কবি নিমগাছের দিকে মুগ্ধদৃষ্টিতে তাকিয়ে রইলেন কেন?
উত্তর: কবি নিমগাছের দিকে মুগ্ধদৃষ্টিতে তাকিয়ে রইলেন নিমগাছের সৌন্দর্যে বিমোহিত হয়ে। 'নিমগাছ' গল্পে নতুন লোকটি একজন কবি। তাঁর কাছে প্রয়োজনের চেয়ে সৌন্দর্যই মুখ্য। অন্য সবাই নিমগাছকে প্রয়োজনের দিক থেকে বিচার করলেও তিনি নিমগাছকে দেখেছেন শৈল্পিক দৃষ্টি দিয়ে। ফলে নিমগাছের সবুজ পাতা আর থোকা থোকা সাদা ফুল তাঁকে মুগ্ধ করেছে। সেই মুগ্ধতা এতটাই গভীর যে, ফুলগুলোকে তাঁর কাছে একঝাঁক নক্ষত্রের মতো মনে হয়েছে। আর এই কারণেই তিনি মুগ্ধদৃষ্টিতে নিমগাছের দিকে তাকিয়ে রইলেন।
SSC বাংলা ১ম পত্র নিমগাছ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · নিমগাছ · সৃজনশীল
কবি নিমগাছের দিকে মুগ্ধদৃষ্টিতে তাকিয়ে রইলেন কেন?
উত্তর