শেয়ারFacebookWhatsApp

“উদ্দীপক (ii)-এর ভাবার্থ 'নিমগাছ' গল্পেও বিদ্যমান”- মূল্যায়ন করো।

উত্তর: প্রতিকূল পরিস্থিতিতে পুরানোকে আঁকড়ে ধরে থাকার দিক বিবেচনায় "উদ্দীপক-(ii)-এর ভাবার্থ 'নিমগাছ' গল্পেও বিদ্যমান" মন্তব্যটি যথার্থ। 'নিমগাছ' গল্পে নিমগাছের প্রতীকে গৃহ-কর্ম নিপুণা এক লক্ষ্মীবউয়ের জীবন বাস্তবতা তুলে ধরা হয়েছে। সংসারের বেড়াজালে আটকে যাওয়ায় তার পক্ষে সেই জাল ছিন্ন করে বের হয়ে আসা অসম্ভব হয়ে পড়ে। সংসারে নানা দায়দায়িত্ব পালন করে ক্লান্ত-পরিশ্রান্ত হলেও কেউ তার খেয়াল রাখে না। বরং সে নানাভাবে অবহেলা ও অনাদারের শিকার হয়। উদ্দীপক-(ii)-এ প্রতিকূল পরিস্থিতির ইঙ্গিত পাওয়া যায়। বিরুদ্ধ পরিস্থিতিতে সব অপমান সহ্য করে পাখির নীড়ে ঝরা পালকের মতো থেকে যাওয়ার কথা বলা হয়েছে। 'নিমগাছ' গল্পেও গৃহবধূর অবহেলিত জীবনের কথা বলা হয়েছে। সে সংসারে নানা অবদান রাখলেও তার কোনো মূল্যায়ন করা হয় না। নিমগাছের মতোই শিকড়ের টানে সংসারে মুখ বুজে থাকে। উদ্দীপক-(ii)-এ প্রতিকূল পরিস্থিতি ও অবহেলিত জীবনের কথা বলা হয়েছে। অন্যদিকে 'নিমগাছ' গল্পে নিমগাছের প্রতীকে লেখক গৃহকর্ম-নিপুণা এক লক্ষ্মীবউয়ের জীবন-যন্ত্রণাকে নির্দেশ করেছেন। নিমগাছের শিকড় যেমন মাটির গভীরে প্রবেশ করার কারণে সে কোথাও যেতে পারে না, তেমনই বাড়ির গৃহবধূও চরম অবহেলা পাওয়ার পরও অন্য কোথাও যেতে পারে না। কারণ সে সংসারের মায়ায় জড়িয়ে বেঁচে থাকে। উদ্দীপকেও প্রতিকূল পরিস্থিতিতে অবহেলিত জীবনের চিত্র দেখা যায়। যেখানে পুরানোকে আঁকড়ে ধরেই থেকে যেতে হয়। এভাবে আমরা বলতে পারি, "উদ্দীপক-(ⅱ)' এর ভাবার্থ 'নিমগাছ' গল্পেও বিদ্যমান" মন্তব্যটি যথার্থ।

SSC বাংলা ১ম পত্র নিমগাছ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · নিমগাছ · সৃজনশীল

“উদ্দীপক (ii)-এর ভাবার্থ 'নিমগাছ' গল্পেও বিদ্যমান”- মূল্যায়ন করো।

উদ্দীপক

উদ্দীপক (i) পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলি দাও, তার মতো সুখ কোথাও কী আছে? আপনার কথা ভুলিয়া যাও। উদ্দীপক (ii) যত বড়োই ঝড় আসুক না কেন পাখির নীড়ে ঝরা পালকের মতো শেষটায় কিছু না কিছু থেকে যায় এবং থেকে যাওয়াটাই জীবন।

Jessore · 2026

উত্তর

কত লোক নিমগাছের কচি ডালগুলো চিবোয় কারণ এতে দাঁত ভালো থাকে।

উত্তর

কবি নিমগাছের দিকে মুগ্ধদৃষ্টিতে তাকিয়ে রইলেন নিমগাছের সৌন্দর্যে বিমোহিত হয়ে। 'নিমগাছ' গল্পে নতুন লোকটি একজন কবি। তাঁর কাছে প্রয়োজনের চেয়ে সৌন্দর্যই মুখ্য। অন্য সবাই নিমগাছকে প্রয়োজনের দিক থেকে বিচার করলেও তিনি নিমগাছকে দেখেছেন শৈল্পিক দৃষ্টি দিয়ে। ফলে নিমগাছের সবুজ পাতা আর থোকা থোকা সাদা ফুল তাঁকে মুগ্ধ করেছে। সেই মুগ্ধতা এতটাই গভীর যে, ফুলগুলোকে তাঁর কাছে একঝাঁক নক্ষত্রের মতো মনে হয়েছে। আর এই কারণেই তিনি মুগ্ধদৃষ্টিতে নিমগাছের দিকে তাকিয়ে রইলেন।

উত্তর

উদ্দীপক-(i)-এ 'নিমগাছ' গল্পের নিমগাছের প্রতীকে গৃহবধূর নিঃস্বার্থভাবে পরের উপকার করার দিকটি প্রতিফলিত হয়েছে। 'নিমগাছ' গল্পে নিমগাছের নিঃস্বার্থ পরোপকারের চিত্র তুলে ধরা হয়েছে। কোনো ফল লাভের আশা না করে নিমগাছ পরার্থে নিজেকে নিবেদন করে দেয়। নিমগাছের পাতা, বাকল, ডাল সবকিছুই অন্যের উপকারে নিয়োজিত। লেখক গল্পে নিমগাছের প্রতীকে নারীর সমাজবাস্তবতা তুলে ধরেছেন। উদ্দীপক-(i)-এ পরের জন্য স্বার্থ ত্যাগ করে কাজ করার দিকটি প্রতিফলিত হয়েছে। কবির মতে, পরের কারণে নিজের স্বার্থ ত্যাগ করার মাঝেই প্রকৃত সুখ নিহিত। নিজের কথা ভুলে গিয়ে পরের জন্য কাজ করার মাঝেই রয়েছে মানবজীবনের সার্থকতা। 'নিমগাছ' গল্পেও নিমগাছ নিজের স্বার্থের কথা চিন্তা না করে পরের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছে। মানুষের উপকার করলেও নিমগাছ মানুষের কাছ থেকে কোনো প্রতিদান পায় না। মানুষের অযত্ন-অবহেলা সত্ত্বেও নিমগাছ পরের কল্যাণে নিবেদিত। গৃহকর্ম-নিপুণা লক্ষ্মী বউটিরও নিমগাছের মতোই দশা। আলোচ্য গল্পের পরের উপকার করার দিকটিই উদ্দীপক-(i)-এ ইঙ্গিত করা হয়েছে।

উত্তর

প্রতিকূল পরিস্থিতিতে পুরানোকে আঁকড়ে ধরে থাকার দিক বিবেচনায় "উদ্দীপক-(ii)-এর ভাবার্থ 'নিমগাছ' গল্পেও বিদ্যমান" মন্তব্যটি যথার্থ। 'নিমগাছ' গল্পে নিমগাছের প্রতীকে গৃহ-কর্ম নিপুণা এক লক্ষ্মীবউয়ের জীবন বাস্তবতা তুলে ধরা হয়েছে। সংসারের বেড়াজালে আটকে যাওয়ায় তার পক্ষে সেই জাল ছিন্ন করে বের হয়ে আসা অসম্ভব হয়ে পড়ে। সংসারে নানা দায়দায়িত্ব পালন করে ক্লান্ত-পরিশ্রান্ত হলেও কেউ তার খেয়াল রাখে না। বরং সে নানাভাবে অবহেলা ও অনাদারের শিকার হয়। উদ্দীপক-(ii)-এ প্রতিকূল পরিস্থিতির ইঙ্গিত পাওয়া যায়। বিরুদ্ধ পরিস্থিতিতে সব অপমান সহ্য করে পাখির নীড়ে ঝরা পালকের মতো থেকে যাওয়ার কথা বলা হয়েছে। 'নিমগাছ' গল্পেও গৃহবধূর অবহেলিত জীবনের কথা বলা হয়েছে। সে সংসারে নানা অবদান রাখলেও তার কোনো মূল্যায়ন করা হয় না। নিমগাছের মতোই শিকড়ের টানে সংসারে মুখ বুজে থাকে। উদ্দীপক-(ii)-এ প্রতিকূল পরিস্থিতি ও অবহেলিত জীবনের কথা বলা হয়েছে। অন্যদিকে 'নিমগাছ' গল্পে নিমগাছের প্রতীকে লেখক গৃহকর্ম-নিপুণা এক লক্ষ্মীবউয়ের জীবন-যন্ত্রণাকে নির্দেশ করেছেন। নিমগাছের শিকড় যেমন মাটির গভীরে প্রবেশ করার কারণে সে কোথাও যেতে পারে না, তেমনই বাড়ির গৃহবধূও চরম অবহেলা পাওয়ার পরও অন্য কোথাও যেতে পারে না। কারণ সে সংসারের মায়ায় জড়িয়ে বেঁচে থাকে। উদ্দীপকেও প্রতিকূল পরিস্থিতিতে অবহেলিত জীবনের চিত্র দেখা যায়। যেখানে পুরানোকে আঁকড়ে ধরেই থেকে যেতে হয়। এভাবে আমরা বলতে পারি, "উদ্দীপক-(ⅱ)' এর ভাবার্থ 'নিমগাছ' গল্পেও বিদ্যমান" মন্তব্যটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্রনিমগাছ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ষাট বছরের বৃদ্ধ মকবুলের সাথে বিয়ে হয় তেরো বছরের টুনির। ধানভানা থেকে শুরু করে জমির কাজ সবই মকবুল টুনির দ্বারা করায়। টুনির কর্মদক্ষতার জন্য মকবুলের চাচাতো ভাই মন্ত্র টুনির রূপে ও গুণে মুগ্ধ। টুনি মাঝে মাঝে স্বপ্ন দেখে মঞ্জুর সাথে চলে যাওয়ার। কিন্তু সে যেতে পারে না। [যশোর বোর্ড ২০১৫]
ক
বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হয়?
খ
নিমগাছটার লোকটার সাথে চলে যেতে ইচ্ছে করে কেন?
গ
উদ্দীপকের মকবুল 'নিমগাছ' গল্পের কার প্রতিনিধি? ব্যাখ্যা কর।
ঘ
"টুনি যেন 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউ"- তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.নিমগাছটার লোকটার সাথে চলে যেতে ইচ্ছে করে কেন?

নিমগাছটার লোকটার সাথে চলে যেতে ইচ্ছে করে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হয়?

বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

(i) একটি ভাঙ্গা কুলার আত্মকথন: "আজ সমাদর না থাকলেও একদিন আমার কদর ছিল। সকলে আমাকে দিয়ে নানান কাজ করত। চাল পরিষ্কার, ধান থেকে চিটাগুলোকে আলাদা করা, আরও কত কী! কিন্তু এখন আমি বুড়ো হয়েছি। আজ চুলোর পাশে অনাদরে পড়ে আছি।” (ii) 'গাইবান্ধার নাকাইহাট এলাকায় শওকত আলী নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষক বাড়িতে গড়ে তুলেছেন বিলুপ্ত ও দুর্লভ প্রজাতির প্রায় এক হাজার ঔষধি ও ফলদ গাছের বাগান। সেই সঙ্গে বিলুপ্তপ্রায় ও দুর্লভ গাছের প্রজাতি ধরে রাখতে গাছের চারা দিচ্ছেন বিনামূল্যে।

Barisal · 2020

ক
'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটি কী?
খ
নিমগাছটা লোকটার সঙ্গে চলে যেতে পারে না কেন? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপক (ii) এর সাথে 'নিমগাছ' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
ঘ
"উদ্দীপক (i) এর আত্মকথনই যেন নিমগাছ গল্পের মূল সুর”- মন্তব্যটির যথার্থতা প্রতিপন্ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.নিমগাছটা লোকটার সঙ্গে চলে যেতে পারে না কেন? ব্যাখ্যা কর।

নিমগাছটা লোকটার সঙ্গে চলে যেতে পারে না কেন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটি কী?

'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

(i) “তরুতলে বসি পান্থ শ্রান্তি করে দূর ফল আস্বাদনে পায় আনন্দ প্রচুর। বিদায়ের কালে হাতে ডাল ভেঙ্গে লয়, তরু তবু অকাতর, কিছু নাহি কয়। (ii) নদী কভু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান, স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত বংশী করে নিজ সুরে অপরে মোহিত, শস্য জন্মাইয়া নাহি খায় জলধরে সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে।

Sylhet · 2020

ক
কবিরাজ কে?
খ
নিমগাছটির কেন কবির সাথে চলে যেতে ইচ্ছে করল?
গ
উদ্দীপক (i) এর সাথে 'নিমগাছ' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপক (ii) 'নিমগাছ' গল্পের সমগ্র ভাবকে তুলে ধরেছে কি? তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.নিমগাছটির কেন কবির সাথে চলে যেতে ইচ্ছে করল?

নিমগাছটির কেন কবির সাথে চলে যেতে ইচ্ছে করল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কবিরাজ কে?

কবিরাজ কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"টুনি যেন 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউ"- তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।উদ্দীপকের মকবুল 'নিমগাছ' গল্পের কার প্রতিনিধি? ব্যাখ্যা কর।নিমগাছটার লোকটার সাথে চলে যেতে ইচ্ছে করে কেন?বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হয়?"উদ্দীপক (i) এর আত্মকথনই যেন নিমগাছ গল্পের মূল সুর”- মন্তব্যটির যথার্থতা প্রতিপনউদ্দীপক (ii) এর সাথে 'নিমগাছ' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।নিমগাছটা লোকটার সঙ্গে চলে যেতে পারে না কেন? ব্যাখ্যা কর।'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটি কী?উদ্দীপক (ii) 'নিমগাছ' গল্পের সমগ্র ভাবকে তুলে ধরেছে কি? তোমার মতামত দাও।উদ্দীপক (i) এর সাথে 'নিমগাছ' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।নিমগাছটির কেন কবির সাথে চলে যেতে ইচ্ছে করল?কবিরাজ কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।