শেয়ারFacebookWhatsApp

উদ্দীপক (i)-এ 'কপোতাক্ষ নদ' কবিতার কোন দিকটির প্রতিফলন ঘটেছে? তা ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপক (i)-এ 'কপোতাক্ষ নদ' কবিতার স্বদেশপ্রেমের দিকটির প্রতিফলন ঘটেছে। 'কপোতাক্ষ নদ' কবিতায় দেখা যায়, কবি প্রবাস জীবনেও স্বদেশপ্রেমে কাতর। কবি প্রথম জীবনে ইংরেজি সাহিত্যের প্রতি অনুরক্ত হয়ে মাতৃভূমি ছেড়ে প্রবাসে চলে যান। কিন্তু ফ্রান্সের ভার্সাই নগরীতে গিয়ে তিনি বুঝতে পারেন মাতৃভূমি ও মাতৃভাষার প্রকৃত গুরুত্ব। আবার এ কবিতায় কবির শৈশবের নদ কপোতাক্ষকে কেন্দ্র করে ভালোবাসার তীব্র অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে। জন্মভূমির এই নদ কবিকে যেন মায়ের স্নেহাদরে বেঁধে রেখেছে। কিছুতে তিনি তাকে ভুলতে পারেন না। উদ্দীপক (i)-এ নিজের জন্মভূমি বাংলাদেশকে ভালোবাসার আকুতি প্রকাশ পেয়েছে। উদ্দীপকের কথককে একজন খাঁটি দেশপ্রেমিক বললে অত্যুক্তি হবে না। কেননা সবাই যেখানে খুশি চলে যাক। তিনি কোথাও যাবেন না। তিনি নাড়ির টানে স্বদেশেই থাকবেন। স্বদেশের আলো বাতাস, বৃক্ষ-লতাই তার কাছে প্রিয়। এগুলোর সাথে তার মায়ার বন্ধন তৈরি হয়েছে। যা কখনোই ছিন্ন করা যাবে না। তিনি স্বদেশকে দেখবেন মায়াবী চোখে। যেখানে ভোরের বাতাসে কাঁঠালপাতা ঝরে পড়ে। এমন স্বদেশপ্রেমচেতনা 'কপোতাক্ষ নদ' কবিতার কবির মধ্যেও লক্ষণীয়। এ নদের মাধ্যমে কবির গভীর দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটেছে। যার প্রতিফলন (i)-নং উদ্দীপকেও বিদ্যমান।

SSC বাংলা ১ম পত্র কপোতাক্ষ নদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · কপোতাক্ষ নদ · সৃজনশীল

উদ্দীপক (i)-এ 'কপোতাক্ষ নদ' কবিতার কোন দিকটির প্রতিফলন ঘটেছে? তা ব্…

উদ্দীপক

(i) তোমরা যেখানে সাধ চলে যাও-আমি এই বাংলার পারে রয়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে, (ii) চলে যায় কুয়াশায়,- তবু জানি কোনোদিন পৃথিবীর ভিড়ে হারাব না তারে আমি- সে যে আছে আমার এ বাংলার তীরে।

Comilla · 2023

উত্তর

মাইকেল মধুসূদন দত্তের অমরকীর্তি হলো মেঘনাদ-বধ কাব্য।

উত্তর

উদ্ধৃত পঙ্কক্তির মাধ্যমে কবি কপোতাক্ষ নদের প্রতি তাঁর মাতৃপ্রতিম স্নেহাভিলাষ ও দেশপ্রেমকে বোঝাতে চেয়েছেন। কবি দীর্ঘসময় দেশ ছেড়ে প্রবাসী হয়েছেন। সেখানে বিভিন্ন স্থান পরিভ্রমণে তিনি অনেক নদনদীর সাক্ষাৎ পেয়েছেন। কিন্তু সেগুলো কবির অন্তরের তৃষ্ণা মিটাতে পারেনি। কারণ একমাত্র কপোতাক্ষকে তিনি মাতৃরূপে বন্দনা করেন; যা তাঁর দেশপ্রেমেরও স্মারক। এ কারণে এ নদের স্নেহরূপ বারিধারাই কেবল তাঁর তৃষ্ণা নিবারণ করতে পারে।

উত্তর

উদ্দীপক (i)-এ 'কপোতাক্ষ নদ' কবিতার স্বদেশপ্রেমের দিকটির প্রতিফলন ঘটেছে। 'কপোতাক্ষ নদ' কবিতায় দেখা যায়, কবি প্রবাস জীবনেও স্বদেশপ্রেমে কাতর। কবি প্রথম জীবনে ইংরেজি সাহিত্যের প্রতি অনুরক্ত হয়ে মাতৃভূমি ছেড়ে প্রবাসে চলে যান। কিন্তু ফ্রান্সের ভার্সাই নগরীতে গিয়ে তিনি বুঝতে পারেন মাতৃভূমি ও মাতৃভাষার প্রকৃত গুরুত্ব। আবার এ কবিতায় কবির শৈশবের নদ কপোতাক্ষকে কেন্দ্র করে ভালোবাসার তীব্র অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে। জন্মভূমির এই নদ কবিকে যেন মায়ের স্নেহাদরে বেঁধে রেখেছে। কিছুতে তিনি তাকে ভুলতে পারেন না। উদ্দীপক (i)-এ নিজের জন্মভূমি বাংলাদেশকে ভালোবাসার আকুতি প্রকাশ পেয়েছে। উদ্দীপকের কথককে একজন খাঁটি দেশপ্রেমিক বললে অত্যুক্তি হবে না। কেননা সবাই যেখানে খুশি চলে যাক। তিনি কোথাও যাবেন না। তিনি নাড়ির টানে স্বদেশেই থাকবেন। স্বদেশের আলো বাতাস, বৃক্ষ-লতাই তার কাছে প্রিয়। এগুলোর সাথে তার মায়ার বন্ধন তৈরি হয়েছে। যা কখনোই ছিন্ন করা যাবে না। তিনি স্বদেশকে দেখবেন মায়াবী চোখে। যেখানে ভোরের বাতাসে কাঁঠালপাতা ঝরে পড়ে। এমন স্বদেশপ্রেমচেতনা 'কপোতাক্ষ নদ' কবিতার কবির মধ্যেও লক্ষণীয়। এ নদের মাধ্যমে কবির গভীর দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটেছে। যার প্রতিফলন (i)-নং উদ্দীপকেও বিদ্যমান।

উত্তর

উদ্দীপক (ii)-এ ফুটে ওঠা দিকটি 'কপোতাক্ষ নদ' কবিতার সম্পূর্ণভাবের প্রতিফলন নয়- মন্তব্যটি যৌক্তিক। 'কপোতাক্ষ নদ' কবিতাটিতে কবির শৈশব স্মৃতির নানা ঘটনা প্রকাশ পেয়েছে। কবি প্রবাসে বসে সেই স্মৃতির আপলনা এঁকে চলেছেন। যেখানে বর্তমানে স্থান পাচ্ছে স্বদেশপ্রেমের চেতনা ও গুরুত্ব। প্রবাসে গিয়ে তিনি বুঝতে পারেন মাতৃভূমি কতটা গুরুত্বপূর্ণ। উদ্দীপক (ii)-এ এমন স্মৃতিভাবনা প্রতিফলিত হয়নি। এখানে দেখা যায় প্রিয় কোনো জিনিস চলে যাবে। তাতে উদ্দীপকের কথকের কোনো চিন্তা হয় না। যে চলে যাবে সে তো যাবেই- তাকে আটকিয়ে রাখার ক্ষমতা কারোরই নেই। কিন্তু কথকের মন যে মানে না। এতে বাংলার কোথাও না কোথাও তাকে খুঁজে পাবে সে। তার এমন বিশ্বাস স্বদেশপ্রেমেরই নামান্তর। তবে এর পরিসর খুবই স্বল্প। 'কপোতাক্ষ নদ' কবিতাটিতে শৈশবের নদীকেন্দ্রিক কবিমনের তীব্র অনুভূতি প্রকাশিত হয়েছে। এই নদের কাছে কবির সবিনয় মিনতি, বন্ধুভাবে তাকে তিনি স্নেহাদরে যেমন স্মরণ করেন; কপোতাক্ষও যেন একইভাবে তাকে সস্নেহে স্মরণ করে। কবির মনের এমন কাতরতা প্রবাস জীবনে স্বদেশের প্রতি গভীর দেশপ্রেমেরই বহিঃপ্রকাশ। (ii)-নং উদ্দীপকে এমন গভীর দেশপ্রেমচেতনা ফুটে উঠেনি। তবে ভিন্ন আঙ্গিকে স্বল্প পরিসরে প্রিয় জিনিস না হারানো বক্তব্যে দেশপ্রেম ফুটে উঠেছে। তাই বিষয়ের বিস্তৃতি, স্মৃতিময় শৈশব আর প্রবাস জীবনে জাগ্রত দেশপ্রেমের দিক থেকে যৌক্তিকভাবেই বলা যায় (ii)-নং উদ্দীপক আলোচ্য কবিতার সম্পূর্ণ ভাবের প্রতিফলন নয় আংশিক প্রতিফলন।
SSCবাংলা ১ম পত্রকপোতাক্ষ নদ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শুভ বাবু প্রায় এক যুগ আগে সরকারি বৃত্তি নিয়ে আমেরিকায় যান। পড়াশোনা শেষে সেখানেই একটি বিশ্ববিদ্যালয়ে চাকরিতে যোগদান করেন। ব্যক্তিজীবনে তিনি প্রচুর বিত্ত-বৈভবের মালিক হয়েছেন। কিন্তু, তারপরও তিনি সুখী নন। বিদেশে থেকেও সেখানকার প্রকৃতি-পরিবেশ, লোকালয় কোনোকিছুই তাকে আকৃষ্ট করতে পারেনি। কাজের অবসরে মনটা শুধু পড়ে থাকে বাংলার সবুজ শ্যামল প্রান্তরে। যেখানে রয়েছে আঁকাবাঁকা পাহাড়ি পথ, নদীতীরের সূর্যাস্তের দৃশ্য, সবুজ বনানী- কেটেছে তার শৈশব থেকে যৌবনের অফুরান সোনালি দিন।

Mymensingh · 2020

ক
সনেটের অষ্টকে মূলত কী রয়েছে?
খ
'আর কি হে হবে দেখা?'- কবির এ সংশয়ের কারণ কী? ব্যাখ্যা কর।
গ
সাদৃশ্যগত দিক হতে শুভ বাবুর উপলব্ধিটি 'কপোতাক্ষ নদ' কবিতার কবির উপলব্ধির সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে 'কপোতাক্ষ নদ' কবিতার মূলভাবের প্রতিফলন ঘটেছে। – মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'আর কি হে হবে দেখা?'- কবির এ সংশয়ের কারণ কী? ব্যাখ্যা কর।

'আর কি হে হবে দেখা?'- কবির এ সংশয়ের কারণ কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সনেটের অষ্টকে মূলত কী রয়েছে?

সনেটের অষ্টকে মূলত কী রয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

স্তবক-১: মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। স্তবক ২: এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানি সে যে আমার জন্মভূমি।

Dinajpur · 2020

ক
'কপোতাক্ষ নদ' কবিতার প্রথম আট চরণের অন্ত্যমিল কী?
খ
'দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে।'- ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের স্তবক-১ এ 'কপোতাক্ষ নদ' কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা বর্ণনা কর।
ঘ
“উদ্দীপকের স্তবক-২ 'কপোতাক্ষ নদ' কবিতার মূল চেতনাকে ধারণ করেছে।”- উক্তিটি মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে।'- ব্যাখ্যা কর।

'দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে।'- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'কপোতাক্ষ নদ' কবিতার প্রথম আট চরণের অন্ত্যমিল কী?

'কপোতাক্ষ নদ' কবিতার প্রথম আট চরণের অন্ত্যমিল কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আবেদীন সাহেব উচ্চশিক্ষা গ্রহণ করেও স্বদেশে কোনো ভালো চাকরি জোগাড় করতে না পেরে সুদূর আমেরিকায় চলে যান। সেখানে তিনি ভালো বেতনে একটি চাকরি পেলেও কোনোভাবেই মন বসাতে পারছেন না। তাঁর শুধু মনে পড়ে স্বদেশের কথা, দেশের মানুষের কথা এবং দেশের রূপ-বৈচিত্র্যের কথা।

Comilla · 2020

ক
'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে কী প্রকাশিত হয়েছে?
খ
কবি স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর প্রতি কীভাবে প্রকাশ করেছেন?
গ
উদ্দীপকের আবেদীন সাহেবের প্রবাসে মন না বসা 'কপোতাক্ষ নদ' কবিতার কোন দিকটি ইঙ্গিত করে তা ব্যাখ্যা কর।
ঘ
“উদ্দীপকের ভাববস্তুতে 'কপোতাক্ষ নদ' কবিতার সমগ্র দিক প্রতিফলিত হয়নি।”- মন্তব্যটির সত্যতা নির্ণয় কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.কবি স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর প্রতি কীভাবে প্রকাশ করেছেন?

কবি স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর প্রতি কীভাবে প্রকাশ করেছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে কী প্রকাশিত হয়েছে?

'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে কী প্রকাশিত হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে 'কপোতাক্ষ নদ' কবিতার মূলভাবের প্রতিফলন ঘটেছে। – মন্তব্যটির যথার্থতা নিরসাদৃশ্যগত দিক হতে শুভ বাবুর উপলব্ধিটি 'কপোতাক্ষ নদ' কবিতার কবির উপলব্ধির সাথে কত'আর কি হে হবে দেখা?'- কবির এ সংশয়ের কারণ কী? ব্যাখ্যা কর।সনেটের অষ্টকে মূলত কী রয়েছে?“উদ্দীপকের স্তবক-২ 'কপোতাক্ষ নদ' কবিতার মূল চেতনাকে ধারণ করেছে।”- উক্তিটি মূল্যাউদ্দীপকের স্তবক-১ এ 'কপোতাক্ষ নদ' কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা বর্ণনা কর।'দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে।'- ব্যাখ্যা কর।'কপোতাক্ষ নদ' কবিতার প্রথম আট চরণের অন্ত্যমিল কী?“উদ্দীপকের ভাববস্তুতে 'কপোতাক্ষ নদ' কবিতার সমগ্র দিক প্রতিফলিত হয়নি।”- মন্তব্যটিউদ্দীপকের আবেদীন সাহেবের প্রবাসে মন না বসা 'কপোতাক্ষ নদ' কবিতার কোন দিকটি ইঙ্গিতকবি স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর প্রতি কীভাবে প্রকাশ করেছেন?'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে কী প্রকাশিত হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।