উদ্দীপক-১-এর সঙ্গে 'সেইদিন এই মাঠ' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক-১-এর সঙ্গে 'সেইদিন এই মাঠ' কবিতার আশাবাদের তথা স্বপ্নের দিকটি সাদৃশ্যপূর্ণ। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি মানুষের আশা ও স্বপ্নের কথা ব্যক্ত করেছেন। তাঁর মতে, এই পৃথিবীতে নশ্বর মানুষের স্বপ্ন ও আশা চিরস্থায়ী। প্রকৃতির সৌন্দর্যের যেমন কোনো মৃত্যু নেই তেমনই ব্যক্তি মানুষের আশারও মৃত্যু নেই। উদ্দীপকের কবিতাংশে কবি বলেছেন, পৃথিবীতে দুঃখ-কষ্ট আছে। আর এই দুঃখ-কষ্টের অবসানও আছে। জীবনে প্রতিকূল পরিস্থিতিতে আশা-ই মানুষকে বাঁচার প্রেরণা দেয়। 'সেইদিন এই মাঠ' কবিতায়ও কবি আশাবাদ ব্যক্ত করেছেন। তাঁর অনুপস্থিতিতেও প্রকৃতি নিজ সৌন্দর্য নিয়ে মানুষের স্বপ্ন-সাধ ও কল্পনাকে তৃপ্ত করে যাবে। যেকোনো পরিস্থিতিতে আশা-ই আমাদের বাঁচিয়ে রাখার রসদ জোগায়। মানুষের আশা ও স্বপ্নের মৃত্যু নেই। 'সেইদিন এই মাঠ'-কবিতায় যে আশাবাদ ব্যক্ত হয়েছে উদ্দীপক-১-এ তারই প্রতিফলন ঘটেছে। এভাবে উদ্দীপক-১-এর সঙ্গে 'সেইদিন এই মাঠ' কবিতার আশাবাদের তথা স্বপ্নের দিকটি সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র সেইদিন এই মাঠ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সেইদিন এই মাঠ · সৃজনশীল
উদ্দীপক-১-এর সঙ্গে 'সেইদিন এই মাঠ' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্…
উদ্দীপক
Chittagong · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর