শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সঙ্গে 'নিমগাছ' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি তুলে ধর।

উত্তর: উদ্দীপকের সঙ্গে 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউটির পরিবারের জন্য স্বার্থহীন কাজ করে যাওয়ার দিকটি সাদৃশ্যপূর্ণ। 'নিমগাছ' গল্পে লেখক একটি নিমগাছের প্রতীকে গৃহকর্ম-নিপুণা এক লক্ষ্মীবউয়ের অপরিসীম আত্মত্যাগ তুলে ধরেছেন। নিমগাছের মতোই সেই বউটি সকলের উপকার করে। নিঃস্বার্থভাবে সে সকলের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে। নিমগাছ যেমন এর পাতা, বাকল, ছায়া ইত্যাদির মাধ্যমে সকলের উপকার করে লক্ষ্মীবউটিও অক্লান্ত পরিশ্রম করে সংসারের সবাইকে সুখে রাখে। 'নিমগাছ' গল্পে নিমগাছের রূপকে মূলত গৃহকর্ম-নিপুণা এক গৃহবধূর জীবনচিত্র অঙ্কিত হয়েছে। গৃহের গণ্ডিতে আবদ্ধ তার জীবন। পরিবারের প্রতিটি মানুষের জন্য তিনি অহর্নিশ কাজ করেন; বিসর্জন দেন নিজের সব ইচ্ছা, ভালো লাগা। কিন্তু বিনিময়ে তিনি পান না কিছুই। উদ্দীপকে আমাদের দেশের কৃষককে সব সাধকের বড় সাধক বলা হয়েছে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সকলের জন্য সে শস্য চাষ করে। কিন্তু সে বিন্দু পরিমাণ গর্ব করে না। নিঃস্বার্থভাবে আপন কাজ করে যায়। উদ্দীপকের সঙ্গে 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউটির পরিবারের জন্য স্বার্থহীন কাজ করে যাওয়ার দিকটি সাদৃশ্যপূর্ণ।

SSC বাংলা ১ম পত্র নিমগাছ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · নিমগাছ · সৃজনশীল

উদ্দীপকের সঙ্গে 'নিমগাছ' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি তুলে ধর।

উদ্দীপক

সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশ মাতারই মুক্তিকামী, দেশের সে যে আশা। দধীচি কি তাহার চেয়ে সাধক ছিল বড়? পুণ্য অত হবে নাক সব করিলেও জড়ো। মুক্তিকামী মহাসাধক মুক্ত করে দেশ, সবারই সে অন্ন জোগায় নাইক গর্ব লেশ। ব্রত তাহার পরের হিত, সুখ নাহি চায় নিজে, রৌদ্র দাহে শুকায় তনু, মেঘের জলে ভিজে।

Sylhet · 2023

উত্তর

'নিমগাছ' গল্পটি বনফুলের 'অদৃশ্যলোক' গ্রন্থের অন্তর্ভুক্ত।

উত্তর

ঔষধি গুণের কারণে কবিরাজরা নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ। নিমগাছ ঔষধি গুণসম্পন্ন গাছ। নিমপাতা চর্মরোগের অব্যর্থ মহৌষধ। খোস-পাঁচড়া, দাদ, হাজা, চুলকানিতে নিমপাতা ও নিমগাছের ছাল অত্যন্ত উপকারী। নিমের কচিপাতা যকৃতের জন্য অত্যন্ত উপকারী। নিমের কচি ডাল চিবালে দাঁত ভালো থাকে। আর এসব ঔষধি গুণের কারণে কবিরাজরা নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ।

উত্তর

উদ্দীপকের সঙ্গে 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউটির পরিবারের জন্য স্বার্থহীন কাজ করে যাওয়ার দিকটি সাদৃশ্যপূর্ণ। 'নিমগাছ' গল্পে লেখক একটি নিমগাছের প্রতীকে গৃহকর্ম-নিপুণা এক লক্ষ্মীবউয়ের অপরিসীম আত্মত্যাগ তুলে ধরেছেন। নিমগাছের মতোই সেই বউটি সকলের উপকার করে। নিঃস্বার্থভাবে সে সকলের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে। নিমগাছ যেমন এর পাতা, বাকল, ছায়া ইত্যাদির মাধ্যমে সকলের উপকার করে লক্ষ্মীবউটিও অক্লান্ত পরিশ্রম করে সংসারের সবাইকে সুখে রাখে। 'নিমগাছ' গল্পে নিমগাছের রূপকে মূলত গৃহকর্ম-নিপুণা এক গৃহবধূর জীবনচিত্র অঙ্কিত হয়েছে। গৃহের গণ্ডিতে আবদ্ধ তার জীবন। পরিবারের প্রতিটি মানুষের জন্য তিনি অহর্নিশ কাজ করেন; বিসর্জন দেন নিজের সব ইচ্ছা, ভালো লাগা। কিন্তু বিনিময়ে তিনি পান না কিছুই। উদ্দীপকে আমাদের দেশের কৃষককে সব সাধকের বড় সাধক বলা হয়েছে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সকলের জন্য সে শস্য চাষ করে। কিন্তু সে বিন্দু পরিমাণ গর্ব করে না। নিঃস্বার্থভাবে আপন কাজ করে যায়। উদ্দীপকের সঙ্গে 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউটির পরিবারের জন্য স্বার্থহীন কাজ করে যাওয়ার দিকটি সাদৃশ্যপূর্ণ।

উত্তর

হ্যাঁ, উদ্দীপকটি 'নিমগাছ' গল্পের মূলভাবকে ধারণ করেছে। 'নিমগাছ' গল্পে লেখক নিমগাছের প্রতীকে গৃহকর্ম-নিপুণা এক লক্ষ্মীবউয়ের জীবনবাস্তবতার দিকটি তুলে ধরেছেন। তিনি প্রথমেই নিমগাছের মাধ্যমে মানুষের নানাভাবে উপকৃত হওয়ার দিকটি তুলে ধরেছেন এবং এর প্রতি মানুষের অযত্ন ও অবহেলার দিকটি তুলে ধরেছেন। এর মাধ্যমে তিনি মূলত লক্ষ্মীবউটির অপরিসীম আত্মত্যাগ, নারীর মানবিক মর্যাদা, পারিবারিক ও সামাজিক গুরুত্ব উপলব্ধি করার ইঙ্গিত দিয়েছেন। 'নিমগাছ' গল্পের গৃহবধূ সংসারে যেন এক যন্ত্রে পরিণত হয়েছেন। সবার আত্মতৃপ্তির জন্য তিনি সংসারের সব কাজ করে যান। নিজে কষ্ট সহ্য করে সবাইকে খুশি রাখেন। ইচ্ছা করলেও তিনি এই বন্ধন ছিন্ন করতে পারেন না। উদ্দীপকের কৃষকও তেমনই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল ফলান। মানুষের জন্য খাদ্যের জোগান দেন। কিন্তু তিনি কোনো গর্ব করেন না। সবাই তাদের চাষা বলে হেয় প্রতিপন্ন করে। তবু তিনি কাজ করা বন্ধ করেন না। যা 'নিমগাছ' গল্পের মূলভাবকে ধারণ করে। উদ্দীপকের কৃষক এবং 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউ উভয়ের জীবনই সংসারের বৃত্তে আবদ্ধ। সেই বৃত্তে তারা এমনভাবে আবদ্ধ যে, চাইলেও সেখান থেকে তারা বের হতে পারেন না। এভাবে তাদের জীবন একসূত্রে গাঁথা। তাই বলা যায়, উদ্দীপকটি 'নিমগাছ' গল্পের মূলভাবকে ধারণ করেছে।
SSCবাংলা ১ম পত্রনিমগাছ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ষাট বছরের বৃদ্ধ মকবুলের সাথে বিয়ে হয় তেরো বছরের টুনির। ধানভানা থেকে শুরু করে জমির কাজ সবই মকবুল টুনির দ্বারা করায়। টুনির কর্মদক্ষতার জন্য মকবুলের চাচাতো ভাই মন্ত্র টুনির রূপে ও গুণে মুগ্ধ। টুনি মাঝে মাঝে স্বপ্ন দেখে মঞ্জুর সাথে চলে যাওয়ার। কিন্তু সে যেতে পারে না। [যশোর বোর্ড ২০১৫]
ক
বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হয়?
খ
নিমগাছটার লোকটার সাথে চলে যেতে ইচ্ছে করে কেন?
গ
উদ্দীপকের মকবুল 'নিমগাছ' গল্পের কার প্রতিনিধি? ব্যাখ্যা কর।
ঘ
"টুনি যেন 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউ"- তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.নিমগাছটার লোকটার সাথে চলে যেতে ইচ্ছে করে কেন?

নিমগাছটার লোকটার সাথে চলে যেতে ইচ্ছে করে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হয়?

বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

(i) একটি ভাঙ্গা কুলার আত্মকথন: "আজ সমাদর না থাকলেও একদিন আমার কদর ছিল। সকলে আমাকে দিয়ে নানান কাজ করত। চাল পরিষ্কার, ধান থেকে চিটাগুলোকে আলাদা করা, আরও কত কী! কিন্তু এখন আমি বুড়ো হয়েছি। আজ চুলোর পাশে অনাদরে পড়ে আছি।” (ii) 'গাইবান্ধার নাকাইহাট এলাকায় শওকত আলী নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষক বাড়িতে গড়ে তুলেছেন বিলুপ্ত ও দুর্লভ প্রজাতির প্রায় এক হাজার ঔষধি ও ফলদ গাছের বাগান। সেই সঙ্গে বিলুপ্তপ্রায় ও দুর্লভ গাছের প্রজাতি ধরে রাখতে গাছের চারা দিচ্ছেন বিনামূল্যে।

Barisal · 2020

ক
'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটি কী?
খ
নিমগাছটা লোকটার সঙ্গে চলে যেতে পারে না কেন? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপক (ii) এর সাথে 'নিমগাছ' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
ঘ
"উদ্দীপক (i) এর আত্মকথনই যেন নিমগাছ গল্পের মূল সুর”- মন্তব্যটির যথার্থতা প্রতিপন্ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.নিমগাছটা লোকটার সঙ্গে চলে যেতে পারে না কেন? ব্যাখ্যা কর।

নিমগাছটা লোকটার সঙ্গে চলে যেতে পারে না কেন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটি কী?

'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

(i) “তরুতলে বসি পান্থ শ্রান্তি করে দূর ফল আস্বাদনে পায় আনন্দ প্রচুর। বিদায়ের কালে হাতে ডাল ভেঙ্গে লয়, তরু তবু অকাতর, কিছু নাহি কয়। (ii) নদী কভু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান, স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত বংশী করে নিজ সুরে অপরে মোহিত, শস্য জন্মাইয়া নাহি খায় জলধরে সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে।

Sylhet · 2020

ক
কবিরাজ কে?
খ
নিমগাছটির কেন কবির সাথে চলে যেতে ইচ্ছে করল?
গ
উদ্দীপক (i) এর সাথে 'নিমগাছ' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপক (ii) 'নিমগাছ' গল্পের সমগ্র ভাবকে তুলে ধরেছে কি? তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.নিমগাছটির কেন কবির সাথে চলে যেতে ইচ্ছে করল?

নিমগাছটির কেন কবির সাথে চলে যেতে ইচ্ছে করল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কবিরাজ কে?

কবিরাজ কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"টুনি যেন 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউ"- তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।উদ্দীপকের মকবুল 'নিমগাছ' গল্পের কার প্রতিনিধি? ব্যাখ্যা কর।নিমগাছটার লোকটার সাথে চলে যেতে ইচ্ছে করে কেন?বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হয়?"উদ্দীপক (i) এর আত্মকথনই যেন নিমগাছ গল্পের মূল সুর”- মন্তব্যটির যথার্থতা প্রতিপনউদ্দীপক (ii) এর সাথে 'নিমগাছ' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।নিমগাছটা লোকটার সঙ্গে চলে যেতে পারে না কেন? ব্যাখ্যা কর।'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটি কী?উদ্দীপক (ii) 'নিমগাছ' গল্পের সমগ্র ভাবকে তুলে ধরেছে কি? তোমার মতামত দাও।উদ্দীপক (i) এর সাথে 'নিমগাছ' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।নিমগাছটির কেন কবির সাথে চলে যেতে ইচ্ছে করল?কবিরাজ কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।