উদ্দীপকের মকবুল 'নিমগাছ' গল্পের যে দিক-কে ইঙ্গিত করে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মকবুল 'নিমগাছ' গল্পের গৃহবধূর সংসারে অবহেলিত হওয়ার দিকটিকে ইঙ্গিত করে। 'নিমগাছ' গল্পে লেখক নিমগাছের প্রতীকে আমাদের সমাজে নারীর অবস্থানের বিষয়টি তুলে ধরেছেন। সমাজে নারীর অবদান অপরিসীম। নারীরা তাদের সর্বস্ব ত্যাগ করে সংসারের জন্য খেটে যায় অথচ তাদের সেভাবে মূল্যায়ন করা হয় না। তারা বরাবরই অবহেলার শিকার। সমাজে নারীর এরূপ অবস্থান নিমগাছের জীবনাবর্তে লেখক তুলে ধরেছেন। উদ্দীপকের মকবুল ষাট বছরের বৃদ্ধ হওয়া সত্ত্বেও তেরো বছরের টুনিকে বিয়ে করে। ধানভানা থেকে শুরু করে জমির কাজ সবই সে টুনিকে দিয়ে করায়। তবুও সে মকবুলের মন পায় না। তার এই অবস্থা 'নিমগাছ' গল্পের গৃহকর্মে নিপুণা লক্ষ্মীবউটির অবস্থার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। নিমগাছের মতো পরোপকারী এই গৃহবধূর জীবন গৃহের গণ্ডিতে আবদ্ধ। সে নিজের জীবনের ইচ্ছা, ভালো লাগা বিসর্জন দিয়ে পরিবারের সবার সুখের কথা ভাবলেও তার কথা কেউ ভাবে না। সে 'সংসারের অদৃশ্য শৃঙ্খলে বাঁধা পড়েছে। ইচ্ছা করলেও তা সে ছিন্ন করতে পারে না। এভাবে উদ্দীপকের মকবুল 'নিমগাছ' গল্পের গৃহবধূর সংসারে অবহেলিত হওয়ার দিকটিকে ইঙ্গিত করে।
SSC বাংলা ১ম পত্র নিমগাছ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · নিমগাছ · সৃজনশীল
উদ্দীপকের মকবুল 'নিমগাছ' গল্পের যে দিক-কে ইঙ্গিত করে তা ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর