স্তবক (i)-এ 'কপোতাক্ষ নদ' কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো।
উত্তর: স্তবক (i)-এ 'কপোতাক্ষ নদ' কবিতার দেশপ্রেমের ভাবের প্রতিফলন ঘটেছে। 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশ পেয়েছে।' সুদূর ফ্রান্সে বসবাস কালে তিনি কপোতাক্ষ নদের স্মৃতি ভেবে কাতর হয়েছেন। উদ্দীপকের কবি কণ্ঠেও স্বদেশের প্রতি তাঁর সৌন্দর্য ও মুগ্ধতা প্রকাশ পেয়েছে, যার আড়ালে আসলে দেশপ্রেম লুকিয়ে আছে। বাংলার নদীর শোভায় এবং মধুর কুলকুল ধ্বনিতে তিনি বিমোহিত। নদীর দুধারের বৃক্ষরাজি কবির মন জুড়ায়। এখানে 'কপোতাক্ষ নদ' কবিতার কবির মতোই বাংলার নদীর রূপে মুগ্ধতা প্রকাশ পেয়েছে। 'কপোতাক্ষ নদ' কবিতায়ও কবি তাঁর শৈশবের নদ কপোতাক্ষের জন্য স্মৃতিকাতর হয়েছেন সুদূর প্রবাসে বসে। তিনি বিদেশের বহু নদ-নদী দেখেও কপোতাক্ষকে ভুলতে পারেন না। এ নদ তাকে মায়ের স্নেহডোরে বেঁধেছে যেন। এই স্মৃতিকাতরতার অন্তরালে কবির স্বদেশ প্রেম অত্যুজ্জ্বল হয়ে উঠেছে। এই দেশপ্রেম উদ্দীপকের স্তবক (i)-এও প্রতিফলিত হয়েছে। সেখানেও স্বদেশের নদী দেখে কবি মুগ্ধতা প্রকাশ করেছেন যা আসলে স্বদেশপ্রেমের নামান্তর। এভাবে স্তবক (i)-এ 'কপোতাক্ষ নদ' কবিতার দেশপ্রেমের ভাবের প্রতিফলন ঘটেছে।
SSC বাংলা ১ম পত্র কপোতাক্ষ নদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · কপোতাক্ষ নদ · সৃজনশীল
স্তবক (i)-এ 'কপোতাক্ষ নদ' কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্য…
উদ্দীপক
Comilla · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর