শেয়ারFacebookWhatsApp

উদ্দীপক-ii.-এ ফুটে ওঠা দিকটি 'কপোতাক্ষ নদ' কবিতার মূল সুর- যুক্তিসহ বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকের ii-এর দেশপ্রেমের সাথে 'কপোতাক্ষ নদ' কবিতার স্মৃতিকাতরতার আবরণে প্রকাশিত দেশপ্রেমের সাদৃশ্য থাকায় "উদ্দীপক ii-এ ফুটে ওঠা দিকটি 'কপোতাক্ষ নদ' কবিতার মূল সুর"-মন্তব্যটি সমর্থনযোগ্য। 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশ পেয়েছে। তিনি প্রবাস জীবনেও কপোতাক্ষ নদকে ভেবে কাতর হয়েছেন। দেশমাতৃকার প্রতি অকুণ্ঠ প্রেম যে মানুষের সহজাত প্রবৃত্তি এ কবিতায় তাই ধরা পড়েছে। উদ্দীপকের কবিকণ্ঠে স্বদেশের বন্দনা ধ্বনিত হয়েছে। তিনি মনে করেন, এ দেশে জন্মগ্রহণ করে, এ দেশকে ভালোবাসতে পেরে তার জীবন সার্থক। স্বদেশের ধন-সম্পদ নয়, বরং সামান্য আশ্রয়েই তিনি তৃপ্ত। এ বিষয়টি 'কপোতাক্ষ নদ' কবিতায় প্রকাশিত কবির দেশপ্রেমের দিকটির প্রতিনিধিত্ব করে। দেশপ্রেম মানুষের সহজাত প্রবৃত্তি, যা উদ্দীপক ও 'কপোতাক্ষ নদ' কবিতার মূল প্রতিপাদ্য। উদ্দীপকের কবি যেমন মনে করেন দেশকে ভালোবেসে, দেশে জন্মগ্রহণ করেই তার জীবন সার্থক, তেমনই 'কপোতাক্ষ নদ' কবিতার কবিও স্বদেশের প্রতি হৃদয়ের কাতরতা প্রকাশ করেছেন। দূরে বসেও স্বদেশে কাটানো শৈশব-কৈশোরের স্মৃতি তাঁর হৃদয়কে কাতর করেছে। তাই বলা যায়, "উদ্দীপক ii-এ ফুটে ওঠা দিকটিই 'কপোতাক্ষ নদ' কবিতার মূল সুর।”- এ মন্তব্যটি সমর্থনযোগ্য।

SSC বাংলা ১ম পত্র কপোতাক্ষ নদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · কপোতাক্ষ নদ · সৃজনশীল

উদ্দীপক-ii.-এ ফুটে ওঠা দিকটি 'কপোতাক্ষ নদ' কবিতার মূল সুর- যুক্তিসহ…

উদ্দীপক

উদ্দীপক অংশ-১ : বহুদিন পরে মনে পড়ে আজি পল্লি মায়ের কোল, ঝাউশাখে যেথা বনলতা বাঁধি হরষে খেয়েছি দোল। কুলের কাঁটার আঘাত সহিয়া কাঁচাপাকা কুল খেয়ে, অমৃতের স্বাদ যেন লভিয়াছি গাঁয়ের দুলালী মেয়ে। পৌষ-পার্বণে পিঠা খেতে বসে খুশিতে বিষম খেয়ে, আরো উল্লাস বাড়িয়াছে মনে মায়ের বকুনি পেয়ে। উদ্দীপক অংশ-২ : সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে সার্থক জনম, মা গো, তোমায় ভালোবেসে।। জানি নে তোর ধনরতন আছে কি না রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে।

উত্তর

মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি 'মেঘনাদ-বধ কাব্য'।

উত্তর

"কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে"- চরণটিতে জন্মভূমির প্রতি কবির গভীর অনুরাগ ও দেশপ্রেমকে বোঝানো হয়েছে। 'কপোতাক্ষ নদ' কবিতায় তাঁর গভীর অনুভবে প্রবাসে থেকেও কপোতাক্ষ নদের জলধারার কলকল ধ্বনি শুনতে পান। তাঁর সমস্ত স্নেহতৃষ্ণার জল যেন বুকে ধারণ করে বয়ে চলছে কপোতাক্ষ। পৃথিবীর বহু দেশ ঘুরে বহু নদ-নদী তিনি দেখেছেন। তবু কপোতাক্ষকে তিনি ভুলতে পারেন না। কারণ কপোতাক্ষ তাঁকে যে মাতৃস্নেহে জড়িয়ে রেখেছে তা পৃথিবীর অন্য কোনো নদ-নদী পারেনি। এই নদ যেন কবিকে মায়ের স্নেহডোরে বেঁধে রেখেছে। তাই সেই নদের স্নেহধারা পেতে তিনি ব্যাকুল হন। কপোতাক্ষের জলে তাঁর স্নেহের তৃষ্ণা নিবারণ করতে চান।

উত্তর

উদ্দীপকের সঙ্গে 'কপোতাক্ষ নদ' কবিতার সাদৃশ্যগত অনুভূতিটি হলো জন্মভূমি বা জন্মস্থানের প্রতি কবির স্মৃতিকাতরতা। 'কপোতাক্ষ নদ' কবিতায় কবি শৈশবে যে নদের তীরে বেড়ে উঠেছেন সেই কপোতাক্ষের কথা বলেছেন। তিনি ফ্রান্সে থাকাকালীন তাঁর শৈশব-কৈশোরের নদকে স্মরণ করে আবেগাপ্লুত হয়েছেন। সুদূর প্রবাসে বসেও তিনি কপোতাক্ষের কলকল ধ্বনি শুনতে পেয়েছেন। উদ্দীপকের কবি বহুদিন পর তাঁর পল্লিমায়ের কোলকে স্মরণ করেছেন। ঝাউশাখে যেখানে তিনি বনলতা বেঁধে আনন্দে দোল খেয়েছেন। কাটার আঘাত সয়েও কাঁচা-পাকা কুল খেয়ে অমৃতের স্বাদ লাভ করেছেন। খুশিতে পৌষ-পার্বণে পিঠা খেতে বসে বিষম খেয়ে মায়ের বকুনি পেয়ে যেন তাঁর উল্লাস আরও বেড়ে গিয়েছিল। অতীতের এই স্মৃতিগুলো স্মরণ করার মাধ্যমে কবির মধ্যে মূলত স্মৃতিকাতরতা প্রকাশ পেয়েছে। 'কপোতাক্ষ নদ' কবিতায়ও এ বিষয়টি প্রতিফলিত হয়। কবিতাটিতে কবি প্রবাসে অবস্থান করে স্বদেশের কপোতাক্ষ নদকে স্মরণ করেছেন। শৈশব-কৈশোরের স্মৃতিবিজড়িত এই নদকে বারবার স্মরণ করে তিনি আবেগে আপ্লুত হয়েছেন, যা তাঁর স্মৃতিকাতরতাকেই নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকের ii-এর দেশপ্রেমের সাথে 'কপোতাক্ষ নদ' কবিতার স্মৃতিকাতরতার আবরণে প্রকাশিত দেশপ্রেমের সাদৃশ্য থাকায় "উদ্দীপক ii-এ ফুটে ওঠা দিকটি 'কপোতাক্ষ নদ' কবিতার মূল সুর"-মন্তব্যটি সমর্থনযোগ্য। 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশ পেয়েছে। তিনি প্রবাস জীবনেও কপোতাক্ষ নদকে ভেবে কাতর হয়েছেন। দেশমাতৃকার প্রতি অকুণ্ঠ প্রেম যে মানুষের সহজাত প্রবৃত্তি এ কবিতায় তাই ধরা পড়েছে। উদ্দীপকের কবিকণ্ঠে স্বদেশের বন্দনা ধ্বনিত হয়েছে। তিনি মনে করেন, এ দেশে জন্মগ্রহণ করে, এ দেশকে ভালোবাসতে পেরে তার জীবন সার্থক। স্বদেশের ধন-সম্পদ নয়, বরং সামান্য আশ্রয়েই তিনি তৃপ্ত। এ বিষয়টি 'কপোতাক্ষ নদ' কবিতায় প্রকাশিত কবির দেশপ্রেমের দিকটির প্রতিনিধিত্ব করে। দেশপ্রেম মানুষের সহজাত প্রবৃত্তি, যা উদ্দীপক ও 'কপোতাক্ষ নদ' কবিতার মূল প্রতিপাদ্য। উদ্দীপকের কবি যেমন মনে করেন দেশকে ভালোবেসে, দেশে জন্মগ্রহণ করেই তার জীবন সার্থক, তেমনই 'কপোতাক্ষ নদ' কবিতার কবিও স্বদেশের প্রতি হৃদয়ের কাতরতা প্রকাশ করেছেন। দূরে বসেও স্বদেশে কাটানো শৈশব-কৈশোরের স্মৃতি তাঁর হৃদয়কে কাতর করেছে। তাই বলা যায়, "উদ্দীপক ii-এ ফুটে ওঠা দিকটিই 'কপোতাক্ষ নদ' কবিতার মূল সুর।”- এ মন্তব্যটি সমর্থনযোগ্য।
SSCবাংলা ১ম পত্রকপোতাক্ষ নদ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শুভ বাবু প্রায় এক যুগ আগে সরকারি বৃত্তি নিয়ে আমেরিকায় যান। পড়াশোনা শেষে সেখানেই একটি বিশ্ববিদ্যালয়ে চাকরিতে যোগদান করেন। ব্যক্তিজীবনে তিনি প্রচুর বিত্ত-বৈভবের মালিক হয়েছেন। কিন্তু, তারপরও তিনি সুখী নন। বিদেশে থেকেও সেখানকার প্রকৃতি-পরিবেশ, লোকালয় কোনোকিছুই তাকে আকৃষ্ট করতে পারেনি। কাজের অবসরে মনটা শুধু পড়ে থাকে বাংলার সবুজ শ্যামল প্রান্তরে। যেখানে রয়েছে আঁকাবাঁকা পাহাড়ি পথ, নদীতীরের সূর্যাস্তের দৃশ্য, সবুজ বনানী- কেটেছে তার শৈশব থেকে যৌবনের অফুরান সোনালি দিন।

