শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপক ও 'কপোতাক্ষ নদ' কবিতার মূলসুর অভিন্ন।"- মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর: "উদ্দীপক ও 'কপোতাক্ষ নদ' কবিতার মূলসুর অভিন্ন।"-মন্তব্যটি পল্লি-প্রকৃতি ও জন্মভূমিপ্রীতির দিক থেকে যথার্থ। 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তার অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। শৈশবে কবি তার জন্মভূমি সাগরদাঁড়ি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষ নদের তীরবর্তী প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠেছেন। ফ্রান্সে বসবাসকালে এই স্মৃতি তিনি ভুলতে পারেননি। দূর দেশে বসেও তিনি যেন স্বদেশের কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। অনেক নদী দেখেছেন, কিন্তু জন্মভূমির এই নদের মতো স্নেহাদর আর কোথাও পাননি, তাকে আর কোনো নদীই এতো মোহনীয় পরশ দিতে পারেনি। উদ্দীপকেও পল্লিপ্রকৃতি ও স্বদেশপ্রেমের পরিচয় পাওয়া যায়। উদ্দীপকে বর্ণিত কবির শৈশবের স্মৃতি মনে পড়ে, মনে পড়ে পল্লিজননীর স্নেহময় কোলের কথা। যেখানে ঝাউবনের শাখা আর বনলতা একত্রে দোল খায়। মনে পড়ে কুল খেতে গিয়ে কাঁটার আঘাত পাওয়ার কথা। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, উদ্দীপকের সৌহার্দপূর্ণ স্নেহমায়াময় গ্রাম এবং 'কপোতাক্ষ নদ' কবিতায় বর্ণিত স্নেহপূর্ণ গ্রামের প্রাকৃতিক পরিবেশ ও নদীকেন্দ্রিক স্মৃতি স্বদেশপ্রেমেরই বহিঃপ্রকাশ। তাই বলা যায় যে, উদ্দীপকে যে ভাবটি প্রতিফলিত হয়েছে তা যেন 'কপোতাক্ষ নদ' কবিতারই মূলসুর।

SSC বাংলা ১ম পত্র কপোতাক্ষ নদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · কপোতাক্ষ নদ · সৃজনশীল

"উদ্দীপক ও 'কপোতাক্ষ নদ' কবিতার মূলসুর অভিন্ন।"- মন্তব্যটি বিশ্লেষণ…

উদ্দীপক

বহুদিন পরে মনে পড়ে আজি পল্লিমায়ের কোল; ঝাউশাখে যেথা বনলতা বাঁধি হরষে খেয়েছি দোল; কুলের কাঁটার আঘাত সহিয়া কাঁচাপাকা কুল খেয়ে অমৃতের স্বাদ যেন লভিয়াছি গাঁয়ের দুলালি মেয়ে।

Jessore · 2023

উত্তর

সনেটের ষষ্টকে থাকে ভাবের পরিণতি।

উত্তর

'জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে' বলতে কবি আশার ছলনায় নিজের মনকে তৃপ্ত করার কথা বুঝিয়েছেন। 'কপোতাক্ষ নদ' কবিতার কবি সুনাম অর্জনের আশায় নিজ দেশ ও দেশের সংস্কৃতি পরিত্যাগ করে সুদূর ফ্রান্সে চলে গিয়েছেন। প্রবাসজীবনে মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি তাঁর তীব্র আকর্ষণ অনুভূত হয়। এ সময় তিনি কপোতাক্ষ নদের প্রতি স্মৃতিকাতর হয়ে ব্যাকুল পড়েন। অনুভূতির গভীরে কপোতাক্ষকে স্থান দেন বলে কবির মনে হয় তিনি যেন সে নদীর কলধ্বনি শুনছেন। প্রশ্নোক্ত উক্তির মাধ্যমে কবি নিজের আত্মতৃপ্তির বিষয়টিকেই বুঝিয়েছেন।

উত্তর

উদ্দীপকের প্রথমাংশের সাথে 'কপোতাক্ষ নদ' কবিতার কবির শৈশবের স্মৃতিকাতরতার দিকটি সাদৃশ্যপূর্ণ। মাইকেল মধুসূদন দত্ত খ্যাতির মোহে আচ্ছন্ন হয়ে প্রবাসী হলেও শৈশবের স্মৃতিঘেরা কপোতাক্ষ নদকে ভুলে থাকতে পারেননি। এ নদ কবিকে অনন্য ভালোবাসায় সিক্ত করেছে, মায়ের স্নেহডোরে বেঁধে তাঁর শৈশবস্নৃতি জাগ্রত করেছে। তাইতো ভালোবাসা প্রত্যাশী কবি এই নদের স্নেহধারায় মিশে ফিরে আসতে চান তাঁর প্রিয় জন্মভূমিতে। উদ্দীপকের কবিতাংশে কবির স্মৃতিকাতরতার মাধ্যমে আবহমান গ্রামবাংলার রূপ চিত্রিত হয়েছে। ঝাউগাছ, বনলতা, ঝাউয়ের শাখে বনলতা বেঁধে দোল খাওয়া প্রভৃতি বর্ণিত হয়েছে। উদ্দীপকের কবি যেমন তাঁর গ্রামীণ আবহে কাটানো শৈশবের স্মৃতিকাতর তেমনি মাইকেল মধুসূদন দত্ত পরভূমে স্মৃতিকাতর হয়ে পড়েন। তাই বলা যায়, উদ্দীপকের প্রথমাংশে বিধৃত কবিতাংশটি 'কপোতাক্ষ নদ' কবিতার স্মৃতিকাতরতার সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

"উদ্দীপক ও 'কপোতাক্ষ নদ' কবিতার মূলসুর অভিন্ন।"-মন্তব্যটি পল্লি-প্রকৃতি ও জন্মভূমিপ্রীতির দিক থেকে যথার্থ। 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তার অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। শৈশবে কবি তার জন্মভূমি সাগরদাঁড়ি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষ নদের তীরবর্তী প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠেছেন। ফ্রান্সে বসবাসকালে এই স্মৃতি তিনি ভুলতে পারেননি। দূর দেশে বসেও তিনি যেন স্বদেশের কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। অনেক নদী দেখেছেন, কিন্তু জন্মভূমির এই নদের মতো স্নেহাদর আর কোথাও পাননি, তাকে আর কোনো নদীই এতো মোহনীয় পরশ দিতে পারেনি। উদ্দীপকেও পল্লিপ্রকৃতি ও স্বদেশপ্রেমের পরিচয় পাওয়া যায়। উদ্দীপকে বর্ণিত কবির শৈশবের স্মৃতি মনে পড়ে, মনে পড়ে পল্লিজননীর স্নেহময় কোলের কথা। যেখানে ঝাউবনের শাখা আর বনলতা একত্রে দোল খায়। মনে পড়ে কুল খেতে গিয়ে কাঁটার আঘাত পাওয়ার কথা। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, উদ্দীপকের সৌহার্দপূর্ণ স্নেহমায়াময় গ্রাম এবং 'কপোতাক্ষ নদ' কবিতায় বর্ণিত স্নেহপূর্ণ গ্রামের প্রাকৃতিক পরিবেশ ও নদীকেন্দ্রিক স্মৃতি স্বদেশপ্রেমেরই বহিঃপ্রকাশ। তাই বলা যায় যে, উদ্দীপকে যে ভাবটি প্রতিফলিত হয়েছে তা যেন 'কপোতাক্ষ নদ' কবিতারই মূলসুর।
SSCবাংলা ১ম পত্রকপোতাক্ষ নদ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শুভ বাবু প্রায় এক যুগ আগে সরকারি বৃত্তি নিয়ে আমেরিকায় যান। পড়াশোনা শেষে সেখানেই একটি বিশ্ববিদ্যালয়ে চাকরিতে যোগদান করেন। ব্যক্তিজীবনে তিনি প্রচুর বিত্ত-বৈভবের মালিক হয়েছেন। কিন্তু, তারপরও তিনি সুখী নন। বিদেশে থেকেও সেখানকার প্রকৃতি-পরিবেশ, লোকালয় কোনোকিছুই তাকে আকৃষ্ট করতে পারেনি। কাজের অবসরে মনটা শুধু পড়ে থাকে বাংলার সবুজ শ্যামল প্রান্তরে। যেখানে রয়েছে আঁকাবাঁকা পাহাড়ি পথ, নদীতীরের সূর্যাস্তের দৃশ্য, সবুজ বনানী- কেটেছে তার শৈশব থেকে যৌবনের অফুরান সোনালি দিন।

Mymensingh · 2020

ক
সনেটের অষ্টকে মূলত কী রয়েছে?
খ
'আর কি হে হবে দেখা?'- কবির এ সংশয়ের কারণ কী? ব্যাখ্যা কর।
গ
সাদৃশ্যগত দিক হতে শুভ বাবুর উপলব্ধিটি 'কপোতাক্ষ নদ' কবিতার কবির উপলব্ধির সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে 'কপোতাক্ষ নদ' কবিতার মূলভাবের প্রতিফলন ঘটেছে। – মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'আর কি হে হবে দেখা?'- কবির এ সংশয়ের কারণ কী? ব্যাখ্যা কর।

'আর কি হে হবে দেখা?'- কবির এ সংশয়ের কারণ কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সনেটের অষ্টকে মূলত কী রয়েছে?

