"কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে" বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: উদ্ধৃত পঙ্কক্তির মাধ্যমে কবি কপোতাক্ষ নদের প্রতি তাঁর মাতৃপ্রতিম স্নেহাভিলাষ ও দেশপ্রেমকে বোঝাতে চেয়েছেন। কবি দীর্ঘসময় দেশ ছেড়ে প্রবাসী হয়েছেন। সেখানে বিভিন্ন স্থান পরিভ্রমণে তিনি অনেক নদনদীর সাক্ষাৎ পেয়েছেন। কিন্তু সেগুলো কবির অন্তরের তৃষ্ণা মিটাতে পারেনি। কারণ একমাত্র কপোতাক্ষকে তিনি মাতৃরূপে বন্দনা করেন; যা তাঁর দেশপ্রেমেরও স্মারক। এ কারণে এ নদের স্নেহরূপ বারিধারাই কেবল তাঁর তৃষ্ণা নিবারণ করতে পারে।
SSC বাংলা ১ম পত্র কপোতাক্ষ নদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · কপোতাক্ষ নদ · সৃজনশীল
"কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে" বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর