উদ্দীপকের ভাববস্তুর সাথে 'নিমগাছ' গল্পের সাদৃশ্য ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ভাববস্তুর সাথে 'নিমগাছ' গল্পের নিমগাছ প্রতীকে গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউটির নিজেকে নিঃশেষ করে অন্যের প্রয়োজনে বিলিয়ে দেওয়ার বিষয়টি সাদৃশ্যপূর্ণ। 'নিমগাছ' গল্পে নিমগাছ প্রতীকের আড়ালে লেখক গৃহকর্ম-নিপুণা এক লক্ষ্মী বউয়ের জীবনযন্ত্রণাকে তুলে ধরেছেন। শ্বশুর বাড়ির সবার জন্য নিরলস পরিশ্রম করে সে। তবু কেউ তাকে একটু যত্ন করে না। শত অবহেলা-অনাদর সত্ত্বেও সেই বউটি সংসারের মায়াজাল ছিন্ন করে বেরিয়ে আসতে পারে না। উদ্দীপকে ধূপ ও রজনীগন্ধার করুণ পরিণতির দিকটি ফুটে উঠেছে। ধূপ নিজেকে পুড়িয়ে অপরকে সুগন্ধ বিলায়। অন্যদিকে রজনীগন্ধাও সুবাস ছড়িয়ে যায়। উভয়েই পরার্থে নিজেদের বিলিয়ে নিঃশেষ হয়, কিন্তু প্রতিদানে কিছুই পায় না। 'নিমগাছ' গল্পের বউটিও পরিবারের মঙ্গলার্থে আত্মনিবেদন করে। উদ্দীপকের সাথে গল্পের গৃহকর্ম-নিপুণা লক্ষ্মী বউটির পরার্থে নিজেকে বিলিয়ে দেওয়ার দিকটির মিল রয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের ভাববস্তুর সাথে 'নিমগাছ' গল্পটি সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র নিমগাছ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · নিমগাছ · সৃজনশীল
উদ্দীপকের ভাববস্তুর সাথে 'নিমগাছ' গল্পের সাদৃশ্য ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর