দৃশ্যপট-১ এর সাথে 'সেইদিন এই মাঠ' কবিতার সাদৃশ্যগত দিকটি ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যপট-১-এর সঙ্গে 'সেইদিন এই মাঠ' কবিতার সাদৃশ্যগত দিকটি হলো প্রকৃতির চিরকালীন সৌন্দর্যের দিক। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবিতার বর্ণনায় কবি তুলে ধরেছেন, আপন রূপ-রস-গন্ধ নিয়ে প্রকৃতি চির প্রবহমান। প্রকৃতির সৌন্দর্য কখনো শেষ হয় না। নশ্বর এই পৃথিবীতে মানুষ একসময় মৃত্যুর কোলে ঢলে পড়ে কিন্তু প্রকৃতির বহমানতা চিরকালীন । উদ্দীপকের দৃশ্যপট-১-এ কবি প্রকৃতির সৌন্দর্য চেতনায় লীন হয়ে থাকার অভিব্যক্তি প্রকাশ করেছেন। তিনি তাঁর স্বদেশপ্রকৃতির চিরচেনা নক্ষত্রের রাত, কাঁঠাল গাছের ছায়া, ধলেশ্বরী, চিলাই নদীর সৌন্দর্য অবলোকন করেন। মৃত্যুর পরও তা অবিকল রয়ে যাবে, সৌন্দর্য ছড়াবে। কবির কাছে চিতার ছাই বাংলার সবুজ ঘাসের মতো মনে হয় স্বদেশের প্রতি গভীর ভালোবাসা ও অনুরাগের কারণে। উদ্দীপকের দৃশ্যপট-১-এর এই চেতনা 'সেইদিন এই মাঠ' কবিতার প্রকৃতির চিরকালীন সৌন্দর্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কবিতায় কবিও প্রকৃতির রূপ-রস-গন্ধ-বর্ণের অমলিনতার কথা বলেছেন। কবি এখানে প্রকৃতির সৌন্দর্যের অমরত্বের দিকটি তুলে ধরেছেন। এই চেতনা উদ্দীপকের দৃশ্যপট-১ যথাযথভাবে ধারণ করেছে।
SSC বাংলা ১ম পত্র সেইদিন এই মাঠ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সেইদিন এই মাঠ · সৃজনশীল
দৃশ্যপট-১ এর সাথে 'সেইদিন এই মাঠ' কবিতার সাদৃশ্যগত দিকটি ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর