিকটির সাদৃশ্য রয়েছে। 'নিমগাছ' গল্পে নিমগাছের বিভিন্ন উপকারী দিক বর্ণনা করা হয়েছে। কবিরাজ তার চিকিৎসার কাজে, সাধারণ মানুষ প্রাত্যহিক প্রয়োজনে নিমগাছকে বারবার ব্যবহার করলেও কেউ সেটির যত্ন নেয় না। ফলে বাড়ির পেছনে আবর্জনার স্তূপের মধ্যেই সেটিকে দাঁড়িয়ে থাকতে হয়। নিমগাছের প্রতীকে গল্পকার মূলত একজন লক্ষ্মীবউয়ের জীবনবাস্তবতা তুলে ধরেছেন। উদ্দীপকে গাছের অসহায়ত্ব ও পরিণতি তুলে ধরা হয়েছে। পথিক গাছের ছায়ায় বসে তার ক্লান্তি দূর করে, গাছের ফল খেয়ে আনন্দ পায়। কিন্তু যাওয়ার সময় গাছের ডাল ভেঙে নিয়ে চলে যায়। তাতে গাছ ব্যথা পেলেও অকাতর, কিছুই না বলে নিজের অবস্থানেই স্থির থাকে। 'নিমগাছ' গল্পে নিমগাছের গুরুত্ব অনেক হলেও কেউ সেটির যত্ন নেয় না। গাছের ছাল তুলে ফেললে, পাতা ছিঁড়লে, ডাল ভেঙে ফেললে, চারপাশে ময়লা আবর্জনা ফেলে রাখলেও নিমগাছ নিরুপায় ও অসহায় হয়ে নিজের জায়গাতেই থাকে। পরিবারে গৃহকর্মে নিপুণা লক্ষ্মী বউয়ের ঠিক একই দশা। তাই বলা যায়, উদ্দীপকটির সঙ্গে 'নিমগাছ' গল্পের নিমগাছের তথা লক্ষ্মী বউয়ের পরিস্থিতির সাদৃশ্য রয়েছে।
SSC বাংলা ১ম পত্র নিমগাছ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · নিমগাছ · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'নিমগাছ' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর