প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে বারি-রূপ কর তুমি'- এর দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর: 'প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বারি-রূপ কর তুমি' বলতে কপোতাক্ষ নদের সাগরকে বারিরূপ কর বা রাজস্ব দেওয়াকে বোঝানো হয়েছে। 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তাঁর অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। কবি দূর প্রবাসে বসেও শৈশব-কৈশোরের স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। প্রজা যেমন রাজাকে কর দেয় কপোতাক্ষ নদও তেমনই সাগরকে বারিরূপ কর তথা জল দেয়। প্রশ্নোক্ত বাক্যে এই কথাই বোঝানো হয়েছে।
SSC বাংলা ১ম পত্র কপোতাক্ষ নদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · কপোতাক্ষ নদ · সৃজনশীল
প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে বারি-রূপ কর তুমি'- এর দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর