উদ্দীপকে 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবধূর আকাঙ্ক্ষা কতটুকু ধ্বনিত - হয়েছে বলে তুমি মনে করো? যৌক্তিক মতামত দাও।
উত্তর: উদ্দীপকে কেবল পরার্থে আত্মত্যাগ এবং বিনিময়ে কিছুই না পাওয়ার বিষয়টি প্রকাশ পাওয়ায় তাতে 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবধূর আকাঙ্ক্ষা ধ্বনিত হয়নি। 'নিমগাছ' গল্পে নিমগাছ প্রতীকের আড়ালে গৃহকর্ম-নিপুণা এক লক্ষ্মীবউয়ের জীবনবাস্তবতা উঠে এসেছে। লেখক নিমগাছের মাধ্যমে মানুষের নানাভাবে উপকৃত হওয়ার দিকটি তুলে ধরেছেন। নিমগাছের প্রতি মানুষের অযত্ন ও অবহেলার কথাও বলেছেন। মূলত এর মাধ্যমে লেখক নারীর আত্মত্যাগ ও মানবিক মর্যাদা উপলব্ধির ইঙ্গিত দিয়েছেন। উদ্দীপকে ধূপ নিজেকে পুড়িয়ে সুগন্ধ দেয়। রজনীগন্ধাও একইরূপে সুবাস দেয়। কিন্তু উভয়েই পরার্থে নিজেদের নিঃশেষ করলেও বিনিময়ে পায় না কিছুই। 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউটি পরিবারের জন্য দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে। কিন্তু বিনিময়ে সে পায় শুধু অনাদর আর অবহেলা। সংসার নারীদের অবদানেই প্রাণ চঞ্চল হয়। অথচ পরিবারে তারাই থাকে মূল্যহীন। নারীর মানবিক মর্যাদার পাশাপাশি পারিবারিক ও সামাজিক গুরুত্বও অবহেলিত। 'নিমগাছ' গল্পে নিমগাছ বিভিন্ন ভাবে মানুষের উপকার সাধন করলেও কেউ তার যত্ন করে না। একদিন একজন কবি নিম গাছের প্রশংসা করলে গাছটির ইচ্ছে হয় তার সঙ্গে চলে যাওয়ার। কিন্তু মাটির গভীরে তার শিকড় বিস্তৃত হওয়ায় আর যেতে পারে না। মূলত লক্ষ্মীবধূর আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটেছে নিমগাছের ইচ্ছার মধ্য দিয়ে। অন্যদিকে উদ্দীপকে ধূপ ও রজনীগন্ধার আত্মত্যাগ আর বিনিময়ে কোনোকিছু না পাওয়ার বিষয়টিই শুধু এসেছে, লক্ষ্মী বউটির মতো কোনো আকাঙ্ক্ষার প্রকাশ ঘটেনি। তাই 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবধূর আকাঙ্ক্ষা উদ্দীপকে ধ্বনিত হয়নি।
SSC বাংলা ১ম পত্র নিমগাছ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · নিমগাছ · সৃজনশীল
উদ্দীপকে 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবধূর আকাঙ্ক্ষা কতটুকু ধ্বনিত - হয়েছ…
উদ্দীপক
Barisal · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর