উদ্দীপকের স্তবক-১ এ 'কপোতাক্ষ নদ' কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের স্তবক-১-এ 'কপোতাক্ষ নদ' কবিতার স্মৃতিকাতরতার দিকটি ফুটে উঠেছে। জন্মভূমির সঙ্গে মানুষের সম্পর্ক অত্যন্ত নিবিড়। জীবন-জীবিকার তাগিদে মানুষ অন্য দেশে গেলে স্বদেশের মাটি ও মানুষের প্রতি গভীর ভালোবাসা জেগে ওঠে। উদ্দীপক-১-এ ফেলে আসা দিনের স্মৃতির কথা বলা হয়েছে। এখানে কবিকে তাঁর ফেলে আসা দিনগুলো পিছু ডাকে, তাঁকে বেদনাহত করে। এ বিষয়টি 'কপোতাক্ষ নদ' কবিতায় প্রতিফলিত কবির স্মৃতিকাতরতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কবি দূর প্রবাসে বসে কপোতাক্ষ নদকে স্মরণ করেন। এই নদের সঙ্গে জড়ানো তাঁর স্মৃতিময় দিনগুলোর কথা ভেবে তিনি আবেগে আপ্লুত হয়েছেন। অবচেতন মনে তিনি এই নদের কলকল ধ্বনি শুনতে পান। উদ্দীপকের কবিতাংশেও কবির অনুরূপ আবেগ প্রতিফলিত হয়েছে।
SSC বাংলা ১ম পত্র কপোতাক্ষ নদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · কপোতাক্ষ নদ · সৃজনশীল
উদ্দীপকের স্তবক-১ এ 'কপোতাক্ষ নদ' কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা বর্…
উদ্দীপক
Dinajpur · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর