“একঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে।"- কীভাবে? তা ব্যাখ্যা করো।
উত্তর: "একঝাক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে।"- কথাটি দ্বারা মূলত নিমগাছে ফুটে থাকা থোকা থোকা ফুলের সৌন্দর্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে। ঔষধি গুণের কারণে নিমগাছ সবার কাছে খুবই আদরণীয় এবং যাচিত। তাই তো নিমের ছাল-বাকল, পাতা-ডাল যে যেভাবে পারে ব্যবহার করে। কিন্তু ঔষধি গুণের বাইরেও যে নিমগাছের আলাদা সৌন্দর্য রয়েছে সেটা কারও চোখেই পড়ে না। অনেকটা গুণের অর্থাৎ প্রয়োজনের আড়ালে রূপ হারিয়ে যাওয়ার মতো। কিন্তু সবুজ পাতায় ঘেরা এই গাছের ফুটন্ত ফুলের রূপ কবির চোখে ধরা পড়ে, যেটাকে তিনি একঝাঁক নক্ষত্রের সঙ্গে তুলনা করেছেন। কবির মনে হয়েছে, নীল আকাশ থেকে সবুজ সমুদ্রে যেন নক্ষত্র নেমে এসেছে।
SSC বাংলা ১ম পত্র নিমগাছ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · নিমগাছ · সৃজনশীল
“একঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে।"- কীভাবে? তা ব্যাখ্যা করো।
উত্তর