শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে 'কপোতাক্ষ নদ' কবিতার বৈসাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।

উত্তর: ◉ উদ্দীপকে 'কপোতাক্ষ নদ' কবিতার বৈসাদৃশ্যপূর্ণ দিকটি হলো প্রবাসজীবনে জন্মভূমির কথা ভেবে স্মৃতিকাতর না হওয়া এবং জন্মভূমিতে ফেরার আকুলতা না থাকা। ◉ 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে অত্যুজ্জ্বল দেশপ্রেমের প্রকাশ ঘটেছে। কবি আত্মপ্রতিষ্ঠার কারণে সুদূর প্রবাসে পাড়ি জমালেও জন্মভূমির শৈশব-কৈশোরের বেদনা-বিধুর স্মৃতি তাঁর মনে জাগিয়েছে কাতরতা। দূরে বসেও তিনি জন্মভূমির কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। কবির মনে সন্দেহ জাগে তাঁর আর নদের সঙ্গে দেখা হবে কি না। ◉ উদ্দীপকের শাহেদও জীবিকার তাগিদে সুইজারল্যান্ডে যান। সেখানে তিনি প্রতিষ্ঠিত হওয়ার পরও মনের মধ্যে কীসের যেন অভাব অনুভব করেন। শাহেদের মধ্যেও বিদেশের মাটিতে বসে দেশের প্রতি টান অনুভবের বিষয়টি আছে। তবে সেখানে কবির মতো উজ্জ্বল স্মৃতিকাতরতা ও দেশে ফেরার ব্যাকুলতা নেই। তাই উদ্দীপকে সমুজ্জ্বল স্মৃতিকাতরতার অভাব ও জন্মভূমিতে ফেরার আকুলতার অভাব 'কপোতাক্ষ নদ' কবিতার সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ।

SSC বাংলা ১ম পত্র কপোতাক্ষ নদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · কপোতাক্ষ নদ · সৃজনশীল

উদ্দীপকে 'কপোতাক্ষ নদ' কবিতার বৈসাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।

উদ্দীপক

গ্রামে বেড়ে ওঠা শাহেদ জীবিকার সন্ধানে পাড়ি জমান স্বপ্নের দেশ সুইজারল্যান্ডে। সেখানে কাজ ও বেতন ভালো। শাহেদ আজ প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও মনের মধ্যে কীসের যেন অভাব অনুভব করেন। চাকচিক্যময় শহুরে জৌলুস ও কর্মব্যস্ততার কারণে শৈশবের স্মৃতি এখন তার মনে ধূসর হয়ে গেছে।

Jessore · 2025

উত্তর

'কপোতাক্ষ নদ' কবিতার অষ্টকের মিলবিন্যাস হলো- কখকখ কখখক।

উত্তর

◉ "প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে বারি-রূপ কর তুমি" এর দ্বারা কপোতাক্ষ নদ নিজেকে প্রজা মনে করে রাজরূপী সাগরকে কর হিসেবে নিজের জল প্রদান করাকে বোঝানো হয়েছে। ◉ 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তাঁর. অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। কবি দূর প্রবাসে বসেও শৈশব-কৈশোরের স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। প্রজা যেমন রাজাকে কর দেয় কপোতাক্ষ নদও তেমনই রাজরূপ সাগরকে বারিরূপ কর অর্থাৎ জল দিয়ে থাকে। প্রশ্নোক্ত লাইনটিতে এটাই বোঝানো হয়েছে।

উত্তর

◉ উদ্দীপকে 'কপোতাক্ষ নদ' কবিতার বৈসাদৃশ্যপূর্ণ দিকটি হলো প্রবাসজীবনে জন্মভূমির কথা ভেবে স্মৃতিকাতর না হওয়া এবং জন্মভূমিতে ফেরার আকুলতা না থাকা। ◉ 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে অত্যুজ্জ্বল দেশপ্রেমের প্রকাশ ঘটেছে। কবি আত্মপ্রতিষ্ঠার কারণে সুদূর প্রবাসে পাড়ি জমালেও জন্মভূমির শৈশব-কৈশোরের বেদনা-বিধুর স্মৃতি তাঁর মনে জাগিয়েছে কাতরতা। দূরে বসেও তিনি জন্মভূমির কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। কবির মনে সন্দেহ জাগে তাঁর আর নদের সঙ্গে দেখা হবে কি না। ◉ উদ্দীপকের শাহেদও জীবিকার তাগিদে সুইজারল্যান্ডে যান। সেখানে তিনি প্রতিষ্ঠিত হওয়ার পরও মনের মধ্যে কীসের যেন অভাব অনুভব করেন। শাহেদের মধ্যেও বিদেশের মাটিতে বসে দেশের প্রতি টান অনুভবের বিষয়টি আছে। তবে সেখানে কবির মতো উজ্জ্বল স্মৃতিকাতরতা ও দেশে ফেরার ব্যাকুলতা নেই। তাই উদ্দীপকে সমুজ্জ্বল স্মৃতিকাতরতার অভাব ও জন্মভূমিতে ফেরার আকুলতার অভাব 'কপোতাক্ষ নদ' কবিতার সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ।

উত্তর

◉ প্রবাসজীবনে জন্মভূমির প্রতি গভীর টান অনুভবের যে দিকটি 'কপোতাক্ষ নদ' কবিতায় প্রকাশ পেয়েছে তার সঙ্গে মিল থাকায় "উদ্দীপক ও 'কপোতাক্ষ নদ' কবিতার ভাবগত চেতনা অভিন্ন।" ◉ 'কপোতাক্ষ নদ' কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্ত প্রবাসজীবনে শৈশবের স্মৃতিবিজড়িত প্রিয় নদ কপোতাক্ষকে বারবার স্মরণ করেছেন। প্রবাসে গিয়ে তিনি বহু দেশে ঘুরে বহু নদ-নদী দেখলেও তাঁর প্রাণের তৃষ্ণা মেটাতে সেগুলো ব্যর্থ হয়। তাঁর এই তৃষ্ণা কেবল স্বদেশের কপোতাক্ষ নদের জলেই মেটানো সম্ভব। এখানে তাঁর স্মৃতিকাতরতার অন্তরালে দেশপ্রেমের চেতনাই প্রধান হয়ে দেখা দিয়েছে। ◉ উদ্দীপকের ভাবগত চেতনাও 'কপোতাক্ষ নদ' কবিতার চেতনার অনুরূপ। শাহেদ জীবনের প্রয়োজনে স্বদেশ ছেড়ে বিদেশে থাকতে শুরু করেন। গ্রামে বড় হওয়ার পরও শহরের কর্মব্যস্ততার কারণে গ্রামের শৈশবস্মৃতি তার কাছে ধূসর হয়ে গেছে। এর সঙ্গে 'কপোতাক্ষ নদ' কবিতার কবির বৈসাদৃশ্য থাকলেও স্বদেশের প্রতি টান অনুভবের দিক থেকে মিল রয়েছে। প্রবাসজীবনে শাহেদের কোনোকিছুর অভাব না থাকলেও মনের মধ্যে তিনি কীসের যেন অভাব অনুভব করেন। স্বদেশের মাটিতে না থাকার এই অভাবোধ তথা স্বদেশপ্রেমের চেতনা, 'কপোতাক্ষ নদ' কবিতার কবির স্বদেশপ্রেম একসূত্রে গাঁথা। ◉ উদ্দীপকে গ্রামে বেড়ে ওঠা শাহেদ জীবিকার সন্ধানে পাড়ি জমান স্বপ্নের দেশ সুইজারল্যান্ডে। তিনি সেখানে প্রতিষ্ঠিত হওয়ার পরও দেশের না থাকার কষ্ট অনুভব করেন। ঠিক একই কারণে 'কপোতাক্ষ 'নদ' কবিতার কবি স্মৃতিকাতর হয়েছেন। আসলে দেশের জন্য অভাববোধের চেতনাই উদ্দীপক ও কবিতার মূল বিষয়। এ দিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্রকপোতাক্ষ নদ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শুভ বাবু প্রায় এক যুগ আগে সরকারি বৃত্তি নিয়ে আমেরিকায় যান। পড়াশোনা শেষে সেখানেই একটি বিশ্ববিদ্যালয়ে চাকরিতে যোগদান করেন। ব্যক্তিজীবনে তিনি প্রচুর বিত্ত-বৈভবের মালিক হয়েছেন। কিন্তু, তারপরও তিনি সুখী নন। বিদেশে থেকেও সেখানকার প্রকৃতি-পরিবেশ, লোকালয় কোনোকিছুই তাকে আকৃষ্ট করতে পারেনি। কাজের অবসরে মনটা শুধু পড়ে থাকে বাংলার সবুজ শ্যামল প্রান্তরে। যেখানে রয়েছে আঁকাবাঁকা পাহাড়ি পথ, নদীতীরের সূর্যাস্তের দৃশ্য, সবুজ বনানী- কেটেছে তার শৈশব থেকে যৌবনের অফুরান সোনালি দিন।

Mymensingh · 2020

ক
সনেটের অষ্টকে মূলত কী রয়েছে?
খ
'আর কি হে হবে দেখা?'- কবির এ সংশয়ের কারণ কী? ব্যাখ্যা কর।
গ
সাদৃশ্যগত দিক হতে শুভ বাবুর উপলব্ধিটি 'কপোতাক্ষ নদ' কবিতার কবির উপলব্ধির সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে 'কপোতাক্ষ নদ' কবিতার মূলভাবের প্রতিফলন ঘটেছে। – মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'আর কি হে হবে দেখা?'- কবির এ সংশয়ের কারণ কী? ব্যাখ্যা কর।

'আর কি হে হবে দেখা?'- কবির এ সংশয়ের কারণ কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সনেটের অষ্টকে মূলত কী রয়েছে?

সনেটের অষ্টকে মূলত কী রয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

স্তবক-১: মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। স্তবক ২: এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানি সে যে আমার জন্মভূমি।

Dinajpur · 2020

ক
'কপোতাক্ষ নদ' কবিতার প্রথম আট চরণের অন্ত্যমিল কী?
খ
'দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে।'- ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের স্তবক-১ এ 'কপোতাক্ষ নদ' কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা বর্ণনা কর।
ঘ
“উদ্দীপকের স্তবক-২ 'কপোতাক্ষ নদ' কবিতার মূল চেতনাকে ধারণ করেছে।”- উক্তিটি মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে।'- ব্যাখ্যা কর।

'দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে।'- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'কপোতাক্ষ নদ' কবিতার প্রথম আট চরণের অন্ত্যমিল কী?

'কপোতাক্ষ নদ' কবিতার প্রথম আট চরণের অন্ত্যমিল কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আবেদীন সাহেব উচ্চশিক্ষা গ্রহণ করেও স্বদেশে কোনো ভালো চাকরি জোগাড় করতে না পেরে সুদূর আমেরিকায় চলে যান। সেখানে তিনি ভালো বেতনে একটি চাকরি পেলেও কোনোভাবেই মন বসাতে পারছেন না। তাঁর শুধু মনে পড়ে স্বদেশের কথা, দেশের মানুষের কথা এবং দেশের রূপ-বৈচিত্র্যের কথা।

Comilla · 2020

ক
'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে কী প্রকাশিত হয়েছে?
খ
কবি স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর প্রতি কীভাবে প্রকাশ করেছেন?
গ
উদ্দীপকের আবেদীন সাহেবের প্রবাসে মন না বসা 'কপোতাক্ষ নদ' কবিতার কোন দিকটি ইঙ্গিত করে তা ব্যাখ্যা কর।
ঘ
“উদ্দীপকের ভাববস্তুতে 'কপোতাক্ষ নদ' কবিতার সমগ্র দিক প্রতিফলিত হয়নি।”- মন্তব্যটির সত্যতা নির্ণয় কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.কবি স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর প্রতি কীভাবে প্রকাশ করেছেন?

কবি স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর প্রতি কীভাবে প্রকাশ করেছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে কী প্রকাশিত হয়েছে?

'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে কী প্রকাশিত হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে 'কপোতাক্ষ নদ' কবিতার মূলভাবের প্রতিফলন ঘটেছে। – মন্তব্যটির যথার্থতা নিরসাদৃশ্যগত দিক হতে শুভ বাবুর উপলব্ধিটি 'কপোতাক্ষ নদ' কবিতার কবির উপলব্ধির সাথে কত'আর কি হে হবে দেখা?'- কবির এ সংশয়ের কারণ কী? ব্যাখ্যা কর।সনেটের অষ্টকে মূলত কী রয়েছে?“উদ্দীপকের স্তবক-২ 'কপোতাক্ষ নদ' কবিতার মূল চেতনাকে ধারণ করেছে।”- উক্তিটি মূল্যাউদ্দীপকের স্তবক-১ এ 'কপোতাক্ষ নদ' কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা বর্ণনা কর।'দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে।'- ব্যাখ্যা কর।'কপোতাক্ষ নদ' কবিতার প্রথম আট চরণের অন্ত্যমিল কী?“উদ্দীপকের ভাববস্তুতে 'কপোতাক্ষ নদ' কবিতার সমগ্র দিক প্রতিফলিত হয়নি।”- মন্তব্যটিউদ্দীপকের আবেদীন সাহেবের প্রবাসে মন না বসা 'কপোতাক্ষ নদ' কবিতার কোন দিকটি ইঙ্গিতকবি স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর প্রতি কীভাবে প্রকাশ করেছেন?'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে কী প্রকাশিত হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকে 'কপোতাক্ষ নদ' কবিতার বৈসাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। | Prosthuti