Mymensingh · 2020

ক
সনেটের অষ্টকে মূলত কী রয়েছে?
খ
'আর কি হে হবে দেখা?'- কবির এ সংশয়ের কারণ কী? ব্যাখ্যা কর।
গ
সাদৃশ্যগত দিক হতে শুভ বাবুর উপলব্ধিটি 'কপোতাক্ষ নদ' কবিতার কবির উপলব্ধির সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে 'কপোতাক্ষ নদ' কবিতার মূলভাবের প্রতিফলন ঘটেছে। – মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'আর কি হে হবে দেখা?'- কবির এ সংশয়ের কারণ কী? ব্যাখ্যা কর।

'আর কি হে হবে দেখা?'- কবির এ সংশয়ের কারণ কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সনেটের অষ্টকে মূলত কী রয়েছে?

সনেটের অষ্টকে মূলত কী রয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

স্তবক-১: মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। স্তবক ২: এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানি সে যে আমার জন্মভূমি।

Dinajpur · 2020

ক
'কপোতাক্ষ নদ' কবিতার প্রথম আট চরণের অন্ত্যমিল কী?
খ
'দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে।'- ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের স্তবক-১ এ 'কপোতাক্ষ নদ' কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা বর্ণনা কর।
ঘ
“উদ্দীপকের স্তবক-২ 'কপোতাক্ষ নদ' কবিতার মূল চেতনাকে ধারণ করেছে।”- উক্তিটি মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে।'- ব্যাখ্যা কর।

'দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে।'- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'কপোতাক্ষ নদ' কবিতার প্রথম আট চরণের অন্ত্যমিল কী?

'কপোতাক্ষ নদ' কবিতার প্রথম আট চরণের অন্ত্যমিল কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আবেদীন সাহেব উচ্চশিক্ষা গ্রহণ করেও স্বদেশে কোনো ভালো চাকরি জোগাড় করতে না পেরে সুদূর আমেরিকায় চলে যান। সেখানে তিনি ভালো বেতনে একটি চাকরি পেলেও কোনোভাবেই মন বসাতে পারছেন না। তাঁর শুধু মনে পড়ে স্বদেশের কথা, দেশের মানুষের কথা এবং দেশের রূপ-বৈচিত্র্যের কথা।

Comilla · 2020

ক
'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে কী প্রকাশিত হয়েছে?
খ
কবি স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর প্রতি কীভাবে প্রকাশ করেছেন?
গ
উদ্দীপকের আবেদীন সাহেবের প্রবাসে মন না বসা 'কপোতাক্ষ নদ' কবিতার কোন দিকটি ইঙ্গিত করে তা ব্যাখ্যা কর।
ঘ
“উদ্দীপকের ভাববস্তুতে 'কপোতাক্ষ নদ' কবিতার সমগ্র দিক প্রতিফলিত হয়নি।”- মন্তব্যটির সত্যতা নির্ণয় কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.কবি স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর প্রতি কীভাবে প্রকাশ করেছেন?

কবি স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর প্রতি কীভাবে প্রকাশ করেছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে কী প্রকাশিত হয়েছে?

'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে কী প্রকাশিত হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে 'কপোতাক্ষ নদ' কবিতার মূলভাবের প্রতিফলন ঘটেছে। – মন্তব্যটির যথার্থতা নিরসাদৃশ্যগত দিক হতে শুভ বাবুর উপলব্ধিটি 'কপোতাক্ষ নদ' কবিতার কবির উপলব্ধির সাথে কত'আর কি হে হবে দেখা?'- কবির এ সংশয়ের কারণ কী? ব্যাখ্যা কর।সনেটের অষ্টকে মূলত কী রয়েছে?“উদ্দীপকের স্তবক-২ 'কপোতাক্ষ নদ' কবিতার মূল চেতনাকে ধারণ করেছে।”- উক্তিটি মূল্যাউদ্দীপকের স্তবক-১ এ 'কপোতাক্ষ নদ' কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা বর্ণনা কর।'দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে।'- ব্যাখ্যা কর।'কপোতাক্ষ নদ' কবিতার প্রথম আট চরণের অন্ত্যমিল কী?“উদ্দীপকের ভাববস্তুতে 'কপোতাক্ষ নদ' কবিতার সমগ্র দিক প্রতিফলিত হয়নি।”- মন্তব্যটিউদ্দীপকের আবেদীন সাহেবের প্রবাসে মন না বসা 'কপোতাক্ষ নদ' কবিতার কোন দিকটি ইঙ্গিতকবি স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর প্রতি কীভাবে প্রকাশ করেছেন?'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে কী প্রকাশিত হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।