'নিমগাছ' গল্পে কারা প্রশংসায় পঞ্চমুখ? বুঝিয়ে লেখো।
উত্তর: ঔষধি গুণের কারণে কবিরাজরা নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ। 'নিমগাছ' গল্পে নিমগাছ ঔষধি গুণসম্পন্ন গাছ। নিমপাতা চর্মরোগের অব্যর্থ মহৌষধ। খোস-পাঁচড়া, দাদ, হাজা, চুলকানিতে নিমপাতা ও নিমগাছের ছাল অত্যন্ত উপকারী। নিমের কচিপাতা যকৃতের জন্য অত্যন্ত উপকারী। নিমের কচি ডাল চিবালে দাঁত ভালো থাকে। আর এসব ঔষধি গুণের কারণে কবিরাজরা নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ।
SSC বাংলা ১ম পত্র নিমগাছ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · নিমগাছ · সৃজনশীল
'নিমগাছ' গল্পে কারা প্রশংসায় পঞ্চমুখ? বুঝিয়ে লেখো।
উত্তর