উদ্দীপকে কামালের অনুভূতিতে 'কপোতাক্ষ নদ' কবিতার যে দিকটির প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে কামালের অনুভূতিতে 'কপোতাক্ষ নদ' কবিতার কবির স্মৃতিকাতরতার দিকটির প্রতিফলন ঘটেছে। কবি মাইকেল মধুসূদন দত্ত যশোরের সাগরদাঁড়ি গ্রামে কপোতাক্ষের তীরে বড় হয়েছেন। তিনি পরবর্তীতে ফ্রান্সে বসবাস করার সময় কপোতাক্ষ নদকে সর্বদা স্মরণ করেছেন। তিনি কল্পনায় সেই নদের কলকল ধ্বনি শোনেন। কোনোভাবেই তিনি সেই নদকে ভুলতে পারেন না। তিনি সেসব স্মৃতি ভেবে কাতর হন। উদ্দীপকের কামাল ডিভি লটারি জিতে আমেরিকায় যায়। কিন্তু সেখানে গিয়ে বিপুল ঐশ্বর্যের মাঝেও সে নিজ দেশের কথা ভুলতে পারে না। নিজ গ্রামের সেই ছায়া ঢাকা, পাখি ডাকা, নির্মল প্রকৃতি তার মনকে আলোড়িত করে সব সময়। প্রতি রাতে তাই সে যেন কল্পনায় ফিরে আসে নিজ গ্রামে। কামালের এই স্মৃতিকাতরতা 'কপোতাক্ষ নদ' কবিতার কবির স্মৃতিকাতরতার সঙ্গে মিলে যায়। কবিও দূর প্রবাসে মাতৃভূমির বুকে বয়ে চলা শৈশব-কৈশোরের প্রিয় কপোতাক্ষ নদকে স্মরণ করেন। এ নদের সঙ্গে জড়ানো তার অতীত দিনগুলোর কথা ভেবে তিনি আপ্লুত হয়েছেন। অবচেতন মনে তিনি এ নদের কলকল ধ্বনিও শুনতে পান। মূলত উদ্দীপকের কামাল এবং আলোচ্য কবিতার কবি উভয়েই প্রবাসে অবস্থানকালে নিজ মাতৃভূমির জন্য স্মৃতিকাতর হয়েছেন। তাই আমরা বলতে পারি যে, উদ্দীপকের কামালের অনুভূতিতে আলোচ্য কবিতার কবির স্মৃতিকাতর হওয়ার দিকটি প্রতিফলিত হয়েছে।
SSC বাংলা ১ম পত্র কপোতাক্ষ নদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · কপোতাক্ষ নদ · সৃজনশীল
উদ্দীপকে কামালের অনুভূতিতে 'কপোতাক্ষ নদ' কবিতার যে দিকটির প্রতিফলন …
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর