সাদৃশ্যগত দিক হতে শুভ বাবুর উপলব্ধিটি 'কপোতাক্ষ নদ' কবিতার কবির উপলব্ধির সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: সাদৃশ্যগত দিক থেকে শুভ বাবুর উপলব্ধিটি 'কপোতাক্ষ নদ' কবিতার কবির উপলব্ধির সঙ্গে প্রায় সবটুকুই সংগতিপূর্ণ। • জন্মভূমি স্বদেশের কাছে মানুষ চিরঋণী। কেউ প্রবাসে গেলেও তার অন্তরজুড়ে স্বদেশের প্রতি গভীর ভালোবাসা বিরাজ করে। • উদ্দীপকে শুভ বাবু নামক এক প্রবাসীর স্বদেশানুরাগ তুলে ধরা হয়েছে। তিনি সরকারি বৃত্তি নিয়ে আমেরিকায় গিয়ে পড়াশুনা করে সে দেশেই চাকরি শুরু করেন। সে দেশে তিনি অনেক অর্থ-বিত্তের মালিক হয়েও সুখী নন। কারণ, জন্মভূমি বাংলার শ্যামল প্রকৃতিকে তিনি ভুলতে পারেন না। তার জন্মভূমির আঁকাবাঁকা পাহাড়ি পথ, নদীতীরের সূর্যাস্তের দৃশ্য মনে পড়ে। 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তাঁর অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। তিনি শৈশব-কৈশোরের স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদকে ভুলতে পারেন না। এভাবে স্বদেশানুরাগের উপলব্ধিতে উদ্দীপকের শুভ বাবু এবং 'কপোতাক্ষ নদ' কবিতার কবি পরস্পর সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র কপোতাক্ষ নদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · কপোতাক্ষ নদ · সৃজনশীল
সাদৃশ্যগত দিক হতে শুভ বাবুর উপলব্ধিটি 'কপোতাক্ষ নদ' কবিতার কবির উপল…
উদ্দীপক
Mymensingh · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর