উদ্দীপকের প্রথমাংশে 'কপোতাক্ষ নদ' কবিতার কোন দিকের সাদৃশ্য বোঝানো হয়েছে?
উত্তর: উদ্দীপকের প্রথমাংশে 'কপোতাক্ষ নদ' কবিতার স্মৃতিকাতরতার সাদৃশ্য বোঝানো হয়েছে। জন্মভূমির সঙ্গে মানুষের সম্পর্ক অত্যন্ত নিবিড়। কোনো কারণে কেউ মাতৃভূমি ছেড়ে দূরে গেলে তার অন্তরে স্বদেশের নদ-নদী-জল, মাটি-মানুষের প্রতি গভীর ভালোবাসা জেগে ওঠে। উদ্দীপকের কবির চোখে জন্মভূমির শৈশবের সাধারণ বিষয়গুলো অনির্বচনীয় সৌন্দর্য নিয়ে ধরা পড়েছে। কবির মনে পড়ে পল্লিমায়ের সেই শান্ত-স্নিগ্ধ কোল, ঝাউশাখে বুনো লতা বেঁধে মনের আনন্দে দোল খাওয়ার সুখস্মৃতিগুলোর কথা। উদ্দীপকের কবির এই স্মৃতিকাতরতা এবং স্বদেশপ্রেম 'কপোতাক্ষ নদ' কবিতায়ও প্রকাশিত। কবিতার কবি দূর প্রবাসে বসে মাতৃভূমিতে বহমান, শৈশবের প্রিয় কপোতাক্ষ নদকে স্মরণ করেছেন এবং জন্মভূমি মায়ের বুকে ফিরে আসাতে ব্যাকুল হয়েছেন। এভাবে স্বদেশানুরাগ ও স্মৃতিকাতরতার দিক দিয়ে উদ্দীপকের ভাবের সঙ্গে আলোচ্য কবিতার সাদৃশ্য পরিলক্ষিত হয়।
SSC বাংলা ১ম পত্র কপোতাক্ষ নদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · কপোতাক্ষ নদ · সৃজনশীল
উদ্দীপকের প্রথমাংশে 'কপোতাক্ষ নদ' কবিতার কোন দিকের সাদৃশ্য বোঝানো হ…
উদ্দীপক
Rajshahi · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর