শেয়ারFacebookWhatsApp

"টুনি যেন 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউ"- তুমি কি এর সঙ্গে একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও

উত্তর: "টুনি যেন 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউ"- হ্যাঁ, মন্তব্যটির সঙ্গে আমি একমত। কারণ লক্ষ্মীবউয়ের পরিণতি উদ্দীপকের টুনির মতোই। 'নিমগাছ' গল্পে লেখক একটি নিমগাছের উপকারিতা এবং এর প্রতি মানুষের অবহেলার বিভিন্ন দিক উপস্থাপনের মাধ্যমে মূলত গৃহকর্মে নিপুণা এক গৃহবধূর জীবন বাস্তবতা তুলে ধরেছেন। তিনি বোঝাতে চেয়েছেন, গৃহবধূ সংসারের সকলের জন্য অক্লান্ত পরিশ্রম করেও বিনিময়ে সকলের অবহেলা পায়। উদ্দীপকে অল্পবয়সি টুনি বৃদ্ধ মকবুলের স্ত্রী। তাকে দিয়ে ধানভানা থেকে শুরু করে জমির কাজ পর্যন্ত করানো হয়। তবে সে যতটা পরিশ্রম করে ততটা মূল্যায়ন পায় না। টুনি মাঝে মাঝে স্বপ্ন দেখে তারই রূপ ও গুণমুগ্ধ মনুর সঙ্গে সংসারের অমানবিক আবেষ্টনী ভেঙে কোথাও চলে যাওয়ার, অথচ যেতে পারে না। এই টুনি যেন 'নিমগাছ' গল্পের নিমগাছের রূপকের আড়ালে বর্ণিত ওদের বাড়ির লক্ষ্মীবউটি। 'নিমগাছ' গল্পে প্রতীকী অর্থে নিমগাছকে ব্যবহার করেছেন গল্পকার। এখানে গৃহকর্ম-নিপুণা লক্ষ্মী বউটির অবদানের কথা উঠে এসেছে নিমগাছের রূপকের অন্তরালে। নিমগাছের ছাল, পাতা, ডাল মানুষের নানা উপকারে আসে, অথচ কেউ তার যত্ন করে না। তেমনই 'নিমগাছ' গল্পের ওদের বাড়ির লক্ষ্মীবউটি সংসারের যাবতীয় কাজকর্ম করলেও সঠিক মূল্যায়ন পায় না। তার ইচ্ছা করে সংসারের বন্ধন ছিন্ন করে লোকটার সঙ্গে চলে গিয়ে নিগৃহীত ও অবহেলিত জীবনের ইতি টানতে। সংসারের জাল সে ছিন্ন করতে পারে না, যেমন পারেনি উদ্দীপকের টুনি। এদিক থেকে "টুনি যেন 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউ” মন্তব্যটির সঙ্গে আমি একমত।

SSC বাংলা ১ম পত্র নিমগাছ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · নিমগাছ · সৃজনশীল

"টুনি যেন 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউ"- তুমি কি এর সঙ্গে একমত? উত্তরে…

উদ্দীপক

ষাট বছরের বৃদ্ধ মকবুলের সঙ্গে বিয়ে হয় তেরো বছরের টুনির। ধান ভানা থেকে শুরু করে জমির কাজ সবই মকবুল টুনির দ্বারা করায়, তবুও সে মকবুলের মন পায় না। মকবুলের চাচাতো ভাই মন্তু টুনির রূপে ও গুণে মুগ্ধ। টুনি মাঝে মাঝে স্বপ্ন দেখে মন্টুর সঙ্গে চলে যাওয়ার। কিন্তু যেতে পারে না।

Chittagong · 2026

উত্তর

নিমগাছের পাতা কচি যকৃতের জন্য ভারি উপকারী।

উত্তর

অনাদর ও অবহেলা থেকে মুক্তি পেতে কবির মতো একজন সৌন্দর্য পিয়াসী লোকের প্রশংসায় মুগ্ধ হয়ে নিমগাছটি তার সঙ্গে চলে যেতে চাইল। 'নিমগাছ' গল্পে সাধারণ অর্থে নিমগাছ ভেষজ গুণসম্পন্ন একটি গাছ। এটির ছাল, পাতা, ডাল নানাভাবে মানুষের রোগ উপশম করে। অথচ কেউ এই গাছের সামান্যতম যত্ন নেয় না। একজন কবি একদিন নিমগাছের রূপ ও গুণের প্রশংসা করেন। এই সৌন্দর্যপিয়াসী কবির প্রশংসায় নিমগাছটি মুগ্ধ হয় এবং তার সঙ্গে চলে যেতে চায়। লোকটির সঙ্গে নিমগাছটির চলে যাওয়ার ইচ্ছা পোষণের মধ্য দিয়ে লেখক গৃহকর্ম-নিপুণা একজন গৃহবধূর নিগৃহীত ও অবহেলিত জীবনের মুক্তির বাসনা প্রকাশ করেছেন।

উত্তর

উদ্দীপকের মকবুল 'নিমগাছ' গল্পের গৃহবধূর সংসারে অবহেলিত হওয়ার দিকটিকে ইঙ্গিত করে। 'নিমগাছ' গল্পে লেখক নিমগাছের প্রতীকে আমাদের সমাজে নারীর অবস্থানের বিষয়টি তুলে ধরেছেন। সমাজে নারীর অবদান অপরিসীম। নারীরা তাদের সর্বস্ব ত্যাগ করে সংসারের জন্য খেটে যায় অথচ তাদের সেভাবে মূল্যায়ন করা হয় না। তারা বরাবরই অবহেলার শিকার। সমাজে নারীর এরূপ অবস্থান নিমগাছের জীবনাবর্তে লেখক তুলে ধরেছেন। উদ্দীপকের মকবুল ষাট বছরের বৃদ্ধ হওয়া সত্ত্বেও তেরো বছরের টুনিকে বিয়ে করে। ধানভানা থেকে শুরু করে জমির কাজ সবই সে টুনিকে দিয়ে করায়। তবুও সে মকবুলের মন পায় না। তার এই অবস্থা 'নিমগাছ' গল্পের গৃহকর্মে নিপুণা লক্ষ্মীবউটির অবস্থার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। নিমগাছের মতো পরোপকারী এই গৃহবধূর জীবন গৃহের গণ্ডিতে আবদ্ধ। সে নিজের জীবনের ইচ্ছা, ভালো লাগা বিসর্জন দিয়ে পরিবারের সবার সুখের কথা ভাবলেও তার কথা কেউ ভাবে না। সে 'সংসারের অদৃশ্য শৃঙ্খলে বাঁধা পড়েছে। ইচ্ছা করলেও তা সে ছিন্ন করতে পারে না। এভাবে উদ্দীপকের মকবুল 'নিমগাছ' গল্পের গৃহবধূর সংসারে অবহেলিত হওয়ার দিকটিকে ইঙ্গিত করে।

উত্তর

"টুনি যেন 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউ"- হ্যাঁ, মন্তব্যটির সঙ্গে আমি একমত। কারণ লক্ষ্মীবউয়ের পরিণতি উদ্দীপকের টুনির মতোই। 'নিমগাছ' গল্পে লেখক একটি নিমগাছের উপকারিতা এবং এর প্রতি মানুষের অবহেলার বিভিন্ন দিক উপস্থাপনের মাধ্যমে মূলত গৃহকর্মে নিপুণা এক গৃহবধূর জীবন বাস্তবতা তুলে ধরেছেন। তিনি বোঝাতে চেয়েছেন, গৃহবধূ সংসারের সকলের জন্য অক্লান্ত পরিশ্রম করেও বিনিময়ে সকলের অবহেলা পায়। উদ্দীপকে অল্পবয়সি টুনি বৃদ্ধ মকবুলের স্ত্রী। তাকে দিয়ে ধানভানা থেকে শুরু করে জমির কাজ পর্যন্ত করানো হয়। তবে সে যতটা পরিশ্রম করে ততটা মূল্যায়ন পায় না। টুনি মাঝে মাঝে স্বপ্ন দেখে তারই রূপ ও গুণমুগ্ধ মনুর সঙ্গে সংসারের অমানবিক আবেষ্টনী ভেঙে কোথাও চলে যাওয়ার, অথচ যেতে পারে না। এই টুনি যেন 'নিমগাছ' গল্পের নিমগাছের রূপকের আড়ালে বর্ণিত ওদের বাড়ির লক্ষ্মীবউটি। 'নিমগাছ' গল্পে প্রতীকী অর্থে নিমগাছকে ব্যবহার করেছেন গল্পকার। এখানে গৃহকর্ম-নিপুণা লক্ষ্মী বউটির অবদানের কথা উঠে এসেছে নিমগাছের রূপকের অন্তরালে। নিমগাছের ছাল, পাতা, ডাল মানুষের নানা উপকারে আসে, অথচ কেউ তার যত্ন করে না। তেমনই 'নিমগাছ' গল্পের ওদের বাড়ির লক্ষ্মীবউটি সংসারের যাবতীয় কাজকর্ম করলেও সঠিক মূল্যায়ন পায় না। তার ইচ্ছা করে সংসারের বন্ধন ছিন্ন করে লোকটার সঙ্গে চলে গিয়ে নিগৃহীত ও অবহেলিত জীবনের ইতি টানতে। সংসারের জাল সে ছিন্ন করতে পারে না, যেমন পারেনি উদ্দীপকের টুনি। এদিক থেকে "টুনি যেন 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউ” মন্তব্যটির সঙ্গে আমি একমত।
SSCবাংলা ১ম পত্রনিমগাছ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ষাট বছরের বৃদ্ধ মকবুলের সাথে বিয়ে হয় তেরো বছরের টুনির। ধানভানা থেকে শুরু করে জমির কাজ সবই মকবুল টুনির দ্বারা করায়। টুনির কর্মদক্ষতার জন্য মকবুলের চাচাতো ভাই মন্ত্র টুনির রূপে ও গুণে মুগ্ধ। টুনি মাঝে মাঝে স্বপ্ন দেখে মঞ্জুর সাথে চলে যাওয়ার। কিন্তু সে যেতে পারে না। [যশোর বোর্ড ২০১৫]
ক
বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হয়?
খ
নিমগাছটার লোকটার সাথে চলে যেতে ইচ্ছে করে কেন?
গ
উদ্দীপকের মকবুল 'নিমগাছ' গল্পের কার প্রতিনিধি? ব্যাখ্যা কর।
ঘ
"টুনি যেন 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউ"- তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.নিমগাছটার লোকটার সাথে চলে যেতে ইচ্ছে করে কেন?

নিমগাছটার লোকটার সাথে চলে যেতে ইচ্ছে করে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হয়?

বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

(i) একটি ভাঙ্গা কুলার আত্মকথন: "আজ সমাদর না থাকলেও একদিন আমার কদর ছিল। সকলে আমাকে দিয়ে নানান কাজ করত। চাল পরিষ্কার, ধান থেকে চিটাগুলোকে আলাদা করা, আরও কত কী! কিন্তু এখন আমি বুড়ো হয়েছি। আজ চুলোর পাশে অনাদরে পড়ে আছি।” (ii) 'গাইবান্ধার নাকাইহাট এলাকায় শওকত আলী নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষক বাড়িতে গড়ে তুলেছেন বিলুপ্ত ও দুর্লভ প্রজাতির প্রায় এক হাজার ঔষধি ও ফলদ গাছের বাগান। সেই সঙ্গে বিলুপ্তপ্রায় ও দুর্লভ গাছের প্রজাতি ধরে রাখতে গাছের চারা দিচ্ছেন বিনামূল্যে।

Barisal · 2020

ক
'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটি কী?
খ
নিমগাছটা লোকটার সঙ্গে চলে যেতে পারে না কেন? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপক (ii) এর সাথে 'নিমগাছ' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
ঘ
"উদ্দীপক (i) এর আত্মকথনই যেন নিমগাছ গল্পের মূল সুর”- মন্তব্যটির যথার্থতা প্রতিপন্ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.নিমগাছটা লোকটার সঙ্গে চলে যেতে পারে না কেন? ব্যাখ্যা কর।

নিমগাছটা লোকটার সঙ্গে চলে যেতে পারে না কেন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটি কী?

'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

(i) “তরুতলে বসি পান্থ শ্রান্তি করে দূর ফল আস্বাদনে পায় আনন্দ প্রচুর। বিদায়ের কালে হাতে ডাল ভেঙ্গে লয়, তরু তবু অকাতর, কিছু নাহি কয়। (ii) নদী কভু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান, স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত বংশী করে নিজ সুরে অপরে মোহিত, শস্য জন্মাইয়া নাহি খায় জলধরে সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে।

Sylhet · 2020

ক
কবিরাজ কে?
খ
নিমগাছটির কেন কবির সাথে চলে যেতে ইচ্ছে করল?
গ
উদ্দীপক (i) এর সাথে 'নিমগাছ' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপক (ii) 'নিমগাছ' গল্পের সমগ্র ভাবকে তুলে ধরেছে কি? তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.নিমগাছটির কেন কবির সাথে চলে যেতে ইচ্ছে করল?

নিমগাছটির কেন কবির সাথে চলে যেতে ইচ্ছে করল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কবিরাজ কে?

কবিরাজ কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"টুনি যেন 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউ"- তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।উদ্দীপকের মকবুল 'নিমগাছ' গল্পের কার প্রতিনিধি? ব্যাখ্যা কর।নিমগাছটার লোকটার সাথে চলে যেতে ইচ্ছে করে কেন?বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হয়?"উদ্দীপক (i) এর আত্মকথনই যেন নিমগাছ গল্পের মূল সুর”- মন্তব্যটির যথার্থতা প্রতিপনউদ্দীপক (ii) এর সাথে 'নিমগাছ' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।নিমগাছটা লোকটার সঙ্গে চলে যেতে পারে না কেন? ব্যাখ্যা কর।'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটি কী?উদ্দীপক (ii) 'নিমগাছ' গল্পের সমগ্র ভাবকে তুলে ধরেছে কি? তোমার মতামত দাও।উদ্দীপক (i) এর সাথে 'নিমগাছ' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।নিমগাছটির কেন কবির সাথে চলে যেতে ইচ্ছে করল?কবিরাজ কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।