উদ্দীপকে প্রতিফলিত দিক 'কপোতাক্ষ নদ' কবিতার আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'কপোতাক্ষ নদ' কবিতার স্মৃতিকাতরতার দিকটির প্রতিফলন ঘটেছে। 'কপোতাক্ষ নদ' কবিতায় কবি তাঁর জন্মভূমির প্রিয় কপোতাক্ষ নদের স্মৃতিচারণ করেছেন। সুদূর প্রবাস জীবনে শৈশব-কৈশোরের স্মৃতি তার মনে কাতরতা জাগিয়েছে। তিনি যেমন বন্ধুভাবে তাকে স্নেহাদরে স্মরণ করেন, কপোতাক্ষও যেন প্রেমভাবে 'তাঁকে স্মরণ করে- সেই প্রত্যাশা করেছেন তিনি। উদ্দীপকের কবিতাংশে কবি তাঁর বন্ধুকে আর একটিবার প্রাণের মাঝে আহ্বান করেছেন। সুখ-দুঃখের কথা বলে প্রাণ জুড়াতে চেয়েছেন। আরেকবার বন্ধুকে আহ্বান করার মধ্য দিয়ে স্মৃতিকাতরতার প্রকাশ ঘটেছে। 'কপোতাক্ষ নদ' কবিতায়ও কবি জন্মভূমির বেদনা-বিধুর স্মৃতিতে কাতর হয়েছেন। তিনি প্রবাসে বসেও যেন কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। কপোতাক্ষ নদ যেন তাঁকে সয়েহে স্মরণ করে সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন তিনি। এভাবে বলা যায়, উদ্দীপকে 'কপোতাক্ষ নদ' কবিতার স্মৃতিকাতরতার দিকটির প্রতিফলনর ঘটেছে।
SSC বাংলা ১ম পত্র কপোতাক্ষ নদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · কপোতাক্ষ নদ · সৃজনশীল
উদ্দীপকে প্রতিফলিত দিক 'কপোতাক্ষ নদ' কবিতার আলোকে ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর