শেয়ারFacebookWhatsApp

উদ্দীপক-২-এ 'কপোতাক্ষ নদ' কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা বর্ণনা করো।

উত্তর: উদ্দীপক-২এ স্মৃতিকাতরতা প্রকাশ পেয়েছে, যা 'কপোতাক্ষ নদ' কবিতার অন্যতম প্রধান বিষয়। 'কপোতাক্ষ নদ' কবিতার কবি মাইকেল মধুসূদন দত্ত প্রবাসে বসে স্বদেশের তথা নিজ গ্রামের প্রতি গভীর আকর্ষণ অনুভব করেন। স্মৃতিকাতরাতায় বিভোর কবি অনেকটা বেদনার্ত হয়ে পড়েন শৈশবের নানা স্মৃতি বিজড়িত স্থানকে মনে করে। পরম যত্নে লালিত-পালিত হয়ে যে স্নেহচ্ছায়ায় তিনি বেড়ে উঠেছেন আজ তা থেকে অনেক দূরে। যে ইংরেজি সাহিত্য. যে বিদেশী সংস্কৃতি তাকে এতো বেশি টানতো আজ সব তুচ্ছ মনে হচ্ছে কবির। আজ শৈশবের স্মৃতিবিজড়িত সেই 'কপোতাক্ষ নদ' এর কাছে বাকি সব তুচ্ছ। তিনি কপোতাক্ষের শীতল জলে অবগাহন করে প্রাণ জুড়াতে চান। নদীর সেই কলকল ধ্বনি আজ কবিকে মন্ত্রমুগ্ধের মতো আবিষ্ট করে রেখেছে। তিনি সেই স্মৃতির দেশে ফিরে আসার জন্য ব্যকুল হয়ে আছেন। মূলত উদ্দীপক-২ ও 'কপোতাক্ষ নদ' কবিতায় স্মৃতিকাতরতার বিষয়টি প্রাধান্য পেয়েছে। যে দিক বিচারে উদ্দীপক-২ ও 'কপোতাক্ষ নদ' কবিতাটি সম্পর্কযুক্ত।

SSC বাংলা ১ম পত্র কপোতাক্ষ নদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · কপোতাক্ষ নদ · সৃজনশীল

উদ্দীপক-২-এ 'কপোতাক্ষ নদ' কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা বর্ণনা করো।

উদ্দীপক

উদ্দীপক-১ : ধন ধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। উদ্দীপক-২ : 'হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো-ষোলো একদিন শেষে ফিরিবারে দেশে বড়োই বাসনা হলো। অবারিত মাঠ, গগন ললাট চুমে তব পদধূলি- ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোটো ছোটো গ্রামগুলি।'

Barisal · 2024

উত্তর

সনেট এর বাংলা প্রতিশব্দ চতুর্দশপদী কবিতা।

উত্তর

কবির কাছে জন্মভূমি মায়ের মতো বলে কপোতাক্ষ নদকে তিনি 'দুগ্ধ-স্রোতোরূপী' বলেছেন। কপোতাক্ষ কবির স্নৃতিবিজড়িত একটি নদ। মা যেমন তার সন্তানকে নিবিড় মমতায় বুকের দুধ পান করিয়ে বাঁচিয়ে রাখেন, তেমনি কপোতাক্ষের জল বাংলার জনপদের মাঝে প্রাণসঞ্চার করে। তাই কবি কপোতাক্ষ নদের জলকে 'দুগ্ধ-স্রোতোরূপী' হিসেবে আখ্যায়িত করেছেন।

উত্তর

উদ্দীপক-২এ স্মৃতিকাতরতা প্রকাশ পেয়েছে, যা 'কপোতাক্ষ নদ' কবিতার অন্যতম প্রধান বিষয়। 'কপোতাক্ষ নদ' কবিতার কবি মাইকেল মধুসূদন দত্ত প্রবাসে বসে স্বদেশের তথা নিজ গ্রামের প্রতি গভীর আকর্ষণ অনুভব করেন। স্মৃতিকাতরাতায় বিভোর কবি অনেকটা বেদনার্ত হয়ে পড়েন শৈশবের নানা স্মৃতি বিজড়িত স্থানকে মনে করে। পরম যত্নে লালিত-পালিত হয়ে যে স্নেহচ্ছায়ায় তিনি বেড়ে উঠেছেন আজ তা থেকে অনেক দূরে। যে ইংরেজি সাহিত্য. যে বিদেশী সংস্কৃতি তাকে এতো বেশি টানতো আজ সব তুচ্ছ মনে হচ্ছে কবির। আজ শৈশবের স্মৃতিবিজড়িত সেই 'কপোতাক্ষ নদ' এর কাছে বাকি সব তুচ্ছ। তিনি কপোতাক্ষের শীতল জলে অবগাহন করে প্রাণ জুড়াতে চান। নদীর সেই কলকল ধ্বনি আজ কবিকে মন্ত্রমুগ্ধের মতো আবিষ্ট করে রেখেছে। তিনি সেই স্মৃতির দেশে ফিরে আসার জন্য ব্যকুল হয়ে আছেন। মূলত উদ্দীপক-২ ও 'কপোতাক্ষ নদ' কবিতায় স্মৃতিকাতরতার বিষয়টি প্রাধান্য পেয়েছে। যে দিক বিচারে উদ্দীপক-২ ও 'কপোতাক্ষ নদ' কবিতাটি সম্পর্কযুক্ত।

উত্তর

উদ্দীপক-১এ সুগভীর দেশপ্রেমের জয়গান ধ্বনি হয়েছে। আর 'কপোতাক্ষ নদ' কবিতার মূল বক্তব্যও সেটিই। 'কপোতাক্ষ নদ' কবিতায় শৈশবের স্মৃতিকাতরতার আড়ালে স্বদেশপ্রেমের বহিপ্রকাশ ঘটেছে। এ নদকে কেন্দ্র করে কবির শৈশব অতিবাহিত হয়েছে। মূলত প্রবাস জীবনের সুখ-ঐশ্বর্য কোনোকিছুই 'কপোতাক্ষ নদের' মতো নয়। এ নদের জলে স্নেহ-তৃষ্ণা মেটানোর পাশাপাশি তাকে পরম স্নেহডোরে আপন করে নেওয়ার যে অনুভূতি তা কবি প্রবাসে বসেও ভুলতে পারেননি। স্মৃতিকাতরতায় বারবার ফিরে এসেছেন এই কপোতাক্ষের তীরে। প্রতিনিয়ত তৃষ্ণার্ত হয়ে খুঁজে ফিরেছেন কপোতাক্ষ নদকে। উদ্দীপকের প্রথম স্তবকেও তেমনি স্বদেশপ্রেমের প্রকাশ ঘটেছে। যেখানে নিজ দেশকে গভীরভাবে অনুভব করা হয়েছে। যেনো সে দেশ সকল দেশের সেরা। অনেক স্মৃতি ও স্বপ্নের সে দেশ ধনসম্পদে পরিপূর্ণ। পুষ্পভরা সে দেশের সৌন্দর্য তাকে পৃথিবীর সেরা দেশ আখ্যা দিয়েছে। তাইতো সে দেশের প্রতি এতো গভীর মমত্ব। বারবার সে দেশেরই প্রশান্তিগানে মুখরিত প্রাণ। এটা মূলত দেশপ্রেমবোধেরই অংশ। যার প্রকাশ আমরা 'কপোতাক্ষ নদ' কবিতায় দেখতে পাই। তাই একথা সন্দেহাতীতভাবে প্রমাণিত যে, উদ্দীপক-১এর বক্তব্য 'কপোতাক্ষ নদ' কবিতার মূলভাবের নামান্তর।
SSCবাংলা ১ম পত্রকপোতাক্ষ নদ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শুভ বাবু প্রায় এক যুগ আগে সরকারি বৃত্তি নিয়ে আমেরিকায় যান। পড়াশোনা শেষে সেখানেই একটি বিশ্ববিদ্যালয়ে চাকরিতে যোগদান করেন। ব্যক্তিজীবনে তিনি প্রচুর বিত্ত-বৈভবের মালিক হয়েছেন। কিন্তু, তারপরও তিনি সুখী নন। বিদেশে থেকেও সেখানকার প্রকৃতি-পরিবেশ, লোকালয় কোনোকিছুই তাকে আকৃষ্ট করতে পারেনি। কাজের অবসরে মনটা শুধু পড়ে থাকে বাংলার সবুজ শ্যামল প্রান্তরে। যেখানে রয়েছে আঁকাবাঁকা পাহাড়ি পথ, নদীতীরের সূর্যাস্তের দৃশ্য, সবুজ বনানী- কেটেছে তার শৈশব থেকে যৌবনের অফুরান সোনালি দিন।

Mymensingh · 2020

ক
সনেটের অষ্টকে মূলত কী রয়েছে?
খ
'আর কি হে হবে দেখা?'- কবির এ সংশয়ের কারণ কী? ব্যাখ্যা কর।
গ
সাদৃশ্যগত দিক হতে শুভ বাবুর উপলব্ধিটি 'কপোতাক্ষ নদ' কবিতার কবির উপলব্ধির সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে 'কপোতাক্ষ নদ' কবিতার মূলভাবের প্রতিফলন ঘটেছে। – মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'আর কি হে হবে দেখা?'- কবির এ সংশয়ের কারণ কী? ব্যাখ্যা কর।

'আর কি হে হবে দেখা?'- কবির এ সংশয়ের কারণ কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সনেটের অষ্টকে মূলত কী রয়েছে?

সনেটের অষ্টকে মূলত কী রয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

স্তবক-১: মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। স্তবক ২: এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানি সে যে আমার জন্মভূমি।

Dinajpur · 2020

ক
'কপোতাক্ষ নদ' কবিতার প্রথম আট চরণের অন্ত্যমিল কী?
খ
'দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে।'- ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের স্তবক-১ এ 'কপোতাক্ষ নদ' কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা বর্ণনা কর।
ঘ
“উদ্দীপকের স্তবক-২ 'কপোতাক্ষ নদ' কবিতার মূল চেতনাকে ধারণ করেছে।”- উক্তিটি মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে।'- ব্যাখ্যা কর।

'দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে।'- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'কপোতাক্ষ নদ' কবিতার প্রথম আট চরণের অন্ত্যমিল কী?

'কপোতাক্ষ নদ' কবিতার প্রথম আট চরণের অন্ত্যমিল কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আবেদীন সাহেব উচ্চশিক্ষা গ্রহণ করেও স্বদেশে কোনো ভালো চাকরি জোগাড় করতে না পেরে সুদূর আমেরিকায় চলে যান। সেখানে তিনি ভালো বেতনে একটি চাকরি পেলেও কোনোভাবেই মন বসাতে পারছেন না। তাঁর শুধু মনে পড়ে স্বদেশের কথা, দেশের মানুষের কথা এবং দেশের রূপ-বৈচিত্র্যের কথা।

Comilla · 2020

ক
'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে কী প্রকাশিত হয়েছে?
খ
কবি স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর প্রতি কীভাবে প্রকাশ করেছেন?
গ
উদ্দীপকের আবেদীন সাহেবের প্রবাসে মন না বসা 'কপোতাক্ষ নদ' কবিতার কোন দিকটি ইঙ্গিত করে তা ব্যাখ্যা কর।
ঘ
“উদ্দীপকের ভাববস্তুতে 'কপোতাক্ষ নদ' কবিতার সমগ্র দিক প্রতিফলিত হয়নি।”- মন্তব্যটির সত্যতা নির্ণয় কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.কবি স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর প্রতি কীভাবে প্রকাশ করেছেন?

কবি স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর প্রতি কীভাবে প্রকাশ করেছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে কী প্রকাশিত হয়েছে?

'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে কী প্রকাশিত হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে 'কপোতাক্ষ নদ' কবিতার মূলভাবের প্রতিফলন ঘটেছে। – মন্তব্যটির যথার্থতা নিরসাদৃশ্যগত দিক হতে শুভ বাবুর উপলব্ধিটি 'কপোতাক্ষ নদ' কবিতার কবির উপলব্ধির সাথে কত'আর কি হে হবে দেখা?'- কবির এ সংশয়ের কারণ কী? ব্যাখ্যা কর।সনেটের অষ্টকে মূলত কী রয়েছে?“উদ্দীপকের স্তবক-২ 'কপোতাক্ষ নদ' কবিতার মূল চেতনাকে ধারণ করেছে।”- উক্তিটি মূল্যাউদ্দীপকের স্তবক-১ এ 'কপোতাক্ষ নদ' কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা বর্ণনা কর।'দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে।'- ব্যাখ্যা কর।'কপোতাক্ষ নদ' কবিতার প্রথম আট চরণের অন্ত্যমিল কী?“উদ্দীপকের ভাববস্তুতে 'কপোতাক্ষ নদ' কবিতার সমগ্র দিক প্রতিফলিত হয়নি।”- মন্তব্যটিউদ্দীপকের আবেদীন সাহেবের প্রবাসে মন না বসা 'কপোতাক্ষ নদ' কবিতার কোন দিকটি ইঙ্গিতকবি স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর প্রতি কীভাবে প্রকাশ করেছেন?'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে কী প্রকাশিত হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।