'আর কি হে হবে দেখা?'- কবি এরূপ সংশয় প্রকাশ করেছেন কেন?
উত্তর: কবির সংশয়ের কারণ তাঁর স্বদেশের সান্নিধ্য লাভের অনিশ্চয়তা। কবি তাঁর মাতৃভূমিকে গভীরভাবে ভালোবাসেন। আর তাই প্রবাসে থেকেও তিনি মাতৃভূমির প্রিয় নদ কপোতাক্ষের কথা ভেবে বিভোর হন। কপোতাক্ষের মধুর স্মৃতি তাঁর মনে সদা জাগরুক। সংগত কারণেই দীর্ঘ প্রবাস জীবনে প্রিয় নদের সান্নিধ্য লাভের ব্যাকুলতা থেকে তাঁর মনে সংশয়ের সৃষ্টি হয় যে, তিনি আর কপোতাক্ষের দেখা পাবেন কি না।
SSC বাংলা ১ম পত্র কপোতাক্ষ নদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · কপোতাক্ষ নদ · সৃজনশীল
'আর কি হে হবে দেখা?'- কবি এরূপ সংশয় প্রকাশ করেছেন কেন?
উত্তর