সনেটের অষ্টকে মূলত কী রয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

স্তবক-১: মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। স্তবক ২: এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানি সে যে আমার জন্মভূমি।

Dinajpur · 2020

ক
'কপোতাক্ষ নদ' কবিতার প্রথম আট চরণের অন্ত্যমিল কী?
খ
'দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে।'- ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের স্তবক-১ এ 'কপোতাক্ষ নদ' কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা বর্ণনা কর।
ঘ
“উদ্দীপকের স্তবক-২ 'কপোতাক্ষ নদ' কবিতার মূল চেতনাকে ধারণ করেছে।”- উক্তিটি মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে।'- ব্যাখ্যা কর।

'দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে।'- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'কপোতাক্ষ নদ' কবিতার প্রথম আট চরণের অন্ত্যমিল কী?

'কপোতাক্ষ নদ' কবিতার প্রথম আট চরণের অন্ত্যমিল কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আবেদীন সাহেব উচ্চশিক্ষা গ্রহণ করেও স্বদেশে কোনো ভালো চাকরি জোগাড় করতে না পেরে সুদূর আমেরিকায় চলে যান। সেখানে তিনি ভালো বেতনে একটি চাকরি পেলেও কোনোভাবেই মন বসাতে পারছেন না। তাঁর শুধু মনে পড়ে স্বদেশের কথা, দেশের মানুষের কথা এবং দেশের রূপ-বৈচিত্র্যের কথা।

Comilla · 2020

ক
'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে কী প্রকাশিত হয়েছে?
খ
কবি স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর প্রতি কীভাবে প্রকাশ করেছেন?
গ
উদ্দীপকের আবেদীন সাহেবের প্রবাসে মন না বসা 'কপোতাক্ষ নদ' কবিতার কোন দিকটি ইঙ্গিত করে তা ব্যাখ্যা কর।
ঘ
“উদ্দীপকের ভাববস্তুতে 'কপোতাক্ষ নদ' কবিতার সমগ্র দিক প্রতিফলিত হয়নি।”- মন্তব্যটির সত্যতা নির্ণয় কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.কবি স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর প্রতি কীভাবে প্রকাশ করেছেন?

কবি স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর প্রতি কীভাবে প্রকাশ করেছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে কী প্রকাশিত হয়েছে?

'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে কী প্রকাশিত হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে 'কপোতাক্ষ নদ' কবিতার মূলভাবের প্রতিফলন ঘটেছে। – মন্তব্যটির যথার্থতা নিরসাদৃশ্যগত দিক হতে শুভ বাবুর উপলব্ধিটি 'কপোতাক্ষ নদ' কবিতার কবির উপলব্ধির সাথে কত'আর কি হে হবে দেখা?'- কবির এ সংশয়ের কারণ কী? ব্যাখ্যা কর।সনেটের অষ্টকে মূলত কী রয়েছে?“উদ্দীপকের স্তবক-২ 'কপোতাক্ষ নদ' কবিতার মূল চেতনাকে ধারণ করেছে।”- উক্তিটি মূল্যাউদ্দীপকের স্তবক-১ এ 'কপোতাক্ষ নদ' কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা বর্ণনা কর।'দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে।'- ব্যাখ্যা কর।'কপোতাক্ষ নদ' কবিতার প্রথম আট চরণের অন্ত্যমিল কী?“উদ্দীপকের ভাববস্তুতে 'কপোতাক্ষ নদ' কবিতার সমগ্র দিক প্রতিফলিত হয়নি।”- মন্তব্যটিউদ্দীপকের আবেদীন সাহেবের প্রবাসে মন না বসা 'কপোতাক্ষ নদ' কবিতার কোন দিকটি ইঙ্গিতকবি স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর প্রতি কীভাবে প্রকাশ করেছেন?'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে কী প্রকাশিত হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।