উদ্দীপক i. এ 'কপোতাক্ষ নদ' কবিতার যে দিকটি ফুটে উঠেছে, তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক-i-এ 'কপোতাক্ষ নদ' কবিতার স্মৃতিকাতরতার দিকটি ফুটে উঠেছে। 'কপোতাক্ষ নদ' কবিতাটিতে কবি তাঁর শৈশব-কৈশোরের প্রিয় নদের কথা বলেছেন। তিনি বেড়ে উঠেছেন এই নদের সান্নিধ্যে। পরে তিনি ফ্রান্সে বসবাস করার সময় এই নদকে স্মরণ করেছেন। পৃথিবীর অন্য কোনো নদ-নদীই তাঁকে সন্তুষ্ট করতে পারেনি, কপোতাক্ষকে তিনি ভুলতে পারেননি। তিনি বারবার স্মৃতিকাতর হয়েছেন। উদ্দীপক-i-এ লেখক তাঁর সোনালি অতীতের কথা স্মরণ করেছেন। সবাই মিলে কফি হাউজে যে আড্ডা দিতেন সেই সোনালি সময়, সোনালি বিকেলের কথা ভেবে তিনি কাতর হন। এর মাধ্যমে তাঁর হারানো সেই দিনগুলো ফিরে পাওয়ার ইচ্ছা প্রকাশিত হয়েছে। 'কপোতাক্ষ নদ' কবিতায় কবি দূর প্রবাসে গিয়ে মাতৃভূমি ও শৈশবের প্রিয় কপোতাক্ষ নদের কথা মনে করে কাতর হয়েছেন। কবি শৈশবে কপোতাক্ষের তীরের প্রাকৃতিক পরিবেশে হেসে-খেলে বেড়ে উঠেছেন। তাই এই নদের কথা তিনি গভীর আবেগে স্মরণ করেন। এই নদের কাছে ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করেন। 'কপোতাক্ষ নদ' কবিতার এই স্মৃতিকাতরতার দিকটিই উদ্দীপক-i এ ফুটে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র কপোতাক্ষ নদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · কপোতাক্ষ নদ · সৃজনশীল
উদ্দীপক i. এ 'কপোতাক্ষ নদ' কবিতার যে দিকটি ফুটে উঠেছে, তা ব্যাখ্যা …
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর