শেয়ারFacebookWhatsApp

"বিষয়বস্তুগত দিক ভিন্ন হলেও 'নিমগাছ' গল্পের মূল শিক্ষা অভিন্ন।”- মূল্যায়ন কর।

উত্তর: নারীর অবস্থান তুলে ধরায় "বিষয়বস্তুগত দিক ভিন্ন হলেও 'নিমগাছ' গল্পের মূল শিক্ষা অভিন্ন" মন্তব্যটি যথার্থ। 'নিমগাছ' গল্পে লেখক নিমগাছের প্রতীকে নারীর অপরিসীম আত্মত্যাগরে বিষয়টি তুলে ধরেছেন। নিমগাছ যেমন নীরবে মানুষের উপকার করে যায় অথচ নিমগাছের কোনো যত্ন নেওয়া হয় না তেমনই সংসারে নারীর অনেক অবদান থাকা সত্ত্বেও তাদের প্রতি অবহেলা করা হয়। আসলে গল্পটি নারীর মানবিক মর্যাদা, পারিবারিক ও সামাজিক গুরুত্ব উপলব্ধি করায়। উদ্দীপকের রহিমা বিয়ের পর থেকেই সংসারের হাল ধরে। সে চার দেয়ালে আবদ্ধ, কেননা তার স্বাধীনতা নেই। সে তার ছেলেপুলে নাতিপুতি নিয়ে এক মায়ার বন্ধনে জড়িয়ে গেছে। উদ্দীপকের এই বিষয়বস্তু 'নিমগাছ' গল্পেও লেখক প্রতীকের আড়ালে তুলে ধরেছেন। এই গল্পে নিমগাছের পাতা, বাকল, ডাল, ছায়া এমনকি বাতাস পর্যন্ত উপকারী বলা হয়েছে। কবিরাজ তার চিকিৎসার কাজে, সাধারণ মানুষ প্রাত্যহিক প্রয়োজনে নিমগাছকে অনবরত ব্যবহার করে থাকে। কিন্তু কেউই এই গাছের সামান্য যত্ন নেয় না। একদিন একজন কবি তার রূপ ও গুণের প্রশংসা করলে নিমগাছের তার সঙ্গে চলে যেতে ইচ্ছে করে, কিন্তু মাটির অনেক গভীরে তার শিকড় চলে যাওয়ায় সে যেতে পারে না। এখানে লেখক মূলত 'নিমগাছ' গল্পটির নিমগাছ সূত্রে নারীর অপরিসীম আত্মত্যাগ দেখিয়েছেন। উদ্দীপকে রহিমা নামক এক গৃহিণীর জীবনচিত্র বিধৃত হয়েছে। আর 'নিমগাছ' গল্পে পুরো অংশজুড়ে নিমগাছের উপকারিতা ও তার প্রতি অযত্নের কথা বলা হলেও লেখক শেষ বাক্যে একজন গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউয়ের কাহিনি উপস্থাপন করেছেন। তাই দেখা যাচ্ছে, আপাতদৃষ্টিতে উদ্দীপক ও 'নিমগাছ' গল্পের বিষয়বস্তু ভিন্ন হলেও দুটির মূল শিক্ষা এক। উদ্দীপক ও 'নিমগাছ' গল্প পড়ে নারীর মানবিক মর্যাদা, পারিবারিক ও সামাজিক গুরুত্ব উপলব্ধি করা যায়। সুতরাং প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

SSC বাংলা ১ম পত্র নিমগাছ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · নিমগাছ · সৃজনশীল

"বিষয়বস্তুগত দিক ভিন্ন হলেও 'নিমগাছ' গল্পের মূল শিক্ষা অভিন্ন।”- মূ…

উদ্দীপক

বাড়ির গৃহিণী রহিমা বিয়ের পর থেকে সংসারের হাল ধরে। কোনোভাবেই সে বাড়ির চার দেয়াল থেকে বের হতে পারে না। কেননা তার আর সে স্বাধীনতা নেই। সে তার ছেলেপুলে নাতিপুতি নিয়ে এক মায়ার বন্ধনে জড়িয়ে গেছে।

Dinajpur · 2025

উত্তর

নিমের হাওয়া ভালো।

উত্তর

ঔষধি গুণের কারণে কবিরাজরা নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ। নিমগাছ ঔষধি গুণসম্পন্ন গাছ। নিমপাতা চর্মরোগের অব্যর্থ মহৌষধ। খোস-পাঁচড়া, দাদ, হাজা, চুলকানিতে নিমপাতা ও নিমগাছের ছাল অত্যন্ত উপকারী। নিমের কচিপাতা যকৃতের জন্য অত্যন্ত উপকারী। নিমের কচি ডাল চিবালে দাঁত ভালো থাকে। আর এসব ঔষধি গুণের কারণে কবিরাজরা নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ।

উত্তর

উদ্দীপকের সঙ্গে 'নিমগাছ' গল্পের যে বৈশিষ্ট্যের মিল পাওয়া যায় তা হলো নিমগাছের প্রতীকে উপস্থাপিত গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউটির বৃত্তাবদ্ধ দশার। 'নিমগাছ' গল্পে লেখক নিমগাছের প্রতীকে সংসারে নারীর অবস্থানের বিষয়টি তুলে ধরেছেন। একটা সংসার গঠনে নারীর অবদান অপরিসীম। অথচ নারীদের সেই অর্থে মূল্যায়ন করা হয় না। নারীরা অনেক সময় ইচ্ছা হলেও সংসার ছেড়ে দূরে যেতে পারেন না, কারণ তারা সংসারের মায়ায় জড়িয়ে যান। উদ্দীপকে গৃহিণী রহিমার কথা বলা হয়েছে যে বিয়ের পর থেকে সংসারের হাল ধরেছে। কোনোভাবেই সে বাড়ির চার দেয়াল থেকে বের হতে পারে না, কারণ তার আর সেই স্বাধীনতা নেই। সে তার ছেলেপুলে নাতিপুতি নিয়ে এক মায়ার বন্ধনে জড়িয়ে গিয়েছে। উদ্দীপকের এই গৃহিণী রহিমা যেন 'নিমগাছ' গল্পের নিমগাছের অন্তরালে প্রতীক চরিত্র গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউ। এ গল্পে নিমগাছের রূপকে মূলত গৃহকর্মে নিপুণা এক অবহেলিত গৃহবধূর জীবনচিত্র অঙ্কিত হয়েছে। গৃহের গণ্ডিতে আবদ্ধ তার জীবন। পরিবারের প্রতিটি মানুষের কাজে লাগে সে। সে তার সকল ইচ্ছা ও ভালো লাগা বিসর্জন দিয়ে পরাধীনভাবে বাঁচে। কিন্তু বিনিময়ে অবহেলা পেলেও সে কোথাও যেতে পারে না। সংসার ও সংসারের মানুষের মায়ায় জড়িয়ে যায় সে। উদ্দীপকের সঙ্গে 'নিমগাছ' গল্পের বৃত্তাবদ্ধ এই গৃহকর্ম নিপুণা বউটির বৈশিষ্ট্যের মিল পাওয়া যায়।

উত্তর

নারীর অবস্থান তুলে ধরায় "বিষয়বস্তুগত দিক ভিন্ন হলেও 'নিমগাছ' গল্পের মূল শিক্ষা অভিন্ন" মন্তব্যটি যথার্থ। 'নিমগাছ' গল্পে লেখক নিমগাছের প্রতীকে নারীর অপরিসীম আত্মত্যাগরে বিষয়টি তুলে ধরেছেন। নিমগাছ যেমন নীরবে মানুষের উপকার করে যায় অথচ নিমগাছের কোনো যত্ন নেওয়া হয় না তেমনই সংসারে নারীর অনেক অবদান থাকা সত্ত্বেও তাদের প্রতি অবহেলা করা হয়। আসলে গল্পটি নারীর মানবিক মর্যাদা, পারিবারিক ও সামাজিক গুরুত্ব উপলব্ধি করায়। উদ্দীপকের রহিমা বিয়ের পর থেকেই সংসারের হাল ধরে। সে চার দেয়ালে আবদ্ধ, কেননা তার স্বাধীনতা নেই। সে তার ছেলেপুলে নাতিপুতি নিয়ে এক মায়ার বন্ধনে জড়িয়ে গেছে। উদ্দীপকের এই বিষয়বস্তু 'নিমগাছ' গল্পেও লেখক প্রতীকের আড়ালে তুলে ধরেছেন। এই গল্পে নিমগাছের পাতা, বাকল, ডাল, ছায়া এমনকি বাতাস পর্যন্ত উপকারী বলা হয়েছে। কবিরাজ তার চিকিৎসার কাজে, সাধারণ মানুষ প্রাত্যহিক প্রয়োজনে নিমগাছকে অনবরত ব্যবহার করে থাকে। কিন্তু কেউই এই গাছের সামান্য যত্ন নেয় না। একদিন একজন কবি তার রূপ ও গুণের প্রশংসা করলে নিমগাছের তার সঙ্গে চলে যেতে ইচ্ছে করে, কিন্তু মাটির অনেক গভীরে তার শিকড় চলে যাওয়ায় সে যেতে পারে না। এখানে লেখক মূলত 'নিমগাছ' গল্পটির নিমগাছ সূত্রে নারীর অপরিসীম আত্মত্যাগ দেখিয়েছেন। উদ্দীপকে রহিমা নামক এক গৃহিণীর জীবনচিত্র বিধৃত হয়েছে। আর 'নিমগাছ' গল্পে পুরো অংশজুড়ে নিমগাছের উপকারিতা ও তার প্রতি অযত্নের কথা বলা হলেও লেখক শেষ বাক্যে একজন গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউয়ের কাহিনি উপস্থাপন করেছেন। তাই দেখা যাচ্ছে, আপাতদৃষ্টিতে উদ্দীপক ও 'নিমগাছ' গল্পের বিষয়বস্তু ভিন্ন হলেও দুটির মূল শিক্ষা এক। উদ্দীপক ও 'নিমগাছ' গল্প পড়ে নারীর মানবিক মর্যাদা, পারিবারিক ও সামাজিক গুরুত্ব উপলব্ধি করা যায়। সুতরাং প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্রনিমগাছ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ষাট বছরের বৃদ্ধ মকবুলের সাথে বিয়ে হয় তেরো বছরের টুনির। ধানভানা থেকে শুরু করে জমির কাজ সবই মকবুল টুনির দ্বারা করায়। টুনির কর্মদক্ষতার জন্য মকবুলের চাচাতো ভাই মন্ত্র টুনির রূপে ও গুণে মুগ্ধ। টুনি মাঝে মাঝে স্বপ্ন দেখে মঞ্জুর সাথে চলে যাওয়ার। কিন্তু সে যেতে পারে না। [যশোর বোর্ড ২০১৫]
ক
বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হয়?
খ
নিমগাছটার লোকটার সাথে চলে যেতে ইচ্ছে করে কেন?
গ
উদ্দীপকের মকবুল 'নিমগাছ' গল্পের কার প্রতিনিধি? ব্যাখ্যা কর।
ঘ
"টুনি যেন 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউ"- তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.নিমগাছটার লোকটার সাথে চলে যেতে ইচ্ছে করে কেন?

নিমগাছটার লোকটার সাথে চলে যেতে ইচ্ছে করে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হয়?

বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

(i) একটি ভাঙ্গা কুলার আত্মকথন: "আজ সমাদর না থাকলেও একদিন আমার কদর ছিল। সকলে আমাকে দিয়ে নানান কাজ করত। চাল পরিষ্কার, ধান থেকে চিটাগুলোকে আলাদা করা, আরও কত কী! কিন্তু এখন আমি বুড়ো হয়েছি। আজ চুলোর পাশে অনাদরে পড়ে আছি।” (ii) 'গাইবান্ধার নাকাইহাট এলাকায় শওকত আলী নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষক বাড়িতে গড়ে তুলেছেন বিলুপ্ত ও দুর্লভ প্রজাতির প্রায় এক হাজার ঔষধি ও ফলদ গাছের বাগান। সেই সঙ্গে বিলুপ্তপ্রায় ও দুর্লভ গাছের প্রজাতি ধরে রাখতে গাছের চারা দিচ্ছেন বিনামূল্যে।

Barisal · 2020

ক
'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটি কী?
খ
নিমগাছটা লোকটার সঙ্গে চলে যেতে পারে না কেন? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপক (ii) এর সাথে 'নিমগাছ' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
ঘ
"উদ্দীপক (i) এর আত্মকথনই যেন নিমগাছ গল্পের মূল সুর”- মন্তব্যটির যথার্থতা প্রতিপন্ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.নিমগাছটা লোকটার সঙ্গে চলে যেতে পারে না কেন? ব্যাখ্যা কর।

নিমগাছটা লোকটার সঙ্গে চলে যেতে পারে না কেন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটি কী?

'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

(i) “তরুতলে বসি পান্থ শ্রান্তি করে দূর ফল আস্বাদনে পায় আনন্দ প্রচুর। বিদায়ের কালে হাতে ডাল ভেঙ্গে লয়, তরু তবু অকাতর, কিছু নাহি কয়। (ii) নদী কভু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান, স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত বংশী করে নিজ সুরে অপরে মোহিত, শস্য জন্মাইয়া নাহি খায় জলধরে সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে।

Sylhet · 2020

ক
কবিরাজ কে?
খ
নিমগাছটির কেন কবির সাথে চলে যেতে ইচ্ছে করল?
গ
উদ্দীপক (i) এর সাথে 'নিমগাছ' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপক (ii) 'নিমগাছ' গল্পের সমগ্র ভাবকে তুলে ধরেছে কি? তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.নিমগাছটির কেন কবির সাথে চলে যেতে ইচ্ছে করল?

নিমগাছটির কেন কবির সাথে চলে যেতে ইচ্ছে করল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কবিরাজ কে?

কবিরাজ কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"টুনি যেন 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউ"- তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।উদ্দীপকের মকবুল 'নিমগাছ' গল্পের কার প্রতিনিধি? ব্যাখ্যা কর।নিমগাছটার লোকটার সাথে চলে যেতে ইচ্ছে করে কেন?বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হয়?"উদ্দীপক (i) এর আত্মকথনই যেন নিমগাছ গল্পের মূল সুর”- মন্তব্যটির যথার্থতা প্রতিপনউদ্দীপক (ii) এর সাথে 'নিমগাছ' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।নিমগাছটা লোকটার সঙ্গে চলে যেতে পারে না কেন? ব্যাখ্যা কর।'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটি কী?উদ্দীপক (ii) 'নিমগাছ' গল্পের সমগ্র ভাবকে তুলে ধরেছে কি? তোমার মতামত দাও।উদ্দীপক (i) এর সাথে 'নিমগাছ' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।নিমগাছটির কেন কবির সাথে চলে যেতে ইচ্ছে করল?কবিরাজ কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।